• ই-পেপার

এমসিসির আজীবন সদস্য পদ পাওয়ায় তামিমকে অভিনন্দন বেঙ্গল টাইগার্সের

ফিফা বিশ্বকাপ ২০২৬

‘নরওয়েজীয় নেইমারের’ গোলে পিছিয়ে আইভরি কোস্ট

ক্রীড়া ডেস্ক
‘নরওয়েজীয় নেইমারের’ গোলে পিছিয়ে আইভরি কোস্ট
‘নরওয়েজীয় নেইমার’ খ্যাত আন্তোনিও নুসার গোল উদযাপন। ছবি: ফিফা

নরওয়ে ১-০ আইভরি কোস্ট (প্রথমার্ধ শেষে)

ছোটবেলা থেকেই নেইমার জুনিয়রকে অনুসরণ করেন এবং ব্রাজিলিয়ান তারকাকে নিজের আদর্শ মানেন আন্তোনিও নুসা। তাকে এখন ‘নরওয়েজীয় নেইমার’ নামে ডাকা হয়। 
২১ বছর বয়সী এই নুসার দুর্দান্ত গোলেই আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল নরওয়ে। 

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ভেতর ঢুকে বাঁ পাশ থেকে বাঁকানো শটে আইভরি কোস্টের জাল কাঁপান নুসা। 

বিস্তারিত আসছে...

‘খেলা না খেলা বড় কথা নয়, বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব’

ক্রীড়া ডেস্ক
‘খেলা না খেলা বড় কথা নয়, বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব’
চ্যাম্পিয়ন হতেই বিশ্বকাপে খেলতে আসছেন নেইমার। ছবি : রয়টার্স

জাপানের বিপক্ষে প্রধমার্ধে পিছিয়ে পড়ার পর সবাই আশায় ছিলেন মাঠে নেমে ব্রাজিলের ত্রাণকর্তা হবেন নেইমার। তবে সে আশায় গুঁড়েবালি। ব্রাজিলিয়ান সুপারস্টারকে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। তাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল ব্রাজিল কোচের।

তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই নিজের কোচিংয়ের ‘মাস্টারক্লাস’ দেখিয়েছেন আনচেলত্তি। খেলোয়াড় বদলিতে মুনশিয়ানা দেখিয়ে। সঙ্গে কিভাবে নার্ভ ধরে রেখে কামব্যাকের গল্প লিখতে হয় সেটাই আরেকবার হিউস্টনে দেখিয়েছেন তিনি। তার দুর্দান্ত কৌশলেই যোগ করা সময়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচ না খেলার হতাশা তাই স্বাভাবিকভাবেই থাকার কথা নয় নেইমারের। সেটা যে ছিল না তার প্রমাণ পাওয়া গেছে জোয়াকিম ক্লেমেন্ত নামে এক অর্থনীতিবিদকে খোঁচা মারায়। জার্মান অর্থনীতিবিদ ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন, ব্রাজিলকে হারাবে জাপান। ম্যাচ জয়ের পর তাই সামাজিক মাধ্যম এক্সে নেইমারের খোঁচা, ‘জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

আর ম্যাচ না খেলার বিষয়ে নেইমার জানিয়েছেন, ম্যাচ খেলা না খেলা বড় বিষয় নয়। বিশ্বচ্যাম্পিয়ন হতে এখানে এসেছি। তিনি বলেছেন, ‘নক আউট পর্বে বা শেষ ১৬-তে কোয়ালিফাই করায় আমি খুবই আনন্দিত। দুর্দান্ত ফুটবল খেলেছি এবং আশা করি এই পারফরম্যান্স ধরে রাখতে পারব। আমি এখন পুরোপুরি ফিট, দল যখনই প্রয়োজন মনে করবে, মাঠে নামার জন্য প্রস্তুত। খেলছি কি খেলছি না, সেটা বড় কথা নয়। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি এবং আশা করি বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব।’

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে স্কালোনি, ‘আসল লড়াই এখন’

ক্রীড়া ডেস্ক
কেপ ভার্দের বিপক্ষে নামার আগে স্কালোনি, ‘আসল লড়াই এখন’
নকআউটের ম্যাচে নামার আগে সতর্ক স্কালোনি। ছবি : রয়টার্স

‘আসল লড়াই তো এখন’—কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল স্কালোনি। ভুল বলেননি আর্জেন্টিনার কোচ। শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও নকআউটে যেকোনো কিছু হতে পারে, তার প্রমাণ গতকাল রাতে পাওয়া গেছে।

জার্মানি-নেদারল্যান্ডসের বিশ্বকাপ থেকে বিদায়ে। আর একবার পা হড়কালেই শেষ। প্রায়শ্চিত্ত করার সুযোগ আর মেলে না। তাই গ্রুপ পর্বে হোঁচট খাওয়ার পরেও পুষিয়ে দেওয়ার যে সুযোগ ছিল নকআউটে তা নেই।

