• ই-পেপার

কলাপাড়া

৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, দক্ষিণাঞ্চলে বরাদ্দ দাবি

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
ছবি : কালের কণ্ঠ

চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চাঁদপুর শহেরর পুরান বাজারে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি ও ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিক হতে জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।’

তিনি আরো বলেন, ‘জব্দ অবৈধ জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

কুষ্টিয়া

চালককে গাছে বেঁধে ভ্যান-টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

মাল্টিমিডিয়া রিপোর্টার, কুষ্টিয়া
চালককে গাছে বেঁধে ভ্যান-টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
সংগৃহীত ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে টাকা, মোবাইল ফোন ও ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ওসমানের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সিংগাইরে পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুনপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা পশ্চিম পাড়া গ্রামের রহম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের বা কোনো ছিনতাইচক্র তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রিকে আটক করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুন পাড়া এলাকায় পাকা রাস্তার ওপর একটি রিকশা ও পাশেই পাটক্ষেতে মরদেহ দেখতে পায় শাউন মোল্লা নামে এক পথচারী। তিনি মুঠোফোনে বিষয়টি থানা পুলিশক জানান। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে তার ব্যবহৃত মুঠোফোন ও জুতা পাওয়া যায়। মুঠোফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির নাম পরিচয় মিলে।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম নিহতের পরিবার ও সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিচিত এক প্রতিবেশীকে নিয়ে মানিকগঞ্জ সদরে যান সাকিবুল ইসলাম। সন্ধ্যার দিকে দুজন যাত্রী নিয়ে সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে গোলাই নতুন পাড়া এলাকায় এসে রিকশাটি থেমে যায়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাটি ঘটনাস্থলে নিয়ে আসেন। পরে তাকে হত্যা করা হয়। তখন মানুষের উপস্থিতি টের পেয়ে রিকশা রেখেই দ্রুত পালিয়ে যান তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ নাবিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ২ নাবিকের মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলার এফবি দেশ’র ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০) মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ কালের কণ্ঠকে বলেন, নিহত মো. রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। তার মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। শাহ আলমের বাড়ি নোয়াখালীতে। তাকে বুধবার সকালে দাফন করা হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ ছাড়া দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

এ ঘটনায় ৩০ জুন ফিশিং ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।