• ই-পেপার

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে

ক্রীড়া ডেস্ক
২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে
২০৩০ বিশ্বকাপে বাবার সতীর্থ হয়ে খেলতে চান ক্রিস্টিয়ানো জুনিয়র। ছবি : এক্স থেকে

আজন্ম স্বপ্ন পূরণের লক্ষ্যে বর্তমানে বিশ্বকাপে মজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪১ হওয়ায় সোনালি ট্রফি ছোঁয়ার এটা শেষ সুযোগ বলে অনেকে মনে করছেন। 

তবে ২০২৬ বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নাও হতে পারে। পরের বিশ্বকাপেও তিনি খেলতে পারেন। এমন ইঙ্গিতই ‘সিআর সেভেনের’ কণ্ঠে।

বিশ্বকাপ ট্রফি জয়ের বিপরীতে আরেকটি স্বপ্ন দেখছেন রোনালদো। তার চাওয়া, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলের হয়ে খেলবেন তিনি। এমন ইচ্ছের কথা অনেকবারই সংবাদ মাধ্যমে জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। 

ছেলেকে তো অবশ্যই বলেছেন। তা না হলে কি আর রোনালদোকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলতেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তা কি বলেছেন তার ছেলে চলুন শুনি রোনালদের মুখেই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘ক্রিস্টিয়ানো জুনিয়র সবসময় আমাকে বলে খেলা চালিয়ে যাও। যেন ২০৩০ বিশ্বকাপে আমরা সতীর্থ হতে পারি।’

বাবার স্বপ্নপূরণে সঠিক পথেই আছে ক্রিস্টিয়ানো জুনিয়রও। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বাবার মতো গতির সঙ্গে ক্লিনিক্যাল ফিনিশিংয়েও দুর্দান্ত। লেফট উইঙ্গার হলেও ৬ ফুট ৩ ইঞ্চির ক্রিস্টিয়ানো জুনিয়র আক্রমণভাগের যেকোনো জায়গায় মানিয়ে নিতে সক্ষম।

তার প্রমাণ ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনটি শিরোপা। এর মধ্যে ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলও করে। এদিকে বাবার সৌদি প্রো লিগের দল আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোলও করা হয়ে গেছে। সেই সঙ্গে আছে ১৫টি অ্যাসিস্টও। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে হ্যাটট্রিকের সঙ্গে নিয়মিত গোলও করে যাচ্ছে ক্রিস্টিয়ানো জুনিয়র।

তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই সম্প্রতি সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আল উইয়াম’ জানিয়েছে, রোনালদোর বড় ছেলেকে ২০২৬-২৭ মৌসুমে মূল দলের অনুশীলনে যুক্ত করতে পারে আল নাসর। সংবাদ সত্যি হলে ছেলের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিউউউ’ হয়তো হাতছোঁয়া দূরত্বেই থাকবে।

ফ্রান্সকে কেন কালো বাহুবন্ধনি পরে খেলতে দিল না ফিফা

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সকে কেন কালো বাহুবন্ধনি পরে খেলতে দিল না ফিফা
ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করছেন ফ্রান্সের ফুটবলাররা। ছবি : রয়টার্স

বিশ্বকাপ চলাকালীন দুঃসংবাদ শোনেন দিদিয়ের দেশম। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তার মা। মায়ের শেষকৃত্যে থাকতে তাই প্যারিসে ফিরে গেছেন তিনি। গতকাল নরওয়ের বিপক্ষে ফ্রান্সের ডাগআউটে তাই সহকারি কোচ গাই স্টিফেনকে দেখা গেছে। 

গুরু ডাগআউটে না থাকলেও ঠিকই জ্বলে উঠেছে ফ্রান্স। উসমান দেম্বেলের হ্যাটট্রিকে প্রতিপক্ষ নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। তবে জয় পাওয়ার আগে এই ম্যাচে কালো আর্মব্যান্ড পরতে চেয়েছিল ফ্রান্স।

দেশমের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নিয়েছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তার জন্য ফিফার কাছে অনুমতিও চেয়েছিল এফএফএফ। তবে অনুমতি দেয়নি ফিফা। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘দেশমের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরার অনুমতি চেয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফিফা সে অনুমতি দেয়নি।’ অনুমতি না দেওয়ার কারণ হিসেবে জানা যায়, দেশমের মা যেহেতু বিশ্বকাপের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি নন, তাই দেওয়া হয়নি।

 

বিকল্প হিসেবে এক মিনিট নীরবতা পালন করার কথা ছিল। তবে সেটাও পরে হয়নি। অবশ্য ম্যাচ শুরুর আগে ১ মিনিটের যে নীরবতা পালন করা হয় তা ছিল ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। 

ফিফা অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ফ্রান্সের অনেক ভক্ত-সমর্থক। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘শ্রদ্ধা কখনোই বিতর্কিত হওয়া উচিত নয়। সহানুভূতি এবং ফুটবল একসাথে চলতেই পারে।’ আরেকজন লিখেছেন, ‘একজন কোচের মায়ের মৃত্যুর পর শোক জানাতে কালো আর্মব্যান্ড পরা ফিফা আটকে দিয়েছে, যা ফিফার মানদণ্ডের চরম সংকীর্ণতা।’

ফিফার ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে একজন লিখেছেন, ‘ফিফার কেন সব সময় এমন দুমুখো নীতি থাকে? তাদের কি মানবিকতাবোধ বলতে কিছু নেই?’

