• ই-পেপার

বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. আয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৪ এর ব্লক-৪ এর বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ওপারে নাফ নদীর রাখাইনের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তবে তিনি শনিবার (৬ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ছোটবিল বিজিবি পোস্টের কাছে ফিরে আসেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ ছোটবিল পোস্টের নিকট মো. আইয়ুব (২৮) নামের ওই রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫ কিলোমিটার মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। এসময় আরাকান আর্মির সদস্যদের গুলিতে তিনি আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা আরো জানান, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে সে বিষয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

গাইবান্ধা প্রতিনিধি
অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা-রংপুর সড়কে ব্যাটারিচালিত একটি মোটরসাইকেল পেছন থেকে অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যান চালক জয়নাল মিয়া (৬০) ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ জুন) দুপুরে জয়নাল মিয়া মারা যান। নিহত জয়নাল নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২৯ মে রাত ৯টার দিকে জয়নাল মিয়া অটোভ্যান নিয়ে নলডাঙ্গা-রংপুর সড়কের কিশামত হামিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জয়নাল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বানমডাঙ্গা ইউনিয়নে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজাহার আলী ওই ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

পরিবার এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে আজাহার আলী আম দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির ওই শিশুকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় আজাহার আলীর পরিবারের লোকজন বাড়িতে ছিল না। পরে সে ওই শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে তার দাদি ছুটে যান। তখন আজাহার আলী সটকে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। শিশুটির পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষ তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন এটি লজ্জাজনক ঘটনা।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বলেন, শুক্রবার রাতেই শিশুর দাদি বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্র বলাৎকারের অভিযোগে সন্দ্বীপে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
ছাত্র বলাৎকারের অভিযোগে সন্দ্বীপে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত বাংলাবাজার এলাকায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম আল-আমিন। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জানান, ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আল-আমিন সংশ্লিষ্ট মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিক্ষক বর্তমানে থানা হাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।