• ই-পেপার

‘খেলা না খেলা বড় কথা নয়, বিশ্বচ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরব’

এমসিসির আজীবন সদস্য পদ পাওয়ায় তামিমকে অভিনন্দন বেঙ্গল টাইগার্সের

ক্রীড়া প্রতিবেদক
এমসিসির আজীবন সদস্য পদ পাওয়ায় তামিমকে অভিনন্দন বেঙ্গল টাইগার্সের
এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন তামিম। ছবি : এক্স থেকে

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য পদ পেয়েছেন তামিম ইকবাল। এমসিসির সম্মানজনক পদ পাওয়ায় বিসিবি সভাপতি ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছে বেঙ্গল টাইগার্স।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। খেলোয়াড়িজীবনের মতো বিসিবির সভাপতি হওয়ার পরও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। এ সময় তার এমসিসির সদস্য হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় আনন্দের এবং গর্বের বিষয়। তার এই অর্জনে বেঙ্গল টাইগার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।’

বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী ও ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির এই আজীবন সম্মানসূচক সদস্য পদ পেয়েছেন তামিম। তার আগে পান বিসিবির সাবেক সহসভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ, বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

গত ২৮ জুন লর্ডসের অর্নাস বোর্ডের সামনে এই স্মারক তুলে দেওয়া হয় তামিমের হাতে। এখন থেকে ১৬ বছর আগে এই লর্ডসে সেঞ্চুরি করে অর্নাস বোর্ডে নাম তোলেন বাঁহাতি ওপেনার। একই টেস্টে শাহাদাত হোসেন প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অর্নাস বোর্ডে নাম লেখান।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির পক্ষ থেকে এবার তামিমসহ ৫ জনকে এই সম্মানসূচক সদস্য পদ দেওয়া হয়। বাকিরা হলেন—ভারতের সাবেক ব্যাটার চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সুজি বেটস, সোফি ডেভেন এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে স্কালোনি, ‘আসল লড়াই এখন’

ক্রীড়া ডেস্ক
কেপ ভার্দের বিপক্ষে নামার আগে স্কালোনি, ‘আসল লড়াই এখন’
নকআউটের ম্যাচে নামার আগে সতর্ক স্কালোনি। ছবি : রয়টার্স

‘আসল লড়াই তো এখন’—কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল স্কালোনি। ভুল বলেননি আর্জেন্টিনার কোচ। শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও নকআউটে যেকোনো কিছু হতে পারে, তার প্রমাণ গতকাল রাতে পাওয়া গেছে।

জার্মানি-নেদারল্যান্ডসের বিশ্বকাপ থেকে বিদায়ে। আর একবার পা হড়কালেই শেষ। প্রায়শ্চিত্ত করার সুযোগ আর মেলে না। তাই গ্রুপ পর্বে হোঁচট খাওয়ার পরেও পুষিয়ে দেওয়ার যে সুযোগ ছিল নকআউটে তা নেই।

ফিফা র‌্যাংকিংয়ের ৬৭ নম্বর দল কেপ ভার্দের বিপক্ষে খেলতে নামার আগে তাই সতর্ক স্কালোনি। ২০২২ বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। তবে এবার সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আসল লড়াই তো এখনই! নকআউটের ভুল শোধরানোর জন্য সুযোগ মিলবে না। প্রতিটি ম্যাচই এখন একেকটি ফাইনাল।’

প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকা স্কালোনি কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সুখবরও পেয়েছে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী ক্রিশ্চিয়ান রোমেরো। সমস্যা তবে অন্য পজিশনে। লিওনেল মেসি গোল পেলেও আক্রমণভাগের হুলিয়ান আলভারেজ ও লিসান্দ্রো মার্তিনেজরা জালের দেখা পাচ্ছে না।

শুধু গোলে নয়, র‌্যাংকিংয়েও শীর্ষে মেসি

ক্রীড়া ডেস্ক
শুধু গোলে নয়, র‌্যাংকিংয়েও শীর্ষে মেসি
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। ছবি : রয়টার্স

শিরোনাম পড়ে চোখ কপালে ওঠার কথা! তাই তো? স্বগতোক্তি করে হয়তো আপনি বলে উঠছেন ফুটবলে আবার খেলোয়াড়দের র‌্যাংকিং হয় নাকি। ঠিকই ধরেছেন, ফুটবলে দলীয় হলেও হয় না ব্যক্তিগত র‌্যাংকিং। সেটা ক্রিকেট-টেনিসে হয়।

তবে বিশ্বকাপে একটা র‌্যাংকিং চালু করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যার নাম দিয়েছে ফিফা পাওয়ার র‌্যাংকিং। আর্সেন ওয়েঙ্গারের চালুকৃত এই র‌্যাংকিংয়ে আউটফিল্ড খেলোয়াড়দের ৩ ক্যাটাগরিতে নম্বর দেওয়া হয়। সেই তিন ক্যাটাগরি হচ্ছে- অ্যাটাকিং, ক্রিয়েটিভিটি এবং ডিফেন্ডিং। অন্যদিকে গোলরক্ষকের ক্ষেত্রে দুই পদ্ধতিতে- বল নিজেদের কাছে থাকা অবস্থায় এবং গোল ডিফেন্ডিং করার ক্ষেত্রে।

