• ই-পেপার

মিচেল মার্শ ও ট্রাভিস হেড কেন বাংলাদেশ সফরে আসেননি

হন্ডুরাসের বিপক্ষে রণকৌশল বদলালেন স্কালোনি!

ক্রীড়া ডেস্ক
হন্ডুরাসের বিপক্ষে রণকৌশল বদলালেন স্কালোনি!

বিশ্বকাপের বাকি আর ৫ দিন। শেষ সময়ে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলবে। টেক্সাসের কাইল ফিল্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রীতি ম্যাচে আগুস্তিন হিয়াই, লাউতারো মার্তিনেজ , জিওভানি লো সেলসো এবং জুলিয়ানো সিমেওনেকে শুরুর একাদশে খেলাবেন বলে জানা গেছে। 

পেশীতে সমস্যায় অধিনায়ক লিওনেল মেসি এবং আঙুলের চোটের কারণে প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এই ম্যাচে খেলছেন না।

মেসি এবং অন্যান্য নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামের সুযোগে বেঞ্চের কয়েকজনকে পরখ করে দেখবেন কোচ লিওনেল স্কালোনি। এতে আক্রমণভাগে জুলিয়ানো সিমেওনে এবং রক্ষণভাগে পামেইরাসের তরুণ ডিফেন্ডার আগুস্তিন হিয়াইকে সম্ভাব্য একাদশে দেখা যাবে।

ম্যাচটির জন্য আতলেতিকো মাদ্রিদের হুয়ান মুসো আর্জেন্টিনার শুরুর গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আর্জেন্টিনার সম্ভাব্য লাইনআপ (৪-৩-৩ / ৪-৪-২)। ম্যাচ পূর্ববর্তী অনুশীলনের রিপোর্ট অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশে যারা থাকতে পারে।

গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো। আগুস্তিন হিয়াই, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ট্যাগলিয়াফিকোরা থাকবেন ডিফেন্ড সামলানোর দায়িত্বে। 

এদিকে মিডফিল্ডে রয়েছে চিরচেনা রোদ্রিগো দে পোল, এনসো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো। 

গোলের দায়িত্বে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্তিনেজ, জুলিয়ানো সিমেওনে।
 
এরপর আগামী ৯ জুন আরেকটি প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু হবে।

সাফ চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক শিরোপার মিশনে একাদশে পরিবর্তন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
হ্যাটট্রিক শিরোপার মিশনে একাদশে পরিবর্তন বাংলাদেশের
ফাইনালের ট্রফি হাতে ভারত-বাংলাদেশের অধিনায়ক। ছবি : মীর ফরিদ, গোয়া থেকে

হ্যাটট্রিক শিরোপার সামনে বাংলাদেশ। বাধা ভারত। আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষকে হারাতে পারলেই শিরোপা ধরে রাখবে গেল দুইবারের চ্যাম্পিয়নরা।

সেই লক্ষ্যে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ফাইনালে আজ সন্ধ্যায় নামবে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেদিক থেকে আজ সুযোগ থাকছে প্রতিশোধ নিয়ে ট্রফি উদযাপনের। 

এর আগে ২০২২ ও ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল।

বাংলাদেশ একাদশ : মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

রয়টার্সে অর্থনীতিবিদদের সমীক্ষা

বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে ‘ফ্লপ’ ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে ‘ফ্লপ’ ব্রাজিল
২০১৮ বিশ্বকাপ ট্রফি হাতে এমবাপ্পে। বিপরীতে সর্বশেষ বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার মুহূর্তে রাফিনিয়া-নেইমার। ছবি : ফেসবুক থেকে