কোহলির রেকর্ডে ভাগ বসালেন শ্রেয়াস

ক্রীড়া ডেস্ক
কোহলির রেকর্ডে ভাগ বসালেন শ্রেয়াস

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ হেরে এক অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন শ্রেয়াস আইয়ার। বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেকে ম্যাচে হেরে সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসান তিনি। ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩৪ রানে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নেয় আইরিশরা।

এই অনাকাঙ্ক্ষিত হারের ফলে শ্রেয়াস আইয়ার ভারতের ইতিহাসের মাত্র চতুর্থ অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি অভিষেক নেতৃত্বেই ম্যাচ হারার তিক্ত স্বাদ পেলেন এই মারকুটে ব্যাটসম্যান। খবর এবিপি

বেশির ভাগ ভারতীয় অধিনায়কই টি-টোয়েন্টি ফরম্যাটে দায়িত্ব পাওয়ার পর জয় দিয়ে যাত্রা শুরু করেছেন। বীরেন্দ্র শেবাগ, এম এস ধোনি, রোহিত শর্মা এবং এমনকি আয়ারের ঠিক আগের পূর্বসূরি সূর্যকুমার যাদবের মতো কিংবদন্তিরাও জয় দিয়ে তাদের টি-টোয়েন্টি অধিনায়কত্বের যাত্রা শুরু করেছিলেন।

তবে বেলফাস্টের এই ধাক্কার ফলে আয়ার একটি বিশেষ, অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানগত ক্লাবে প্রবেশ করেছেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে অভিষেকে হার দিয়ে যাত্রা শুরু করে অধিনায়করা হলেন বিরাট কোহলি, ঋষভ পান্ত,  শুভমান গিল  এবং সর্বশেস শ্রেয়াস আইয়ার (সর্বশেষ অন্তর্ভুক্ত)।

অভিজ্ঞতার বিচারে টি-টোয়েন্টিতে আইয়ারের ওপর ব্যাপকভাবে ভরসা রেখেছিলেন নির্বাচকরা। কারণ ১ বছর বয়সে তিনি শিখর ধাওয়ান এবং সূর্যকুমার যাদবের পরেই তৃতীয়-বয়স্ক ভারতীয় অভিষেককারী অধিনায়ক হিসেবে এই দায়িত্বে আসেন।

এ ছাড়া টসের জন্য মাঠে নামার আগে আইয়ারের ঝুলিতে ছিল রেকর্ড সৃষ্টিকারী ১১৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। যা দিয়ে তিনি অধিনায়কত্বের আগে রোহিত শর্মার খেলা ৮০ ম্যাচের পূর্ববর্তী মাইলফলককে ছাড়িয়ে যান।

‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনাকে নিয়ে কেপ ভার্দের কোচ

ক্রীড়া ডেস্ক
‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনাকে নিয়ে কেপ ভার্দের কোচ
নকআউট নিশ্চিত হওয়ার পর শিষ্যদের সঙ্গে বুবিস্তা। ছবি : রয়টার্স

বিশ্বকাপের অভিষেকে চমক দেখাচ্ছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েই নকআউটের টিকিট কেটেছে তারা। এবার ৩২ পেরিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার পালা।

তবে কাজটা সহজ হবে না। কেপ ভার্দের প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা প্রতিপক্ষ হলেও তাদের হারানো অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন কোচ বুবিস্তা।

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেছেন, ‘আমাদের জন্য কোনো কিছু অসম্ভব নয় (আর্জেন্টিনাকে হারানো)। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্ব হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত আছে কেপ ভার্দে। তিনটি ম্যাচই ড্র করায় ৩ পয়েন্ট পেয়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়েছে তারা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী হয়ে নকআউটে জায়গা পেয়েছে।

বিশ্বকাপের শুরু থেকেই নাকি কেপ ভার্দের লক্ষ্য ছিল বিশ্বকে নিজেদের সামর্থ্য জানান দেওয়া। গকতাল সৌদি আরবের সঙ্গে ম্যাচ ড্র করার পর বুবিস্তা বলেছেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার। ম্যাচের ফল যা-ই হোক না কেন।’

নকআউটের ম্যাচ আগামী ৪ জুলাই খেলবে আর্জেন্টিনা-কেপ ভার্দে।