এই পাওয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। গোলের তালিকাতেও যিনি বর্তমানে চূড়ায়। কোনো অ্যাসিস্ট না করলেও ৩ ম্যাচ শেষে ইতিমধ্যে ৬ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। অ্যাটাকিং, ক্রিয়েটিভিটি এবং ডিফেন্ডিং এই তিন ক্যাটাগরিতে তার পয়েন্ট যথাক্রমে ৮.৪৯+৬.৫৫+৫.১৭।

মেসি শীর্ষে উঠেছেন অবশ্য দেনিজ উনদাভের অবনতি হওয়ায়। জার্মানির বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত শীর্ষে ছিলেন এক সময় কারখানায় চাকরি করা এই ফরোয়ার্ড। তবে প্যারাগুয়ের বিপক্ষে কাল পারফরম্যান্সের অবনতি হওয়ায় ২ ধাপ অবনতি হয়েছে উনদাভের। তাতে শীর্ষে উঠে যান মেসি। ৪ ম্যাচ শেষে জার্মান ফরোয়ার্ডের গোল ৩ ও ২ অ্যাসিস্ট। তার পাওয়ার রেটিং যথাক্রমে-৮.২৬+৭.৩৭+ ৪.৬২।

উনদাভের অবনতিতে শুধু মেসির উন্নতি হয়নি, হয়েছে কিলিয়ান এমবাপ্পেরও। ফ্রান্সের অধিনায়কের পাওয়ার র‌্যাংকিং যথাক্রমে-৭.৮৫+৬.২+৪.৫৩। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ শেষে তার নামের পাশে ৪ গোলের বিপরীতে ২ অ্যাসিস্ট। 

অন্যদিকে ব্রাজিলের জয়ের ম্যাচে দুর্দান্ত খেলার পরেও র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। তার ২ ধাপ পেছানোয় এক ধাপ করে উন্নতি হয়েছে জোহান মানজাম্বি ও উসমান দেম্বেলের। ৬ নম্বরে থাকা ভিনির পাওয়ার রেটিং যথাক্রমে- ৭.৬২+৬.৫+৪.৭৯। পাঁচে থাকা ফ্রান্সের দেম্বেলের ৭.৬২+৬.৭৭+৪.৭৮ বিপরীতে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড মানজাম্বির রেটিং পয়েন্ট যথাক্রমে- ৭.৬৬+৬.৭+৪.৮৫।

বিপরীতে ২ গোল করা রোনালদো আছেন ৭৪ নম্বরে। পর্তুগালের অধিনায়কের পাওয়ার রেটিং যথাক্রমে- ৫.৮২+৫.০৬+৪.৭৭। অন্যদিকে এক ম্যাচে ২০ মিনিটের মতো খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার ফিফার ১০০ জনের এই তালিকাতেই নেই।

৩ দিনেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধান হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
৩ দিনেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধান হার বাংলাদেশের
ফিফটির পর ব্যাট উঁচিয়ে ধরেন ব্রায়ান। ছবি : ক্রিকইনফো

ম্যাচের বাকি ছিল আড়াই দিনের মতো। তবে দিন বাকি থেকে লাভ কী। টেস্ট খেলতে নেমে হারারেতে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশকে ইনিংস ও ৮৫ হারিয়ে রেকর্ডও গড়েছে জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বড় জয় পেয়েছে তারা। আগের জয়টি ছিল আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রান। 

বাংলাদেশের হারটা বলা যায় একমাত্র টেস্টের প্রথম দিনই ঠিক হয়ে গিয়েছিল। কেননা নাজমুল হোসেন শান্তরা ১৪০ রানে অলআউট হওয়ার পর প্রথম দিন শেষে ১ উইকেট ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। একমাত্র ইনিংসটি যখন শেষ করে তখন স্বাগতিকদের নামের পাশে রান ৪১০। ইনোসেন্ট কাইয়ার (১৪০) অভিষেক সেঞ্চুরির বিপরীতে ফিফটি করেন তিন ব্যাটার ব্রায়ান বেনেট (৫৯), ক্রেইগ আরভিন (৬০) ও ওয়েসলি মাধেভেরে (৭৭)। ম্যাচসেরা হয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো কাইয়া।

বিপরীতে জিম্বাবুয়ের পেসারদের সামনে দ্বিতীয় ইনিংসেও নিরুপায় বাংলাদেশের ব্যাটাররা। এতটাই যে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। ১৮৫ রানে অলআউট হওয়া বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস মুশফিকুর রহিমের, ৩৪ রান। জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানির বিপরীতে ৩ উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা।