• ই-পেপার

জনগণকে স্বাবলম্বী করতে স্বস্তিদায়ক বাজেট দিতে চায় সরকার : চিফ হুইপ

একনজরে আজকের কালের কণ্ঠ (৭ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৭ জুন)
সংস্কারে প্যাঁচ কষে প্রবাসে আলী রীয়াজ

সংস্কারে প্যাঁচ কষে প্রবাসে আলী রীয়াজ

দেশের অর্থনৈতিকসহ নানা সংকটের মধ্যে বাড়তি আশঙ্কা বাড়াচ্ছে সংবিধান সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া...

 

বিচার দেখতে চায় ভুক্তভোগী সবাই

বিচার দেখতে চায় ভুক্তভোগী সবাই

আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার বিচার শেষে মামলার রায় হচ্ছে মাত্র ২০ দিনে। ক্ষোভ-বিক্ষোভে ফেটে পড়া...

 

দুই বাসার তিন ফুটেও শিশুদের নিরাপত্তা নেই : রামিসার বাবা

দুই বাসার তিন ফুটেও শিশুদের নিরাপত্তা নেই : রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না...

 

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা

বৈশ্বিক বাজারে ক্রেতাদের মূল্যচাপ, কাঁচামাল ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং দেশের ভেতরে জ্বালানিসংকটের মধ্যে নতুন করে...

 

শূন্যরেখা থেকে বেশ কজনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

শূন্যরেখা থেকে বেশ কজনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কর্তৃক...

 

রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে

রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।...

 

উপকারভোগী নির্বাচনই চ্যালেঞ্জ

উপকারভোগী নির্বাচনই চ্যালেঞ্জ

দারিদ্র্য, মূল্যস্ফীতি ও আয়বৈষম্যের চাপ মোকাবেলায় সামাজিক সুরক্ষাকে নতুন কাঠামোয় ঢেলে সাজাচ্ছে সরকার। আগামী...

 

সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী

সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের...

 

ফাইনাল হারের হতাশা বাংলাদেশের

ফাইনাল হারের হতাশা বাংলাদেশের

যে ছন্দোময় ফুটবলের খোঁজে ছিলেন বাংলাদেশের মেয়েরা, তা পাওয়া গেল টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনালে এসে।...

 

হতাশা কাটানোর সুযোগ ফ্রান্সের

হতাশা কাটানোর সুযোগ ফ্রান্সের

কাতারের লুসাইল স্টেডিয়ামের সেই রাতের কথা সহজে ভুলতে পারার কথা নয় ফ্রান্সের। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেরা...

 

জীবনভর দিয়েথুয়ে শেষবেলায় নিঃস্ব

জীবনভর দিয়েথুয়ে শেষবেলায় নিঃস্ব

হুমায়ুন কবীর (ছদ্মনাম) অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তাঁর স্ত্রী নেই। দুই চাকরিজীবী ছেলের একজন যুক্তরাজ্যে,...

 

উন্মাদনার প্রতিফলন পতাকায়

উন্মাদনার প্রতিফলন পতাকায়

গ্রামের নাম বড়হাতিয়া। নামে যেমন, তেমনি কাজেও বিশাল কিছু ঘটিয়ে ফেলেছেন এই গ্রামের ফুটবলপাগল মানুষ। বিশ্বকাপ...

 

উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, ডেঙ্গু, পানিবাহিত রোগ ও প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তবে এ পরিস্থিতিতে...

 

মবে নির্যাতনের দুই দিন পরও কোনো গ্রেপ্তার নেই

মবে নির্যাতনের দুই দিন পরও কোনো গ্রেপ্তার নেই

দিনদুপুরে শত শত মানুষের সামনে মাদক বিক্রির অভিযোগে স্ত্রী ও মায়ের সামনে একজন মানুষকে মব সৃষ্টি করে বর্বরোচিত...

 

ইসরায়েল নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষের মনোভাব নেতিবাচক

ইসরায়েল নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষের মনোভাব নেতিবাচক

বিশ্বের ৩৬টি দেশের বেশির ভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। সেই সঙ্গে দেশটির...

 

সাদামাটা নির্বাচনেও চমকের প্রত্যাশা

সাদামাটা নির্বাচনেও চমকের প্রত্যাশা

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল...

 

জাবিতে নতুন দুই প্রোভিসি

জাবিতে নতুন দুই প্রোভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজন নতুন প্রো ভাইস চ্যান্সেলর (প্রোভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।...

 

ফ্যামিলি কার্ড থেকে খাল খনন রাষ্ট্র গড়ার প্রথম ১০০ দিন

ফ্যামিলি কার্ড থেকে খাল খনন রাষ্ট্র গড়ার প্রথম ১০০ দিন

বাংলাদেশের রাজনীতিতে প্রথম ১০০ দিন একটি প্রতীকী সময়। এই সময়কে ঘিরে জনগণের প্রত্যাশা থাকে আকাশছোঁয়া, সমালোচকদের...

 

শ্রেষ্ঠত্বের বিতর্ক নয়, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন মানসম্পন্ন গবেষণা

শ্রেষ্ঠত্বের বিতর্ক নয়, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন মানসম্পন্ন গবেষণা

সাম্প্রতিক সময়ে একজন রাজনৈতিক নেতা (মন্ত্রী) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মধ্যে যে বক্তব্য ও...

