ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর তিন দিন পর শনিবার হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে ফ্লারিশ ইন হোটেলে আগুন লাগে। এতে ২১ জন অতিথি নিহত হন। তাঁদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ১২ জন বিদেশি নাগরিক ছিলেন। পুলিশ সূত্রের দাবি, কেশব নেগির অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নেগিসহ আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে হোটেলের মালিক লাভকেশ বাজাজকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরে বৈদ্যুতিক চুলা চালু করার পর বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। সূত্র : এনডিটিভি



