• ই-পেপার

এমবাপ্পে-দেম্বেলেকে নিয়েই সেনেগালের বিপক্ষে ফ্রান্সের একাদশ

প্রথম ম্যাচের আগে মেসিদের নিয়ে আবেগী বার্তা দি মারিয়ার

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচের আগে মেসিদের নিয়ে আবেগী বার্তা দি মারিয়ার
সর্বশেষ কোপা আমেরিকায় খেলার সময় দি মারিয়া-মেসি। ছবি : এক্স থেকে

বুটজোড়া তুলে না রাখলে হয়তো এবারের বিশ্বকাপেও থাকতেন আনহেল দি মারিয়া। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামতেন তিনি। তবে ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় সেই সুযোগ নাই তার।

মাঠে থাকতে না পারলেও আর্জেন্টিনা দলের সঙ্গেই আছেন বলে জানিয়েছেন দি মারিয়া। সকালে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে মেসি-হুলিয়ান আলভারেজদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাবেক উইঙ্গার।  সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ থেকে নতুন স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই, শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি। খেলোয়াড় হিসেবে মাঠে থাকার অনুভূতি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে থাকার অনুভূতিও আমার জানা।’

 

সবটুকু নিংড়ে দিয়ে আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হোক এমনটাই চাওয়া দি মারিয়ার। কাতার বিশ্বকাপের ফাইনালের গোলদাতা বলেন, ‘শুধু এটুকু বলতে চাই, তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’

আজ সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই ম্যাচ অস্ট্রিয়া ও জর্দানের বিপক্ষে। 

এবার শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
এবার শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার
সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেসি (মাঝে)। ছবি : রয়টার্স

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এবার শিরোপা ধরে রাখার সেই মিশনেই নামছে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়া ছাড়া ২০২২-এর চ্যাম্পিয়ন দলটির প্রায় সব তারকাই আছেন এবারের আসরে। সেই লিওনেল স্কালোনিই ডাগ আউটে। আগের মতোই দলের মধ্যমণি লিওনেল মেসি। বিশ্বকাপের সময়ই ৩৯ বসন্তে পা দেবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা তাই রাঙানোর লক্ষ্যেই নামবেন ইন্টার মায়ামির অধিনায়ক।

কোচ: লিওনেল স্কালোনি
অধিনায়ক : লিওনেল মেসি 
র‌্যাংকিং : ৩
বিশ্বকাপ ইতিহাস-
সেরা সাফল্য : ৩ বার চ্যাম্পিয়ন।
সর্বশেষ : চ্যাম্পিয়ন।
প্রথম : ১৯৩0
অংশগ্রহণ : ১৯ বার

গ্রুপ ‘জে’ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দান।

আর্জেন্টিনার বিশ্বকাপ সূচি

১৬ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া, কানসাস সিটি, সকাল ৭টা 

২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, ডালাস, রাত ১১টা

২৮ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা, ডালাস, সকাল ৮টা

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, জিওভানি লো চেলসো, এজেকিয়েল পালাসিওস, এনসো ফের্নান্দেস, ভ্যালেন্তিন বার্কো।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেস।

প্রথম ম্যাচের আগে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচের আগে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার
সংগৃহীত ছবি

বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপের ঠিক একদিন আগে বড় ধাক্কা খেয়েছে ইংলিশরা। চোটের কারণে বৈশ্বিক এ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার টিনো লিভরামেন্টো।

নিউক্যাসল ডিফেন্ডারের ছিটকে যাওয়ায় বিশ্বকাপ ভাগ্য খুলেছে ট্রেভো চালোবাহর। লিভরামেন্টোর জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন চেলসি ডিফেন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, গত রবিবার অনুশীলনে কাফ মাংসপেশিতে চোট পান লিভরামেন্টো। এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী এ রাইটব্যাকের প্রায় ৬ সপ্তাহ লাগতে পারে। এ কারণে লিভরামেন্টোর বদলি হিসেবে চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড।