 

মশার উপদ্রব বন্ধ হোক

মশার উপদ্রব বন্ধ হোক

বর্তমান বাংলাদেশের বিভিন্ন শহরে মশার প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধির ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি গুরুতর...

 

সব হারিয়ে নিঃস্ব মমতা!

সব হারিয়ে নিঃস্ব মমতা!

শূন্য থেকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) গড়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি।...

 

ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, আটক ৬

ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, আটক ৬

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর-মন্তরে গতকাল শনিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিক্ষোভ করেছে। এতে শত শত...

 

ইজারা নিয়ে জলাশয়ে বাণিজ্যিক পার্ক

ইজারা নিয়ে জলাশয়ে বাণিজ্যিক পার্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের অধীনে থাকা ৫০ একরের...

 

লামায় বিনামূল্যে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু

লামায় বিনামূল্যে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু

বান্দরবানের লামায় গত শুক্রবার দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে লামা...

 

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থ আয় করেন কনটেন্ট ক্রিয়েটররা। তাঁদের আয় থেকে ৭.৫০ শতাংশ...

 

বৈদ্যুতিক গাড়িতে চীনের গর্ব ‘বিওয়াইডি’

বৈদ্যুতিক গাড়িতে চীনের গর্ব ‘বিওয়াইডি’

বিওয়াইডিকে বলা হয় টেসলা কিলার। কম্পানিটিকে কেন টেসলা কিলার বলা হয় তা জানতে হলে ফিরে যেতে হবে ২০১১ সালে। টেসলা সে...

 

উচ্চ করে নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে দেশ

উচ্চ করে নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে দেশ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয়...

 

সরকারি দর মিলছে না রাজারহাটে

সরকারি দর মিলছে না রাজারহাটে

কোরবানির ঈদের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম যশোরের রাজারহাটে দুটি বড় হাট অনুষ্ঠিত...

 

ফেরত যাচ্ছে ৬১ কোটি টাকার স্ক্র্যাপ জাহাজ

ফেরত যাচ্ছে ৬১ কোটি টাকার স্ক্র্যাপ জাহাজ

চট্টগ্রামের শিপব্রেকিং শিল্পে ভাঙার জন্য আমদানি করা প্রায় ৬১ কোটি টাকা মূল্যের মেমেই নামের একটি স্ক্র্যাপ...

 

গ্রামবাংলার সঞ্চয়ে ভর করে এগোচ্ছে এজেন্ট ব্যাংকিং

গ্রামবাংলার সঞ্চয়ে ভর করে এগোচ্ছে এজেন্ট ব্যাংকিং

দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং সেবার বিস্তার এজেন্ট ব্যাংকিং খাতকে নতুন উচ্চতায় পৌঁছে...

 

স্কুল-কলেজে পড়ুয়া দরিদ্রদের জন্য জাকাতের অর্থ ব্যয়

স্কুল-কলেজে পড়ুয়া দরিদ্রদের জন্য জাকাতের অর্থ ব্যয়

যদি কেউ প্রকৃতপক্ষে গরিব হয়, অর্থাৎ তার কাছে নিসাব পরিমাণ সম্পদ না থাকে এবং তার পড়াশোনা ও মৌলিক প্রয়োজন পূরণের...

 

বাজেট ঘিরে উসকানি ও বিভ্রান্তি নিয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
বাজেট ঘিরে উসকানি ও বিভ্রান্তি নিয়ে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত ছবি

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় জাতীয় বাজেট ঘিরে সম্ভাব্য উসকানি ও বিভ্রান্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি দলের সংসদ সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিগ্রহসহ বড় ধরনের আর্থিক চাপের মধ্যেই বিশাল অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে সরকারের যাত্রা শুরু হচ্ছে। তবে তিনি এমপিদের আশ্বস্ত করে বলেন, সুন্দর বাজেট পাবেন, আপনারা সন্তুষ্ট হবেন।

জাতীয় সংসদ ভবনে শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এসব কথা বলেন এ সংসদ নেতা।

সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সভায় স্বাগত দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এর আগেই সংসদীয় দলের সভাটি হলো।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী টানা ৪৮ ঘণ্টা বাজেট নিয়ে কাজ করেছেন। তিনিও (প্রধানমন্ত্রী) অর্থমন্ত্রীর সঙ্গে ১৭ ঘণ্টা একসঙ্গে কাজ করেছেন।

দলীয় সংসদ সদস্যদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, বাজেট নিয়ে বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, উসকানিমূলক বক্তব্যও আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ানো হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সভায় সংসদীয় দলের বৈঠকের গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের সভার মধ্য দিয়ে সংসদ সদস্যরা সংসদীয় প্রশ্নোত্তর পর্ব, মন্ত্রীদের জবাব দেওয়ার ধরন এবং জবাবদিহির প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাচ্ছেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে মন্ত্রিসভায় রদবদল হলে এখান থেকেই অনেকে স্থান পাবেন। তিনি দলের সংসদ সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনী এলাকায় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সঠিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বক্তব্য দেন।

এই মন্ত্রী–প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশ্ন করেন এবং মন্ত্রীরা সেসব প্রশ্নের জবাব দেন।

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বজ্রসহ বৃষ্টি-তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
বজ্রসহ বৃষ্টি-তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
ছবি : এআই দিয়ে তৈরি

সারা দেশের অনেক জায়গায় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দিনগুলোতে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে।

ওমর ফারুক জানান জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।