• ই-পেপার

হন্ডুরাসের বিপক্ষে রণকৌশল বদলালেন স্কালোনি!

২০২৬ বিশ্বকাপ

হাতি-গরিলারাও এখন জ্যোতিষী!

ক্রীড়া ডেস্ক
হাতি-গরিলারাও এখন জ্যোতিষী!
বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে দুই হাতি। ছবি : রয়টার্স

পল অক্টোপাসের কথা মনে আছে। ২০১০ বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী করছিল জলজ প্রাণীটি। আরেকটি বিশ্বকাপ শুরুর আগে এবার আরও অনেক প্রাণীই জ্যোতিষবিদ্যা চালাচ্ছে।

তেমনি ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে দুই হাতি। মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানার দুই হাতির সামনে আলাদা আলাদা খাবার ছিল। একদিকে মেক্সিকোর পতাকায় ছিল ঘাস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকায় ছিল সবুজ পাতা।

হাতি দুটি ধীর পায়ে লয়ে মেক্সিকোর পতাকার দিকে যায়। এতে ধরে নেওয়া হচ্ছে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে মেক্সিকো।

শুধু হাতিই নয়, ভবিষ্যদ্বাণীর জন্য ‘চেনচি’ ও ‘ফাউস্তিনা’ নামে দুটি গরিলাকে হাজির করা হয়েছিল। স্পেন-উরুগুয়ের ২৬ জুনের ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে তারা। তাদের সামনে দুটি পাত্রে ঝুলিয়ে রাখা হয়েছিল ‘পিনিয়াতা’ (খাবার বা খেলনা ভরা রঙিন পাত্র)। এসব দেখে একটি গরিলা উরুগুয়ের জার্সির পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়ে। 

এ ছাড়া ‘মুলুক’ নামে এক পুমা ও ৬টি জিরাফও নিজের পছন্দের জয়ী দলের নাম জানিয়ে দিয়েছে। পুমা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে জয়ী বলছে। অন্যদিকে জিরাফরা জানিয়েছে, কলম্বিয়ার বিপক্ষে জিতবে গণপ্রজাতন্ত্রী কঙ্গো।

প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী সামনেও চলবে বলে জানিয়েছেন গুয়াদালাহারা চিড়িয়াখানার কিপার ইভান রেইনোসো। এএফপিকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে এই প্রাণীরা তাদের মতো করে ভবিষ্যদ্বাণী করবে।’

রাহুল-গিলের সেঞ্চুরিতে চালকের আসনে ভারত

ক্রীড়া ডেস্ক
রাহুল-গিলের সেঞ্চুরিতে চালকের আসনে ভারত
ছবি : বিসিসিআই

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। রাহুল-শুভমনের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৬৮ রান করে দিন শেষ করে গৌমত গম্ভীরের শিষ্যরা। 

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গিল। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রাহুলের শুরুটা ছিল খুব ধীর গতি। ম্যাচের ১২ তম ওভারের শেষ বলে মোহাম্মদ সালিমের লেগ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে ২৪ রানে আউট হন জয়সওয়াল।

আরেক ওপেনার লোকেশ রাহুল ১১তম ওভারে শরিফির অফস্টাম্পের বাইরের বল রাহুলের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক আফসার জাজাইয়ের কাছে। তিনি ক্যাচ ধরার পর আউটের আবেদন করেন আফগান ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার আউট দেননি। রাহুলও এমন ভাব করেন, যেন বল তাঁর ব্যাটে লাগেনি। প্রথম স্লিপে ফিল্ডিং করা রহমানুল্লাহ গুরবাজ অবশ্য ডিআরএস নেওয়ার কথা বলেন অধিনায়ক হাসমতুল্লা শাহিদিকে। কিন্তু আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা তেমন আত্মবিশ্বাসী না থাকায় রিভিউ নেননি শাহিদি। ফলে বেঁচে যান রাহুল। পরে রিপ্লেতে দেখা যায় ভারতীয় ওপেনার পরিষ্কার আউট ছিলেন। 

১৬তম ওভারেও রাহুলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেননি আফগান ক্রিকেটাররা। এ ক্ষেত্রেও আউট হতে পারতেন তিনি। দু’বার জীবন পেয়ে টেস্ট ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেন রাহুল। 

ড্রিংস ব্রেকের পর মাঠে নেমে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। ইনিংসের ৬১তম ওভারে জিয়াউরের বলে স্লিপে গুরবাজের তালুবন্দি হয়ে ১০০ রানে সাজঘরে ফিরেন এই ওপেনার। 

তিন নম্বরে নামা সুদর্শনও শতরান করতে পারতেন। ২২ গজে থিতু হয়ে যাওয়ার পরও ৮১ রানে মোহাম্মদ সালিমের দ্বিতীয় শিকার হন সাই। তবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে সুযোগ নষ্ট করেননি অধিনায়ক শুভমন। দিনের শেষভাগে ৮২তম ওভারে ১৩৮ বল খেলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক। ১০৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন গিল। 

