• ই-পেপার

জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেলপাচার

রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার অভিযান

রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার অভিযান
ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি পরিষেবাকর্মীরা। ছবি : রয়টার্স

ভিয়েতনামে চুরি যাওয়া ৪ শতাধিক বিড়াল উদ্ধার

কালের কণ্ঠ ডেস্ক
ভিয়েতনামে চুরি যাওয়া ৪ শতাধিক বিড়াল উদ্ধার

ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে মাংস বিক্রির জন্য চুরি করা চার শতাধিক পোষা বিড়াল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তিন বছর ধরে ওই এলাকায় একটি চক্র রাতের অন্ধকারে অথবা সুযোগ বুঝে বিভিন্ন বাড়ির পোষা বিড়াল এবং রাস্তা থেকে পথবিড়ালদের চুরি করত। এরপর তাদের রাখা হতো চরম অবহেলায় এবং শেষ পর্যন্ত কসাইখানায় নিয়ে গিয়ে কাটা হতো মাংসের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : আল জাজিরা

 

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হলেও মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, রাত ১০টার কিছু পর বিমানটি লুপ-২০ মহাসড়কে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সূত্র : এবিসি নিউজ

 

 

ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের গুলি

কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের গুলি

ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি ইয়টের সামনে সতর্কতামূলক গুলি ছুড়েছে রুশ যুদ্ধজাহাজ। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়টটির সঙ্গে রুশ যুদ্ধজাহাজের বিপজ্জনকভাবে কাছাকাছি অবস্থানে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। মঙ্গলবারের এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়টটি বর্তমানে নিজের যাত্রা অব্যাহত রেখেছে। সূত্র : সিএনএন