বাংলাদেশের প্রায় ৭৯ শতাংশ মানুষ ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। এর মধ্যে ৬৪ শতাংশ মানুষের ধারণা ‘খুবই নেতিবাচক’ এবং ১৫ শতাংশের ধারণা ‘কিছুটা নেতিবাচক’। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা জনমত জরিপ সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে একটি চমকপ্রদ তথ্যও উঠে এসেছে। বাংলাদেশের প্রায় ১৩ শতাংশ মানুষ ইসরায়েলের প্রতি ইতিবাচক বা সমর্থন করেন। যার মধ্যে ৮ শতাংশ ‘কিছুটা ইতিবাচক’ এবং ৪ শতাংশ ‘খুবই ইতিবাচক’। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে ৪৪ হাজারেরও বেশি মানুষের ওপর এই জরিপ চালানো হয়। সূূত্র : পিউ রিসার্চ সেন্টার

