• ই-পেপার

মেসিই দলকে শেষ ১৬-তে নিয়ে যাবেন

জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান

ক্রীড়া ডেস্ক
জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
জার্মানির ডাগআউটে আর দেখা যাবে না নাগেলসমানকে। ছবি : রয়টার্স

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় নিশ্চিত হওয়ার পর ইউলিয়ান নাগেলসমান জানিয়েছিলেন, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, কাজ চালিয়ে যেতে চাই। 

নাগেলসমানের সেই চাওয়া পূরণ হয়নি। জার্মানির কোচের পদ ছেড়ে দিতে হয়েছে তাকে। এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী কোচ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড। আনুষ্ঠানিকভাবে এখনো অবশ্য কোনো পক্ষই জানায়নি। তার স্থলাভিষিক্ত হতে পারেন ইয়ুর্গেন ক্লপ এমনটি শোনা যাচ্ছে।

 

২০১৪ বিশ্বকাপ জেতার পর থেকেই ফুটবলের সর্বোচ্চ আসরে কঠিন সময় পার করছে জার্মানি। এবার শেষ ৩২-এ নিলেও আগের দুই আসরে তো গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই আক্ষেপ ঘোচানোর দায়িত্ব ছিল নাগেলসমানের কাঁধে। কিন্তু ৩৮ বছর বয়সী কোচের অধীনে দুর্দশা আরো বেড়েছে প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে পেনাল্টিতে হেরে।

তারই শাস্তি হিসেবে কোচের পদ ছাড়তে বাধ্য হলেন নাগেলসমান। ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছিলেন তিনি। জার্মানির সঙ্গে তার ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের জুলাইয়ে। কিন্তু অর্ধেকের বেশি মেয়াদ থাকার আগেই তাকে চাকরি ছাড়তে হলো। এ সময় তার অধীনে ৩৭ ম্যাচ খেলেছে জার্মানি। ২৩ জয়ের বিপরীতে সমান পরাজয়-ড্র ৭টি করে।

৮৮ বছর পর নকআউটে জয়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
৮৮ বছর পর নকআউটে জয়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে এনদোয়ের (মাঝে) উদযাপন। ছবি : রয়টার্স

ফাঁকা গোলবার পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করলেন ফাবিয়ান রেইডার। ৮১ মিনিটে অ্যাটাকিং মিডফিল্ডার সুযোগটা মিস করলেও তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি সুইজারল্যান্ডের। কেননা তার আগেই ২-০ গোলের লিড পায় সুইসরা।

সেই ব্যবধানেই পরে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটির হয়ে গোল দুটি করেছেন ব্রিল এমবোলো ও ড্যান এনদোয়ে। এতে করে ৮৮ বছর পর নকআউটে প্রথম জয় পেয়েছে সুইজারল্যান্ড। সর্বশেষ ১৯৩৮ বিশ্বকাপে নকআউটে জিতেছিল তারা।

ভ্যাঙ্কুভারে ম্যাচের ১০ মিনিটে গোল পায় সুইজারল্যান্ড। সতীর্থ জোহান মানজাম্বির পাসে ৬ গজ দূরত্ব থেকে গোলটি করতে ভুল করেননি এমবোলো। এবারের বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। এমবোলোর সেই গোলে পরে বিরতিতে যায় সুইজারল্যান্ড।

বিরতির পরপরেই লিড দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে বক্সের মধ্যে থেকে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন এনদোয়ে। বিপরীতে ব্যবধান কমানোর তেমন সুযোগই তৈরি করতে পারেনি আলজেরিয়া। আর শেষ দিকে রেইডারের সেই অবিশ্বাস্য ভুল। গোলে শট নিলেও ঠিকমতো পাওয়ার দিতে না পারায় প্রতিপক্ষের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে ফেলেন।

জুটি বাঁধছে পাকিস্তান-সৌদি আরব, স্টেডিয়াম নির্মাণে সমঝোতা স্মারক সই

ক্রীড়া ডেস্ক
জুটি বাঁধছে পাকিস্তান-সৌদি আরব, স্টেডিয়াম নির্মাণে সমঝোতা স্মারক সই
জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে চুক্তি হয়েছে পাকিস্তান-সৌদি আরবের। ছবি : এক্স থেকে

জুটি বাঁধছে পাকিস্তান-সৌদি আরব। জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে সমঝোতা চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরবের ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ)। বুধবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকের এই অংশীদারিত্ব কেবল জেদ্দায় একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি হলো যৌথ আকাঙ্ক্ষা, বিশ্বস্ত অংশীদারিত্ব এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবে ক্রিকেটের একটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ গড়ে তোলা।’

সমঝোতা চুক্তি সাক্ষর করেন দুই বোর্ডের সভাপতি। পিসিবির সভাপতি মহসিন নাকভি ও এসএসিএফের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল বিন মোহাম্মদ আল সৌদ। চুক্তির বিষয়ে নাকভি বলেছেন, ‘সৌদি আরবের এই রোমাঞ্চকর ক্রিকেটযাত্রায় অবদান রাখতে পেরে সম্মানিত বোধ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একসঙ্গে এমন এক অংশীদারিত্ব গড়ে তুলছি যা খেলাটিকে আরও শক্তিশালী করবে। আমাদের ক্রিকেটপ্রেমী জনগোষ্ঠীকে কাছাকাছি নিয়ে আসবে এবং ভবিষ্যতে এক দীর্ঘস্থায়ী গৌরবময় অধ্যায় রেখে যাবে।’

১৯৬০ সালের শুরুর দিকে পাকিস্তান ও ভারতের অভিবাসীদের হাত ধরে সৌদি আরবে ক্রিকেট যাত্রা শুরু হয়। পরে ২০০৩ সালে সৌদি আরব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এফিলিয়েট (অনুমোদিত) সদস্যপদ লাভ করে। আর ২০১৬ সালে তা সহযোগী সদস্যপদ পায়।

অবসরের বিষয়ে কী বললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
অবসরের বিষয়ে কী বললেন রোনালদো
অবসর নিয়ে এখন ভাবছেন না রোনালদো। ছবি : রয়টার্স

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভাইয়ের অবসর নিয়ে এমনি তথ্য দিয়েছেন পর্তুগিজ তারকার বোন কাতিয়া আভেইরো।

বিষয়টা নিশ্চিত হতেই রোনালদোর কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তিনি। উত্তরে যা বলেছেন তাতে বিশ্বকাপ শেষেই অবসর নিচ্ছেন না তিনি। তার মতে, হুট করে কোনো সিদ্ধান্ত নেন না তিনি।

 

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২-এ ২-১ গোলের জয় পাওয়ার পর রোনালদো বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর ভবিষ্যৎ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব। তাড়াহুড়ো করে আমি কোনো সিদ্ধান্ত নিই না। এখন বিশ্রাম নেওয়ার এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। টুর্নামেন্ট শেষে যা সিদ্ধান্ত নেওয়ার নেব, এখন নয়।’

এর আগে রোনালদোর বোন আভেইরো বলেন, “আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি বিদায়ের কথা বলতে পারি। আজই নয়, তবে আমার মনে হয় এটাই শেষ। আমি জাতীয় দলের কথা বলছি। একটি নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, এই বিশ্বকাপই তার ‘লাস্ট ড্যান্স’।”