ক্রিজে শুভমনের সঙ্গী ছিলেন উইকেটরক্ষক রিশভ পন্থ। তিনি অপরাজিত ছিলেন ৫০ রান করে। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৬৮। আফগানিস্তানের কোনো বোলারই তেমন কোনো ব্রেক থ্রো এনে দিতে পারেননি। দিন শেষে আফগানিস্তানের বোলার সালিম ৬৭ রানে ২ উইকেট তুলে নেন। অন্যদিনে ৬১ রানে ১ উইকেট নেন জিয়াউর।

সাফ চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক শিরোপার মিশনে একাদশে পরিবর্তন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
হ্যাটট্রিক শিরোপার মিশনে একাদশে পরিবর্তন বাংলাদেশের
ফাইনালের ট্রফি হাতে ভারত-বাংলাদেশের অধিনায়ক। ছবি : মীর ফরিদ, গোয়া থেকে

হ্যাটট্রিক শিরোপার সামনে বাংলাদেশ। বাধা ভারত। আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষকে হারাতে পারলেই শিরোপা ধরে রাখবে গেল দুইবারের চ্যাম্পিয়নরা।

সেই লক্ষ্যে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ফাইনালে আজ সন্ধ্যায় নামবে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেদিক থেকে আজ সুযোগ থাকছে প্রতিশোধ নিয়ে ট্রফি উদযাপনের। 

এর আগে ২০২২ ও ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল।

বাংলাদেশ একাদশ : মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

রয়টার্সে অর্থনীতিবিদদের সমীক্ষা

বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে ‘ফ্লপ’ ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সবচেয়ে ‘ফ্লপ’ ব্রাজিল
২০১৮ বিশ্বকাপ ট্রফি হাতে এমবাপ্পে। বিপরীতে সর্বশেষ বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার মুহূর্তে রাফিনিয়া-নেইমার। ছবি : ফেসবুক থেকে

ভাগ্য সহায় থাকলে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারত ফ্রান্স। কেননা ২০২২ বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। খুব কাছে গিয়েও জিততে না পারা ফ্রান্স এবার তৃতীয় শিরোপার লক্ষ্যে নামবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বিশ্বকাপ শুরুর আগেই আবার সুসংবাদ পেয়েছে ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের ট্রফি নাকি তাদের ঘরেই যাচ্ছে। তাদের নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করেছেন অর্থনীতিবিদরা। জরিপটি করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জরিপে বিশ্বের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। জরিপটি চালানো হয় ১১ মে থেকে ৫ জুন। জরিপে ৩৫ শতাংশ ভোট কিলিয়ান এমবাপ্পেদের পক্ষে পড়েছে। তাদের নিকটপ্রতিদ্বন্দ্বী স্পেন পেয়েছে ৩১ শতাংশ ভোট।

শীর্ষ পাঁচের বাকি তিন দল হচ্ছে যথাক্রমে—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৯), পর্তুগাল (৭) ও ইংল্যান্ড (৬)। অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে ৫ শতাংশ ভোট। র‌্যাংকিংয়ের হিসেবে শীর্ষ ৬-এর মধ্যে ব্রাজিলই সবচেয়ে বাজে। 

11

জরিপ সম্পর্কে লন্ডনভিত্তিক রয়্যাল ব্যাংক অব কানাডা (আরবিসি) শাখার সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেছেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে ফ্রান্স আরো শক্তিশালী হয়ে এবার মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ প্রতিভা আছে। সবচেয়ে বড় কথা, তারা এবার সতেজ কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে।’

শুধু দল নয়, ব্যক্তিগত পুরস্কার কারা জিততে পারে সেসবও জরিপে উঠে এসেছে। গোল্ডেন বল ও বুট দুই পুরস্কারই এমবাপ্পের হাতে উঠতে পারে বলে জানা গেছে অর্থনীতিবিদদের এই জরিপে। গোল্ডেন বলের ২৬ শতাংশের বিপরীতে গোল্ডেন বুটে ৪০ শতাংশ ভোট পেয়েছেন রিয়াল ও ফ্রান্সের ফরোয়ার্ড। গোল্ডেন বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পেয়েছেন লামিনে ইয়ামাল। অন্যদিকে গোল্ডেন বুটে ৩৫ শতাংশ ভোট নিয়ে দুইয়ে আছেন হ্যারি কেইন।

গোলরক্ষকদের পুরস্কার গোল্ডেন গ্লাভসে ২৬ শতাংশ ভোটে শীর্ষে ফ্রান্সের মাইক মেনিয়ঁ। ২২ শতাংশ ভোটে যৌথভাবে দুইয়ে আছেন স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। ১৭ শতাংশ ভোটে তিনে আছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।