ফিফা র‌্যাংকিংয়ের ৬৭ নম্বর দল কেপ ভার্দের বিপক্ষে খেলতে নামার আগে তাই সতর্ক স্কালোনি। ২০২২ বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। তবে এবার সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আসল লড়াই তো এখনই! নকআউটের ভুল শোধরানোর জন্য সুযোগ মিলবে না। প্রতিটি ম্যাচই এখন একেকটি ফাইনাল।’

প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকা স্কালোনি কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সুখবরও পেয়েছে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী ক্রিশ্চিয়ান রোমেরো। সমস্যা তবে অন্য পজিশনে। লিওনেল মেসি গোল পেলেও আক্রমণভাগের হুলিয়ান আলভারেজ ও লিসান্দ্রো মার্তিনেজরা জালের দেখা পাচ্ছে না।

শুধু গোলে নয়, র‌্যাংকিংয়েও শীর্ষে মেসি

ক্রীড়া ডেস্ক
শুধু গোলে নয়, র‌্যাংকিংয়েও শীর্ষে মেসি
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। ছবি : রয়টার্স

শিরোনাম পড়ে চোখ কপালে ওঠার কথা! তাই তো? স্বগতোক্তি করে হয়তো আপনি বলে উঠছেন ফুটবলে আবার খেলোয়াড়দের র‌্যাংকিং হয় নাকি। ঠিকই ধরেছেন, ফুটবলে দলীয় হলেও হয় না ব্যক্তিগত র‌্যাংকিং। সেটা ক্রিকেট-টেনিসে হয়।

তবে বিশ্বকাপে একটা র‌্যাংকিং চালু করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যার নাম দিয়েছে ফিফা পাওয়ার র‌্যাংকিং। আর্সেন ওয়েঙ্গারের চালুকৃত এই র‌্যাংকিংয়ে আউটফিল্ড খেলোয়াড়দের ৩ ক্যাটাগরিতে নম্বর দেওয়া হয়। সেই তিন ক্যাটাগরি হচ্ছে- অ্যাটাকিং, ক্রিয়েটিভিটি এবং ডিফেন্ডিং। অন্যদিকে গোলরক্ষকের ক্ষেত্রে দুই পদ্ধতিতে- বল নিজেদের কাছে থাকা অবস্থায় এবং গোল ডিফেন্ডিং করার ক্ষেত্রে।

এই পাওয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। গোলের তালিকাতেও যিনি বর্তমানে চূড়ায়। কোনো অ্যাসিস্ট না করলেও ৩ ম্যাচ শেষে ইতিমধ্যে ৬ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। অ্যাটাকিং, ক্রিয়েটিভিটি এবং ডিফেন্ডিং এই তিন ক্যাটাগরিতে তার পয়েন্ট যথাক্রমে ৮.৪৯+৬.৫৫+৫.১৭।

মেসি শীর্ষে উঠেছেন অবশ্য দেনিজ উনদাভের অবনতি হওয়ায়। জার্মানির বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত শীর্ষে ছিলেন এক সময় কারখানায় চাকরি করা এই ফরোয়ার্ড। তবে প্যারাগুয়ের বিপক্ষে কাল পারফরম্যান্সের অবনতি হওয়ায় ২ ধাপ অবনতি হয়েছে উনদাভের। তাতে শীর্ষে উঠে যান মেসি। ৪ ম্যাচ শেষে জার্মান ফরোয়ার্ডের গোল ৩ ও ২ অ্যাসিস্ট। তার পাওয়ার রেটিং যথাক্রমে-৮.২৬+৭.৩৭+ ৪.৬২।

উনদাভের অবনতিতে শুধু মেসির উন্নতি হয়নি, হয়েছে কিলিয়ান এমবাপ্পেরও। ফ্রান্সের অধিনায়কের পাওয়ার র‌্যাংকিং যথাক্রমে-৭.৮৫+৬.২+৪.৫৩। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ শেষে তার নামের পাশে ৪ গোলের বিপরীতে ২ অ্যাসিস্ট। 

অন্যদিকে ব্রাজিলের জয়ের ম্যাচে দুর্দান্ত খেলার পরেও র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। তার ২ ধাপ পেছানোয় এক ধাপ করে উন্নতি হয়েছে জোহান মানজাম্বি ও উসমান দেম্বেলের। ৬ নম্বরে থাকা ভিনির পাওয়ার রেটিং যথাক্রমে- ৭.৬২+৬.৫+৪.৭৯। পাঁচে থাকা ফ্রান্সের দেম্বেলের ৭.৬২+৬.৭৭+৪.৭৮ বিপরীতে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড মানজাম্বির রেটিং পয়েন্ট যথাক্রমে- ৭.৬৬+৬.৭+৪.৮৫।

বিপরীতে ২ গোল করা রোনালদো আছেন ৭৪ নম্বরে। পর্তুগালের অধিনায়কের পাওয়ার রেটিং যথাক্রমে- ৫.৮২+৫.০৬+৪.৭৭। অন্যদিকে এক ম্যাচে ২০ মিনিটের মতো খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার ফিফার ১০০ জনের এই তালিকাতেই নেই।