• ই-পেপার

মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জে কোটালীপায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেয়াজুল শেখ (৪৩) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে বাড়ির পাশের মন্দিরের সামনে খেলছিল। ওই সময় ভ্যানচালক রিয়াজুল শেখ তাকে ফুসলিয়ে মন্দিরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। আমি তার শাস্তি দাবি করছি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পাবনায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনা প্রতিনিধি
পাবনায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
ছবি: কালের কণ্ঠ

পাবনায় যাত্রীবাহী একটি বাসচাপায় নাঈম (১৫) নামের মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত নাঈম শহরের মধ্য শালগাড়ীয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে আর এম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে শহরের শালগাড়ীয়ার বাসা থেকে মোটরসাইকেল বিক্রির জন্য রাজাপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন ক্যালিকো কটন মিল মাঠে অবস্থিত মোটরসাইকেলের হাটে যাচ্ছিল। এ সময় বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় নাঈম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই নাঈমের মৃত্যু হয়। ঘাতক বাসটি দ্রুত সটকে পড়ায় কাউকে আটক বা জব্দ করতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে শনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে। 
 

গ্রেপ্তার অভিযুক্ত

একদিন পর পরীক্ষার সুযোগ পেলেন নাটোর ও বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
একদিন পর পরীক্ষার সুযোগ পেলেন নাটোর ও বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী
সংগৃহীত ছবি

ফরম পূরণের টাকা জমা দিয়েও প্রবেশপত্র না পাওয়ায় চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছিলেন না নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী। এ নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের। তার তাৎক্ষণিক ও জরুরি হস্তক্ষেপে অবশেষে ওই আট শিক্ষার্থী শনিবার (৪ জুলাই) থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী প্রবেশপত্র পাননি। কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিলেও তা বোর্ডে জমা দেননি বলে অভিযোগ ওঠে।

সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন এবং শিক্ষার্থীদের পরীক্ষায় বসার ব্যবস্থা করার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে শুক্রবার (৩ জুলাই) রাজশাহী শিক্ষা বোর্ড জরুরি ভিত্তিতে ওই আট শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করে। ফলে শনিবার থেকে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদদাতার সঙ্গেও কথা বলেন।

ঘটনাটি জানার পর শিক্ষামন্ত্রী নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতোমধ্যে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করার পরও রেজিস্ট্রেশন নম্বর ভুলের কারণে এক এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগ আসে শিক্ষামন্ত্রীর কাছে। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ওই শিক্ষার্থীরও ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং তিনিও শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

নিখোঁজের ৩ দিন পর পরিবারের কাছে ফিরল কিশোরী

লালপুর (নাটোর) প্রতিনিধি
নিখোঁজের ৩ দিন পর পরিবারের কাছে ফিরল কিশোরী
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ এক কিশোরী তিন দিন পর পরিবারের কাছে ফিরে এসেছে।

পুলিশ জানায়, গত ৩০ জুন সন্ধ্যায় আব্দুলপুর রেলস্টেশন এলাকায় ১৪-১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা লালপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নারী ও শিশু হেল্প ডেস্কে হেফাজতে রাখে।

প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরে অনুসন্ধানের মাধ্যমে তার নাম রুমা খাতুন (১৪) বলে শনাক্ত করা হয়। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুলবশত ট্রেনে উঠে সে আব্দুলপুর রেলস্টেশনে নেমে পড়ে।

পরবর্তীতে লালপুর থানা পুলিশের যোগাযোগের মাধ্যমে তার পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে তার ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেন থানায় এসে উপস্থিত হন।

শুক্রবার (৩ জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপস্থিতিতে কিশোরীকে তার ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটি করেছি। কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা সন্তুষ্ট।