বিবৃতিতে এফএ বলেছে, চেলসি ডিফেন্ডারকে এরই মধ্যে কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। দলের বাকি সদস্যরা ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বুধবার টেক্সাসের ডালাসে যাবে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দল তাদের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সেই সুবিধা কাজে লাগিয়েই যে চালোবাহকে দলে নিয়েছে ইংল্যান্ড, সেটাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লিভরামেন্টোর ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। বিশেষ করে লেফট ও রাইট- দুই পাশেই ফুলব্যাক হিসেবে খেলতে পারেন লিভরামেন্টো।

নিউক্যাসল তারকা ছিটকে যাওয়ায় ধারণা করা হয়েছিল, এতে বিশ্বকাপের দরজা খুলতে পারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফিকায়ো তোমোরি, লুইস হল কিংবা হ্যারি ম্যাগুয়ারের মধ্যে কারো। কিন্তু তাঁদের সবাইকে ছাপিয়ে টমাস টুখেল ডাকেন ইংল্যান্ডের জার্সিতে এ পর্যন্ত এক ম্যাচ খেলা চালোবাহকে।

ফ্রান্সের সম্ভাব্য একাদশে কারা থাকছেন

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের সম্ভাব্য একাদশে কারা থাকছেন
সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপের রানার্স আপ। ২০২৬ বিশ্বকাপেও লেস ব্লুজরা পা রেখেছে টপ ফেবারিট হিসেবে। অনেকে ফ্রান্সের এই দলকে ব্রাজিলের ১৯৯৪-২০০২ বিশ্বকাপ খেলা প্রজন্মের সঙ্গে তুলনা করছেন। বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও কোচ দিদিয়ের দেশমের দলে এতো তারকা যে, কাকে রেখে কাকে খেলাবেন অবস্থা।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে ম্যাচের আগে মধুর এই সমস্যার সঙ্গে সংকটও আছে ফ্রান্সের দলে। রক্ষণের কথাই যদি ধরা হয়, দুই ফুলব্যাক জুলেন কুন্দে ও থিও হার্নান্দেজ ৪ বছর আগের মতো সেরা কন্ডিশনে নেই। কুন্দে সদ্য ইনজুরি কাটিয়ে উঠেছেন। সেনেগালের বিপক্ষে তার সেরাটা পাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে ফ্রান্স শিবিরে।

এসি মিলানে থাকতে থিও হার্নান্দেজ সময়ের সেরা লেফট ব্যাক ছিলেন। কিন্তু সেরা সময় পেরিয়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন। একের পর এক ইনজুরির কারণে ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে তার প্রো লিগে চলে যাওয়া।

স্পেনের সবচেয়ে বড় চিন্তার জায়গা অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকিং পজিশন নিয়ে। রাশিয়ায় পল পগবার সৃজনশীলতা পেয়েছিল ফ্রান্স। কাতারে প্লে মেকার রোলে খেলেছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। এবার উসমান ডেম্বেলে কিংবা মাইকেল ওলিসের একজনকে নাম্বার টেন পজিশনে খেলার দায়িত্ব নিতে হবে। তাদের কেউ ওই পজিশনে অভ্যস্ত নন।

ওলিস অবশ্য বায়ার্ন মিউনিখে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেছেন। তবে শেষ মৌসুমটায় তাকে রাইট উইঙ্গার পজিশনে বেশি খেলতে দেখা গেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্স কোচ দেশম পজিশনাল মেক-শিফট নিয়ে কাজ করছেন। ওলিসকে মিডফিল্ডার পজিশনে রেখে উসমান ডেম্বেলেকে লেফট উইঙ্গে রাখতে পারেন তিনি। কিলিয়ান এমবাপ্পে খেলবেন স্ট্রাইকার পজিশনে। রাইট উইঙ্গার হিসেবে ব্রাডলি বারকোলা হতে পারেন তার প্রথম পছন্দ। সেক্ষেত্রে ডিজেরি দুয়ে বেঞ্চ গরম করবেন।

আবার দুয়ে শুরুর একাদশে থাকলে বারবোলা বসবেন বেঞ্চে। উসমান ডেম্বেলেকে খেলতে হবে রাইট উইঙ্গার পজিশনে। যে পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ : মাইক ম্যাইগনান, জুলেন কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিন চুয়ামেনি, আদ্রিয়ান রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্যাডলি বারকোলা।