• ই-পেপার

নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

দুই লিভারপুল টিমমেটের দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব

ক্রীড়া ডেস্ক
দুই লিভারপুল টিমমেটের দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব
বামে থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ও ডানে ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও সুইডেনের মধ্যকার ম্যাচটি হবে দারুণ উপভোগ্য। বৈশ্বিক এই আসরের মহারণে দুই লিভারপুল টিমমেটের এক জমজমাট দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব। ডাচ ডিফেন্ডার ও লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইক মুখোমুখি হচ্ছেন লিভারপুল সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের মাঠে রাতে মুখোমুখি হবে দল দুটি। 

প্রথম ম্যাচে সুইডেন তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। যেখানে ইসাক দারুণ ফর্মে থেকে ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন।  অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে।

ডাচ রক্ষণভাগের প্রধান স্তম্ভ ছিলেন ভ্যান ডাইক এবং সুইডেনের হয়ে দলের আক্রমণভাগ সামলান ইসাক। লিভারপুলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বাধা হয়ে দাঁড়াবেন। 

ইসাক সাধারণত প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। লিভারপুলের ক্লাব সতীর্থ হওয়ায় ভ্যান ডাইক তাঁর খেলার ধরন আগে থেকেই খুব ভালো জানেন।

তাই ভ্যান ডাইকের শারীরিক শক্তি এবং পজিশনিংয়ের বিপক্ষে ইসাকের গতি ও ড্রিবলিংয়ের দারুণ এক ট্যাকটিক্যাল লড়াই দেখবে বিশ্ব।

বুকায়ো সাকাকে নিয়ে যে ইঙ্গিত দিলেন কোচ টমাস টুখেল

ক্রীড়া ডেস্ক
বুকায়ো সাকাকে নিয়ে যে ইঙ্গিত দিলেন কোচ টমাস টুখেল

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। ম্যাচে দুই গোল করেছেন গোলমেশিন তারকা অধিনায়ক হ্যারি কেইন। দ্বিতীয় ম্যাচে বোস্টনে ঘানার বিপক্ষে মাঠে নামবে থ্রি লাইন্সরা। ঘানার বিপক্ষে ম্যাচেও উইঙ্গার বুকায়ো সাকা সাইড বেঞ্চেই থাকছেন বলে ইঙ্গিত দিয়েছে কোচ টমাস টুখেল।

ইংল্যান্ডের ম্যানেজার টমাস টুখেল জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বেঞ্চ থেকে নেমে গোলে অবদান রাখে। তবে চলমান গোড়ালির সমস্যার কারণে আর্সেনালের এই আক্রমণভাগের খেলোয়াড়কে সতর্ক রয়েছেন বলে জানান কোচ। 

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’য়ে নিজেদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে সাকারা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই মার্কাস রাশফোর্ডকে একটি অ্যাসিস্ট করেন তিনি। আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সফল যাত্রায় এই উইঙ্গার ব্যথা নিয়েই খেলেছেন। তাই সাকাকে ব্যবহারে অত্যন্ত সতর্কতামূলক পন্থা অবলম্বন করছেন ইংলিশ কোচ।

বিশেষ ব্যাজ পরে জাপান-তিউনিশিয়া ম্যাচ পরিচালনা করবেন রেফারি

ক্রীড়া ডেস্ক
বিশেষ ব্যাজ পরে জাপান-তিউনিশিয়া ম্যাচ পরিচালনা করবেন রেফারি

বিশ্বকাপের ৩৩ ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে আয়োজক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নকআউট পর্ব চূড়ান্ত করেছে। আগামী রবিবার জাপান ও তিউনিশিয়ার ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের এক মাইলফলক তৈরি করবে। জাপান ও তিউনিশিয়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপে ১০০০তম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯৬ বছর পর বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।

ম্যাচটি স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। গোলাপি রঙের জার্সির সোনালি রঙের বিশেষ একটি ব্যাজ লাগিয়ে ম্যাচটি পরিচালনা করবেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ। জার্সিতে থাকবে সোনালি স্ট্রাইপও। যা ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের একাংশের।

ফিফার রেফারিদের ডিরেক্টর পিয়েরলুইজি কলিনা ম্যাচের আগেই বিশেষ ব্যাজটি প্রকাশ্যে নিয়ে এসেছেন। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফির ছবি। সঙ্গে লেখা, ‘ম্যাচ ১০০০ ফিফা বিশ্বকাপ।’

কলিনা বলেছেন, ‘জাপান-তিউনিশিয়া ম্যাচটি হবে ১০০০তম। বিশ্বকাপের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ম্যাচ। এই ম্যাচ যে রেফারি পরিচালনা করবেন, তাঁর তো একটা প্রাপ্তি হওয়া উচিত। সোনালি রঙের একটা ব্যাজ। তার ওপর ১০০০তম ম্যাচের কথা লেখা রয়েছে। বিশেষ জার্সিতে সোনালি স্ট্রাইপও থাকছে।’

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মাত্র ১৩টি দল অংশগ্রহণ করেছিল। সেই সময়ে খুব কম মানুষই কল্পনা করতে পেরেছিল যে এই টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হবে। যেখানে ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দল একত্রিত হবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তাই জাপান ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচটিকে ফিফা ফুটবলের বৈশ্বিক বিকাশের সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ হিসেবে বিবেচনা করে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল। এবার ৯৬ বছর পূর্ণ হলো। আগামী বিশ্বকাপ হবে শতবর্ষে। তার আগেই ম্যাচ সংখ্যা ১০০০ পার হবে।

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবেন না লিটন

ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবেন না লিটন
লিটন দাস। ছবি: মীর ফরিদ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের মাংসপেশিতে টান পড়ে লিটন দাসের। চোটের চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি।

এবার জানা গেল নতুন খবর। আসন্ন জিম্বাবুয়ে সফরেও টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলবেন না লিটন। তবে এই দুই সংস্করণের মাঝে ওয়ানডে সিরিজে খেলবেন এই উইকেটকিপার-ব্যাটার। 

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট। এর আগে লিটনের পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা কম। 

টেস্ট থেকে লিটন ছিটকে পড়ায় অভিষেক হতে পারে অমিত হাসানের। দলে ডাক পড়তে পারে আরেক উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।

তবে ৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজে খেলার কথা লিটনের। এরপর টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাকে। এর পরিবর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন তিনি। লিটনের মতো তাসকিন আহমেদও এলপিএলে খেলবেন। দুজনকেই অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না। তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জুলাই। এলপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে ১৭ জুলাই। 

এলপিএলে লিটন ও মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। সাকিব ও তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে জাফনা কিংসে। আর হাসানকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস।