• ই-পেপার

অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা

টেলিভিশনে আজ ‘ইত্যাদি’র নতুন পর্ব

বিনোদন প্রতিবেদক
টেলিভিশনে আজ ‘ইত্যাদি’র নতুন পর্ব
সংগৃহীত ছবি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’নতুন পর্ব এবার নির্মিত হয়েছে নরসিংদীতে। আজ শুক্রবার (৫ জুন) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বহুল জনপ্রিয় এই অনুষ্ঠান।

দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে স্টুডিওর বাইরে গিয়ে অনুষ্ঠান নির্মাণ করে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীকে।

রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় এবারের আকর্ষণীয় মঞ্চ। অনুষ্ঠান ধারণের দিন দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল দর্শকে পূর্ণ হয়ে যায়। জায়গার অভাবে অনেক দর্শক আশপাশের ভবনের ছাদ, দেয়াল এবং গাছের ডালেও অবস্থান নেন।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি পরিবেশন করেছেন নরসিংদীর কৃতিসন্তান ইমন চৌধুরী ও তার ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’। ফোক-ফিউশন ঘরানার এই গানের কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একটি বর্ণাঢ্য নৃত্যগীতও পরিবেশিত হবে। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

দর্শকপর্বে নরসিংদীকে নিয়ে কুইজের আয়োজন করা হয়েছে। সেখান থেকে নির্বাচিত চারজন দর্শক জেলার ঐতিহ্যবাহী পণ্য নিয়ে নির্মিত একটি নাট্যাংশে অংশ নিয়েছেন।

এ ছাড়া থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বর নিয়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। তুলে ধরা হবে জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকান এবং কলম্বো লেবুর নানা দিক।

অনুষ্ঠানে আরো থাকছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনসংগ্রাম ও সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রতিবেদন ও নাট্যাংশ। পাশাপাশি প্রচারিত হবে বিদেশি প্রতিবেদন, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপনা।

বরাবরের মতো এবারের পর্বও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট

বিনোদন ডেস্ক
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট
সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে শুরু হওয়া আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। 

অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। অভিযোগ, এ সময় আদালতে উপস্থিত ছিলেন না মিমি চক্রবর্তী। তার পরিবর্তে আদালতে হাজির হন তার আইনজীবী।

বিষয়টি নিয়ে তনয় শাস্ত্রী বলেন, ‘একদিনও মিমি চক্রবর্তী আদালতে আসেননি। গত ২ জুন মিমির পরিবর্তে আদালতে এসেছিলেন তাঁর আইনজীবী। তিনি একের পর এক তারিখ নিয়ে যাচ্ছেন আদালতের কাছ থেকে। এভাবেই তিনি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে আমার আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি চার্জশিট গঠনের আবেদন করেন আদালতে।’

তনয়ের অভিযোগ, তার বিরুদ্ধে আনা অভিযোগের কারণে তাকে জেলেও যেতে হয়েছে। তাই তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘মিমি অন্যায় করেছেন তার শাস্তি ওকে পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে ওকে। আমিও এর শেষ দেখে ছাড়ব। উনি অপরাধ করেছেন। বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছেন। এর জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে।’

ঘটনার সূত্রপাত বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের দাবি, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে অনুষ্ঠানে পৌঁছান মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রীর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান পরিচালনার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সময় শেষ হয়ে আসায় তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করেছিলেন।

তনয়ের দাবি, তিনি কোনো অসম্মানজনক আচরণ করেননি। তবে অনুষ্ঠান শেষে মিমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে তনয়কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দুটি মামলা করেন তনয় শাস্ত্রী। মামলাগুলোর একটি মানহানি এবং অন্যটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য অগ্রিম দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত চেয়েছেন তনয়।

এদিকে আইনি জটিলতার মধ্যেই নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন মিমি চক্রবর্তী। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে তার অভিনীত সিরিজ ‘কুইনস’। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে চার বিধবার প্রতিশোধের গল্প তুলে ধরা হবে। এরই মধ্যে সিরিজটির ট্রেলার ও টিজার প্রকাশ পেয়েছে।
 

কাকে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী?

বিনোদন ডেস্ক
কাকে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী?
সংগৃহীত ছবি

বিয়ে করেছেন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

আরো পড়ুন
বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

 

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি।’

বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী।

বুবলী এখন কোথায়?

বিনোদন প্রতিবেদক
বুবলী এখন কোথায়?
সংগৃহীত ছবি

অনেক দিন ধরেই আড়ালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তাকে কোনো শুটিং, অনুষ্ঠান কিংবা আড্ডায় দেখা যাচ্ছিল না। এ সময় থেকেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কখনোই স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী, বরাবরই তা এড়িয়ে গেছেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা জানালেন নিজেই। 

জানা গেছে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে প্রায় এক মাস পর সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বুবলী। পোস্টে শাকিব খানকে ট্যাগ করে তিনি জানান, তাদের পরিবারে নতুন অতিথি এসেছে। এই তারকা দম্পতির কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান।

আরো পড়ুন
কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

 

সুখবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শাকিব খান ও শবনম বুবলী। ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা নবজাতকের জন্য শুভকামনা জানাচ্ছেন।

তবে সুখবরের পাশাপাশি অনেকের মনে একটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—বুবলী এখন কোথায়?

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে শবনম বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দেড় মাস আগে দেশটিতে পাড়ি জমান বুবলী। নিউইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। 

No photo description available.

ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

প্রথম সন্তানের ক্ষেত্রে দীর্ঘ সময় গোপন রাখলেও এবার কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।