বাংলা প্রথম পত্র
[পূর্বপ্রকাশের পর]
বহু নির্বাচনী প্রশ্ন
১৩। ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ —এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যঙ্গার্থে খ. প্রশংসার্থে
গ. ক্ষোভার্থে ঘ. নিন্দার্থে
১৪। ‘বিলাসী’ গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে?
ক. সরকার খ. ব্রাহ্মণ
গ. ইংরেজ ঘ. ক্ষত্রিয়
১৫। ‘বিলাসী’ গল্পে ছোটবাবু কর্তৃক বিধবা বউদিকে কাশী হতে ফিরিয়ে আনার কারণ কী?
ক. সমাজ রক্ষা খ. সম্পত্তি লাভ
গ. দায়িত্ব পালন ঘ. পিতার নির্দেশ
১৬। ‘বিলাসী’ গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে?
ক. জাতিভেদ প্রথা খ. পরশ্রীকাতরতা
গ. নিষ্ঠুরতা ঘ. অকৃতজ্ঞতা
১৭। বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী—
i. তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজব্যবস্থা
ii. মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ার ষড়যন্ত্র
iii. মৃত্যুঞ্জয়ের সাপুড়ে হওয়া
ক. i ও ii খ. i ও iii
খ. ii ও iii খ. i, ii ও iii
০১৮। ‘বিলাসী’ গল্পে প্রকাশিত হয়েছে—
i. প্রেমের মহাত্ম্য রর. মানবতার আহ্বান
ররর. শিক্ষালাভের গুরুত্ব
ক. i ও ii খ. i ও iii
খ. ii ও iii খ. i, ii ও iii
১৯। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের দাবি করত?
ক. খুড়া খ. ন্যাড়া
গ. সাপুড়ে ঘ. ভূদেববাবু
২০। ‘নিকা’ শব্দটি ‘বিলাসী’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যঙ্গ অর্থে খ. বিদ্রুপ অর্থে
গ. তাচ্ছিল্য অর্থে ঘ. বিয়ে অর্থে
২১। ‘আমি তার গায়ে হাত দিতে পারি নাই’—না পারার কারণ—
ক. শক্তিহীন বলে খ. পাপ কাজ বলে
গ. বিবেক বোধে ঘ. নিষেধাজ্ঞায়
২২। ‘বিলাসী’ গল্পে সাপে কামড়ানোর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করল?
ক. দশ-বারো মিনিট খ. পনেরো-ষোল মিনিট গ. ষোল-সতেরো মিনিট
ঘ. পনেরো-কুড়ি মিনিট
২৩। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কত দিন বেঁচে ছিল?
ক. দশ দিন খ. নয় দিন
গ. সাত দিন ঘ. আট দিন।
২৪। মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়ে মৃত্যুবরণ করে?
ক. গোয়ালা বাড়ি খ. ঠাকুর বাড়ি
গ. ডোম বাড়ি ঘ. মালো বাড়ি
২৫। ‘বিষহরির দোহাই বুঝি আর খাটে না’—এটি কখন বোঝা গেল?
ক. বিলাসীর আত্মহত্যায়
খ. বিলাসী বমি করলে
গ. মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দিলে
ঘ. মৃত্যুঞ্জয় বমি করলে
২৬। ‘বিলাসী’ গল্পানুসারে ‘বাঙালির বিষ’ কেমন?
ক. মর্মান্তিক খ. চিরস্থায়ী
গ. ক্ষণস্থায়ী ঘ. প্রশান্তিময়
২৭। ‘বিলাসী’ গল্পের কথকের নাম কী?
ক. মৃত্যুঞ্জয় খ. ন্যাড়া
গ. বিলাসী ঘ. হরিশ
২৮। ‘বিলাসী’ গল্পে কোন সময়ের সামাজিক অসংগতিকে ইঙ্গিত করা হয়েছে?
ক. আঠারো শতক খ. উনিশ শতক
গ. বিশ শতক ঘ. একবিংশ শতক
২৯। ‘বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি।’—বিলাসী এ কথা কেন বলেছিল?
i. শিয়াল কুকুরে খেয়ে যাবে
ii. রোগা মানুূষ সমস্ত রাত খেতে পারবে না
iii. মৃত্যুঞ্জয় মরে যাবে
ক. i ও ii খ. i ও iii
খ. ii ও iii খ. i, ii ও iii
৩০। ন্যাড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল, কারণ কাজটি—
i. বিলাসীর অপছন্দের
ii. শক্ত ও ভীতিকর
iii. প্রতারণামূলক
ক. i ও ii খ. i ও iii
খ. ii ও iii খ. i, ii ও iii
উত্তর : ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. ক।