ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের দরজায় রেখে আউট হয়েছেন অজি ওপেনার মিচেল মার্শ। শরিফুলের বলে ক্যাচ তোলার আগে ২৮ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস করে গেছেন এই ব্যাটার। বাংলাদেশেকে হারাতে অজিদের দরকার ৭০ বলে মাত্র ২২ রান।
জয়ের দরজায় এসে মার্শ আউট

২৩ বলে মার্শের ঝোড়ো ফিফটি

বাংলাদেশের দেওয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ২৩ বলে ফিফটি তুলে নিয়েছেন অজি ওপেনার মিচেল মার্শ। শুরু থেকে ঝোড়ো ইনিংস খেলে জয়ের কাছাকাছি অস্ট্রেলিয়া। আরেক ওপেনার জর্জ ইংলিশ আউট হয়েছেন ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলে।
অজিদের সামনে ১১০ রানের লক্ষ্য

স্কোরবোর্ডে মাত্র ১১ রান তুলতে নেই ৩ উইকেট! ম্যাচের শুরুর এমন ভয়াবহ বিপর্যয় আর ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো যেকোনো দলের জন্যই এককথায় অসম্ভব। বাংলাদেশের ব্যাটাররাও পারলেন না সেই কঠিন দেয়াল টপকাতে।
তবে মিরপুরের ২২ গজে যখন একে একে অন্য ব্যাটাররা আত্মসমর্পণ করছিলেন, তখন এক প্রান্ত আগলে রেখে একা হাতে বুক চিতিয়ে লড়াই করে গেলেন তাওহিদ হৃদয়। তার ৫১ বলে ৬১ রানের লড়াকু ও দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করেই শেষ পর্যন্ত ১০০ রানের গণ্ডি পার হতে পেরেছে বাংলাদেশ।
শুরুর ধাক্কা সামলে নির্ধারিত ২০ ওভারের পুরোটা খেললেও রানের গতিতে টি-টোয়েন্টিসুলভ ঝড় তুলতে পারেনি টাইগাররা। ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মোটে ১০৯ রান।
৬৫ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের

ব্যাটিং ধ্বসে থাকা বাংলাদেশের সামনে কিছুটা আলো নিয়ে আসা রিশাদ হোসেনও ফিরে গেলেন প্যাভিলিয়নে। ১৪ বলে ১৬ রান করে ফিরলেন অজি বোলার নিখিল চৌধুরীর বলে।
পরের ওভারে নাথান এলিসের শেষ বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন নাসুম আহমেদ। এতে ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
ব্যাটিং ধ্বস ৩৬ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ

অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে ফিরলেন নুরুল হাসান সোহান। আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেছিলেন এই ব্যাটার।
পরের ওভারেই স্পেন্সার জনসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন শামীম হোসেন।
পাওয়ার প্লেতে ২২ রান, খরচা ৩ উইকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। পাওয়ার প্লেতে বাংলাদেশের খরচা ৩ উইকেট। স্কোর বোর্ডে জমা হয়েছে মাত্র ১২ রান।
১৩ বলে ১ রান করে আউট ইমন

দুই ওপেনারের উইকেট হারানোর পর মাঠে নামেন ইমন। ১৩ বল খেলে ১ রান করে আউট হন এই ব্যাটার। এতে টাইগারদের ওপর চাপ বেড়েছে।
জনসনের ওভারে দুই ওপেনারের বিদায়

ম্যাচের দ্বিতীয় ওভারে জনসনের বলে আউট হয়েছে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। দুজনের সংগ্রহ সাত রান।
তৃতীয় বলে নন-স্ট্রাইক প্রান্তে থেকেই আউটও হন তামিম। জনসনের বলটা সোজা খেলেছিলেন সাইফ। বলটা বোলারের হাতে লেগে আঘাত করে স্টাম্পে। দুই বল পরই মিড অফের ওপরে তুলে মারতে গিয়ে মার্শের হাতে ক্যাচ তোলেন সাইফ।
শুরুতেই আউট তামিম

শেষ ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন, অপরিবর্তিত অস্ট্রেলিয়া

সিরিজের শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ খেলছেন না সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন। একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ দল
পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।
অস্ট্রেলিয়া দল
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
