বিশ্বকাপে নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচে ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবির গোল উদযাপনে তৈরি হয়েছে বিতর্ক। তারপরই স্যোশাল প্ল্যাটফর্মে তার ওই উদযাপনের কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) তাকে বহিষ্কার করেছে গুজব ছড়িয়ে পড়ে। কাউকে বহিষ্কার নয়, সিঙ্গেল এন্ট্রির ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া উইঙ্গার মেহদি তোরাবির পুনরায় ভিসার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
গত মঙ্গলবার ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে দলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে একবার সফর করার পরই উইঙ্গার মেহদি তোরাবির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
তাই ফেডারেশন তোরাবির জন্য একটি নতুন ভিসার ব্যবস্থা করতে পদক্ষেপ নিয়েছে। যাতে তিনি আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলের সঙ্গে থাকা অব্যাহত রাখতে পারেন বলেও যোগ করেন এফএফআইআরআইয়ের মুখপাত্র।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিপোর্টেশনের খবরটি সম্পূর্ণ ‘মিথ্যা’। মোহাম্মদ মোহেবিকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়নি।
ম্যাচ শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হয়েছিল, যা তাদের বিশ্বকাপ প্রস্তুতির ভ্রমণ জটিলতার অংশ ছিল। এই সাধারণ ভ্রমণকে ভুলভাবে উপস্থাপন করে বহিষ্কারের গুজব ছড়ানো হয়।




