• ই-পেপার

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১৫ আমল

হাদিসের বাণী

যে হাদিসটি মহানবী (সা.) বিশেষভাবে সংরক্ষণ করতে বলেছেন

ইসলামী জীবন ডেস্ক
যে হাদিসটি মহানবী (সা.) বিশেষভাবে সংরক্ষণ করতে বলেছেন
সংগৃহীত ছবি

বিশিষ্ট সাহাবি হজরত আবু কাবশাহ আমর ইবনে সাদ আনসারি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, আমি তোমাদের একটি হাদিস বর্ণনা করব, সেটা তোমরা সংরক্ষণ রাখো। তিনি বললেন, দুনিয়াতে চার ধরনের লোক আছে :

১. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ ও ইলম দান করেছেন, আর সে আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে, আর এতে যে আল্লাহর হক রয়েছে তা সে জানে-(এবং সে অনুযায়ী সে আমল করে।) তাহলে সে আল্লাহর কাছে উত্তম স্থানে থাকবে।

২. এমন বান্দা, যাকে আল্লাহ ইলম দান করেছেন, কিন্তু সম্পদ দান করেননি। কিন্তু সে সত্য নিয়তে বলে-অমুকের মতো যদি আমারও সম্পদ থাকত, তাহলে আমি অমুকের মতো ভালো কাজ করতাম। ফলে সেও নিয়ত অনুযায়ী সাওয়াব পাবে। আর তাদের দুজনের (দানকারী ও একনিষ্টভাবে দানকরার ইচ্ছাকারী) সাওয়াবও সমান হবে।

৩. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ দান করেছেন, কিন্তু তার কোনো ইলম নেই; ফলে সে অবৈধ পন্থায় সম্পদ ব্যয় করে এবং আল্লাহকে ভয় করে না ও আত্মীয়তার বন্ধন বজায় রাখে না। এবং তার সম্পদে কী হক আছে, তা সে জানে না। (তাই আদায় করে না।)-সে আল্লাহর কাছে নিকৃষ্ট স্তরে অবস্থান থাকবে।

৪. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ ও ইলম কোনো কিছুই দান করেননি; কিন্তু সে বলে, যদি আমার নিকট মাল থাকত, তাহলে আমিও অমুকের মতো আমল করতাম। ফলে তার স্থান নির্ধারিত হবে তার নিয়ত অনুযায়ী। সুতরাং তাদের উভয়ের গুনাহ হবে সমান। (তিরমিজি, হাদিস নং : ২৩২৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ১৮০৩১)

মাইকে জুমার বয়ান ও নামাজ পড়ানো নিয়ে ইসলাম কী বলে

মুফতি আবদুল্লাহ নুর
মাইকে জুমার বয়ান ও নামাজ পড়ানো নিয়ে ইসলাম কী বলে

প্রাজ্ঞ আলেমরা বলেন, জুমার খুতবা ও নামাজে লাউড স্পিকারের আওয়াজ এতটুকু উঁচু রাখবে যেন উপস্থিত শ্রোতারা তা শুনতে পারে। লাউড স্পিকারের ব্যবহার করা হবে প্রয়োজন পূরণের জন্য। এগুলো ব্যবহার করে অনুপস্থিত ব্যক্তিদের কাছে খুতবা ও কিরাতের আওয়াজ পৌঁছানোর কোনো প্রয়োজন নেই।

নামাজের সময় লাউড স্পিকারের আওয়াজ ততটুকুই রাখবে, যা দিয়ে বিভ্রান্তি ছাড়া নামাজ আদায় করা যায়। বিনা প্রয়োজনে অতিরিক্ত আওয়াজ বৃদ্ধি করা পরিহারযোগ্য।

জুমার আগে যে বয়ান হয় তা যদি মাইকের মাধ্যমে প্রচার করা হয় এবং এর দ্বারা মানুষের কাছে উপদেশ পৌঁছে দেওয়া উদ্দেশ্য হয়, তবে তাতে কোনো দোষ নেই।

মনে রাখতে হবে, বাইরের মাইক ব্যবহারের ফলে যদি মানুষের কষ্ট হয়, তাহলে তা ব্যবহার করা সঠিক নয়। যেমন—মসজিদের পাশে যদি কোনো হাসপাতাল থাকে এবং সেখানে সব সময় অসুস্থ ব্যক্তিরা থাকে, মাইকের আওয়াজে তাদের কষ্ট হতে পারে। এমন অবস্থায় বাইরের মাইক ব্যবহার করবে না।

ফাতাওয়ায়ে শামিতে লেখা হয়েছে, ‘পূর্ব ও পরের সব আলেমরা একমত যে মসজিদ বা মসজিদের বাইরে সম্মিলিত দ্বিনি আলোচনা করা উত্তম। কিন্তু শর্ত হলো তার শব্দ ঘুমন্ত ব্যক্তি, মুসল্লি ও কোরআন তিলাওয়াতকারীর জন্য সমস্যার কারণ হবে না।’ (ফাতাওয়ায়ে শামি : ১/৬৬০)

ফাতাওয়ায়ে শামিতে আরো লেখা হয়েছে, ‘যদি এক ব্যক্তি ফিকহ লেখে এবং তার পাশে অন্য এক ব্যক্তি কোরআন তিলাওয়াত করে। ফিকহ লেখা ব্যক্তি কোরআন তিলাওয়াত শুনতে পারছে না, এমন অবস্থায় কোরআন পাঠকারীরই গুনাহ হবে। একই কারণে কেউ যদি ছাদে কোরআন তিলাওয়াত করে অথচ মানুষ ঘুমিয়ে আছে, তখন তিলাওয়াতকারী গুনাহগার হবে। কেননা সে তাদের কোরআন শ্রবণ থেকে বিরত থাকার কারণ হয়েছে অথবা সে তাদের ঘুম ভাঙিয়ে কষ্ট দিচ্ছে।’ (ফাতাওয়ায়ে শামি : ১/৫৪০)

ফাতাওয়ায়ে আলমগিরিতে লেখা হয়েছে, ‘যে ইমাম মানুষের প্রয়োজনের চেয়ে আওয়াজ উঁচু করে, সে অন্যায় করল। কেননা ইমাম উচ্চৈঃস্বরে কোরআন তিলাওয়াত করে যেন মানুষ তা শোনে এবং তা নিয়ে চিন্তা-ভাবনা করে। পাশাপাশি তাদের মনোযোগও স্থির থাকে।’ (ফাতাওয়ায়ে আলমগিরি : ১/৭২)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

আজকের নামাজের সময়সূচি, ৩ ‍জুলাই ২০২৬

অনলাইন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ৩ ‍জুলাই ২০২৬

আজ শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩, ১৭ মহররম, ১৪৪৮।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জুমার সময় শুরু ১২টা ০৬ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৪২ মিনিটে।

মাগরিব ৬টা ৫৪ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ২০ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৫১ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে।

হাদিসের বাণী

যে তিন বিষয়ে মহানবী (সা.) শপথ করেছেন

ইসলামী জীবন ডেস্ক
যে তিন বিষয়ে মহানবী (সা.) শপথ করেছেন
সংগৃহীত ছবি

বিশিষ্ট সাহাবি হজরত আবু কাবশাহ আমর ইবনে সাদ আনসারি (রা.) থেকে বর্ণিত, তিনি মহানবী (সা.)-কে বলতে শুনেছেন যে, আমি তিনটি বিষয়ে তোমাদের জন্য কসম করছি। ১. কোনো ব্যক্তি তার সম্পদ থেকে সাদাকাহ করলে তার সম্পদ কমে যায় না। ২. কোনো ব্যক্তির ওপর জুলুম করা হলে, সে তাতে সবর করলে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। ৩. যে ব্যক্তি ভিক্ষার দরজাকে খোলে, আল্লাহ তাআলা তার জন্যও দারিদ্র্যের দরজাকে খুলে দেন। (তিরমিজি, হাদিস নং : ২৩২৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ১৮০৩১)

শিক্ষা ও বিধান 
১. সাদাকাহ করলে সম্পদ কমে না। আল্লাহর পথে দান করলে বাহ্যিকভাবে টাকা কমতে দেখা গেলেও আল্লাহ তাতে বরকত দান করেন। কেননা দান মানুষের সম্পদকে নিরাপদ রাখে এবং আখিরাতে বিশাল প্রতিদান এনে দেয়।

২. জুলুমের মুখে ধৈর্য সম্মান বৃদ্ধি করে। কেউ অন্যায় করলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধারণ করলে আল্লাহ তার মর্যাদা মানুষের কাছে ও নিজের কাছে বৃদ্ধি করেন। এটি দুর্বলতার নয়; বরং শক্ত ঈমান ও উত্তম চরিত্রের পরিচয়।

৩. অপ্রয়োজনীয় ভিক্ষাবৃত্তি দারিদ্র্যের কারণ। যে ব্যক্তি অভ্যাসগতভাবে মানুষের কাছে হাত পাততে শুরু করে, আল্লাহ তাকে আরো অভাবের পরীক্ষায় ফেলতে পারেন। তাই যথাসম্ভব পরিশ্রম করে জীবিকা অর্জন করা এবং অযথা মানুষের কাছে না চাওয়া উচিত। তবে প্রকৃত অভাবগ্রস্ত ও অসহায় মানুষের জন্য শরিয়ত ভিক্ষা বা সাহায্য গ্রহণের অনুমতি দিয়েছে।

৪. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। দান, ধৈর্য ও আত্মসম্মান—এই তিনটি গুণ আল্লাহর প্রতি তাওয়াক্কুলের প্রকাশ। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করেন।

৫. মহানবী (সা.)-এর কথার গুরুত্ব। তিনি এই তিনটি বিষয়ে কসম করে বলেছেন, যা বোঝায় এগুলো নিশ্চিত সত্য। তাই এই হাদিসের শিক্ষাগুলো মনে রাখা, অন্যদের শেখানো এবং জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।