• ই-পেপার

আরো খবর

অন্তর্জাল

লিটল ব্রাদার

লিটল ব্রাদার

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে ম্যাট স্পাইসারের কমেডি ছবিটি। রিয়েলটর রাড কঠোর স্বভাবের মানুষ। তার গোছানো জীবন ওলটপালট হয়ে যায়, যখন হঠাৎ করেই ফিরে আসে তার ‘লিটল ব্রাদার’ মার্কাস পিঞ্চেল। মার্কাস খুবই বিশৃঙ্খল স্বভাবের। তবু কেন যেন সবাই তাকে পছন্দ করে। দুই ভাইয়ের অপ্রত্যাশিত পুনর্মিলন একের পর এক হাস্যকর ও অদ্ভুত সব পরিস্থিতির জন্ম দেয়। অভিনয়ে জন সিনা, এরিক আন্দ্রে, ক্রিস্টোফার মেলোনি প্রমুখ।

 

 

 

 

চট্টগ্রামে তিন দিনব্যাপী নাট্যমেলা

চট্টগ্রামে তিন দিনব্যাপী নাট্যমেলা

প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারকে উৎসর্গ করে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নাট্যমেলা। ১ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বসবে এই নাট্যমেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বিভিন্ন আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, তরুণ নাট্যকর্মীদের সৃজনশীলতা বিকাশ, গবেষণাভিত্তিক নাট্যচর্চা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য। নাট্যপ্রদর্শনীর পাশাপাশি মেলায় থাকবে পুতুলনাট্য, তথ্যচিত্র এবং নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। এবারের মেলায় মঞ্চস্থ যেসব নাটক, সব কটির নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। আজ ২৯ জুন বিকেল ৫টায় নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-আমিন।

চলচ্চিত্র

লাল শাড়ি

লাল শাড়ি
‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাস ও সাইমন সাদিক

অভিনয়ে অপু বিশ্বাস, সাইমন সাদিক, সুমিত সেনগুপ্ত। পরিচালনা বন্ধন বিশ্বাস। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

 

গল্পসূত্র : তাঁতের শাড়ির জন্য প্রসিদ্ধ আনন্দপুর। ব্রিটিশ আমলে ইংরেজরাও এই গ্রাম থেকে শাড়ি কিনতে যেত। এ পল্পীর তরুণ তাঁতশিল্পী পরিমল ও রাজু। তাদের বুননে মুনশিয়ানা আছে। কিন্তু মহাজন কাশেম তাদের প্রাপ্য দাম দেয় না। সাহস করে তাঁতিরা অন্য মহাজনের কাছে শাড়ি বিক্রি করে। খেপে যায় কাশেম মহাজন। পুড়িয়ে দেয় রাজু-পরিমলদের শাড়ি বুননের ঘর।

 

টিভি হাইলাইটস

কিচেন পলিটিক্স

কিচেন পলিটিক্স
‘কিচেন পলিটিক্স’ ধারাবাহিক নাটকের দৃশ্য

বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’। শনি, রবি ও সোমবার প্রচারিত হয় নাটকটি। রচনা অনিকেত, পরিচালনা সাঈদ রিংকু। অভিনয়ে দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, এ কে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে প্রমুখ।