• ই-পেপার

ভারত দলে সূর্যবংশী

টিভিতে

টিভিতে

ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

ডেনমার্ক-ইউক্রেন

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, ডিএজেডএন

ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া

সরাসরি, রাত ১২-৪৫, টেন ১ ও সনি লিভ

ইতালি-গ্রিস

সরাসরি, রাত ১টা, টেন ২

মরক্কো-নরওয়ে

সরাসরি, রাত ১টা, ডিএজেডএন

 টেনিস

ফ্রেঞ্চ ওপেন, পুরুষ এককের ফাইনাল

সরাসরি, সন্ধ্যা ৭টা, টেন ২ ও ৩

 

ক্রিকেট

ভারত-আফগানিস্তান টেস্ট, দ্বিতীয় দিন

সরাসরি, সকাল ১০টা

স্টার স্পোর্টস ২ ও টেন ৫

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

প্রথম টেস্ট, চতুর্থ দিন, সরাসরি

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১

চণ্ডীগড়ে গিল-রাহুলের শতক

চণ্ডীগড়ে গিল-রাহুলের শতক

আট বছর পর আফগানিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই রানের পাহাড়ে উঠেছে ভারত। চণ্ডীগড়ে গতকাল শনিবার অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুলের জোড়া শতকে তিন উইকেটে ৩৬৮ রান তুলেছে স্বাগতিকরা। রাহুল ১০০ রানে ফিরলেও গিল ১০৩ রানে ব্যাট করছেন। এ ছাড়া সাই সুদর্শন ৮১ এবং ঋষভ পান্ত ৫০* রান করেছেন। ক্রিকইনফো

রোলাঁ গাঁরোর নতুন রানি আন্দ্রিভা

রোলাঁ গাঁরোর নতুন রানি আন্দ্রিভা

১৯ বছর বয়সী রাশিয়ান তরুণী মিরা আন্দ্রিভা হয়েছেন ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি। গতকাল শনিবার তিনি কোয়ালিফায়ার খেলে আসা পোল্যান্ডের মায়া চওয়ালিনস্কার বিপক্ষে পেয়েছেন সরাসরি ৬-৩, ৬-২ ব্যবধানের জয়। এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন এই রাশিয়ান টেনিস সেনসেশন। ১৯৯২ সালে মনিকা সেলেস মাত্র ১৮ বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন। গত ৩৪ বছরে আন্দ্রিভাই সর্বকনিষ্ঠ রোলাঁ গাঁরো চ্যাম্পিয়ন।

১৯৯৪ সালে মর্যাদার উইম্বলডন জেতা কনচিতা মার্তিনেজ আন্দ্রিভার কোচ। ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া এ রাশিয়ান তারকা এবার ক্যারিয়ারসেরা সাফল্য পেয়ে বলেন, ‘আমি খুব ছোট বয়স থেকে রোলাঁ গাঁরো দেখে আসছি এবং তখন থেকেই প্রতিটা সময় এখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল আমার।’

রোলাঁ গাঁরোর নতুন রানি আন্দ্রিভা

মাত্র এক ঘণ্টা ২২ মিনিটের সংক্ষিপ্ত লড়াইয়ে আত্মসমর্পণ করেন নারীদের র‌্যাংকিংয়ে ১১৪ নম্বরে থাকা পোলিশ তরুণী চওয়ালিনস্কার। তবে কোর্টে ২৪ বছর বয়সী এই তারকাকে সমর্থন দিতে উপস্থিত ছিল বিপুলসংখ্যক দর্শক। এর কারণ, তিনি দেশকে গর্বিত করেছেন, যাঁর প্রতি আসলে কারোরই ছিল না তেমন প্রত্যাশা। অথচ তিনিই কিনা ফরাসি ওপেনের ইতিহাসে প্রথম কোয়ালিফায়ার খেলোয়াড় হিসেবে পৌঁছে গেছেন ফাইনালে এবং রানার আপ হলেও গড়েছেন বিরল কীর্তি। বিবিসি

 

জার্মানির বড় ধাক্কা

জার্মানির বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড় ধাক্কা খেল জার্মানি। অনুশীলনের সময় চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা লেখে, ‘শেষ অনুশীলন সেশনে লেনির (কার্ল) পেশির টিস্যু ছিঁড়ে গেছে এবং সে ছিটকে গেছে (বিশ্বকাপ থেকে)। তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সঙ্গেই আছি।’

কার্লের বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে আরবি লাইপজিগের মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে। এর আগে শিকাগোতে জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান জানিয়েছিলেন, কার্লের চোটের অবস্থা ভালো মনে হচ্ছে না। স্ক্যান করানোর জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর তো ছিটকেই গেলেন। কার্লকে হারানো জার্মানির জন্য বড় একটি ধাক্কা। চলতি মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে অভিষেকের পর বুন্দেসলিগায় অন্যতম সেরা আবিষ্কার তিনি। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের স্কোয়াডে দ্রুতই নিজের জায়গা পাকা করে নেন এই তরুণ। গত রবিবার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে জার্মানির হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেছিলেন কার্ল। দেনিজ উন্দাভের একটি গোলে অ্যাসিস্টও করেছিলেন তিনি।

বিবিসি