ভাগ্য সহায় থাকলে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারত ফ্রান্স। কেননা ২০২২ বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। খুব কাছে গিয়েও জিততে না পারা ফ্রান্স এবার তৃতীয় শিরোপার লক্ষ্যে নামবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বিশ্বকাপ শুরুর আগেই আবার সুসংবাদ পেয়েছে ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের ট্রফি নাকি তাদের ঘরেই যাচ্ছে। তাদের নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করেছেন অর্থনীতিবিদরা। জরিপটি করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জরিপে বিশ্বের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। জরিপটি চালানো হয় ১১ মে থেকে ৫ জুন। জরিপে ৩৫ শতাংশ ভোট কিলিয়ান এমবাপ্পেদের পক্ষে পড়েছে। তাদের নিকটপ্রতিদ্বন্দ্বী স্পেন পেয়েছে ৩১ শতাংশ ভোট।

শীর্ষ পাঁচের বাকি তিন দল হচ্ছে যথাক্রমে—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৯), পর্তুগাল (৭) ও ইংল্যান্ড (৬)। অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে ৫ শতাংশ ভোট। র‌্যাংকিংয়ের হিসেবে শীর্ষ ৬-এর মধ্যে ব্রাজিলই সবচেয়ে বাজে। 

11

জরিপ সম্পর্কে লন্ডনভিত্তিক রয়্যাল ব্যাংক অব কানাডা (আরবিসি) শাখার সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেছেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে ফ্রান্স আরো শক্তিশালী হয়ে এবার মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ প্রতিভা আছে। সবচেয়ে বড় কথা, তারা এবার সতেজ কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে।’

শুধু দল নয়, ব্যক্তিগত পুরস্কার কারা জিততে পারে সেসবও জরিপে উঠে এসেছে। গোল্ডেন বল ও বুট দুই পুরস্কারই এমবাপ্পের হাতে উঠতে পারে বলে জানা গেছে অর্থনীতিবিদদের এই জরিপে। গোল্ডেন বলের ২৬ শতাংশের বিপরীতে গোল্ডেন বুটে ৪০ শতাংশ ভোট পেয়েছেন রিয়াল ও ফ্রান্সের ফরোয়ার্ড। গোল্ডেন বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পেয়েছেন লামিনে ইয়ামাল। অন্যদিকে গোল্ডেন বুটে ৩৫ শতাংশ ভোট নিয়ে দুইয়ে আছেন হ্যারি কেইন।

গোলরক্ষকদের পুরস্কার গোল্ডেন গ্লাভসে ২৬ শতাংশ ভোটে শীর্ষে ফ্রান্সের মাইক মেনিয়ঁ। ২২ শতাংশ ভোটে যৌথভাবে দুইয়ে আছেন স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। ১৭ শতাংশ ভোটে তিনে আছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।

ঘরের মাঠে আয়োজক কানাডাকে রুখে দিল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে আয়োজক কানাডাকে রুখে দিল আয়ারল্যান্ড

বিশ্বকাপের প্রস্তুতি ভালো হলো না কানাডার। আয়োজক হিসেবে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। মন্ট্রিয়লের সাপুতো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল বেশ জমজমাট।

ফ্ল্যাশস্কোরের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ২৪ মিনিটে স্টিফেন ইউস্তাকুইয়ের নেওয়া কর্নার থেকে আয়ারল্যান্ডের ডিফেন্ডার জেক ওব্রায়েনের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে কানাডা ১-০ লিড পায়। আক্রমন পাল্টা আক্রমণে প্রধমার্ধে কোনো দলই আর গোলের মুখ খুলতে পারেনি।

এদিকে ৬০ মিনিটে বক্সের ভেতর ফাউলে করে বসে কানাডার কাইল লারিন। এতে পেনাল্টি পায় আয়ারল্যান্ড। পেনাল্টি নিতে আসা আইরিশ খেলোয়াড় ট্রয় প্যারটের শট রুখে দেয় কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপেউ। তবে  ফিরতি বলে শট নিয়ে আয়ারল্যান্ডকে সমতায় ফেরান চিডোজি ওগবেন।

ম্যাচের শেষ মুহূর্তে ৮৩ মিনিটে আইরিশ কিশোর ম্যাসন মেলিয়ার একটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে ম্যাচটি ড্র রাখতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ক্রেপেউ।