• ই-পেপার

হবিগঞ্জ

মোবাইল ফোন চুরির অভিযোগে ২ কিশোরকে গাছে বেঁধে মারধর

আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে : সড়ক প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে : সড়ক প্রতিমন্ত্রী
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, আগামী ৬ মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করবো এবং নাগরিক সুবিধা দিতে পারবো। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজট মুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাচঁপুরে স্থানান্তর করার কাজ চলমান রয়েছে।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করেছিলো। সেহেতু সাধারণ মানুষ যানজটে ভোগান্তির শিকার হয়েছিলো। বর্তমান সরকার সাধারণ মানুষকে যানযট মুক্ত করার লক্ষ্যে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা বাস টার্মিনাল গুলো পরিদর্শন করছি। এছাড়াও ঢাকা সিলেট হাইওয়ের উন্নয়ন কাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সকল সড়ক মহাসড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।’

ঢাকার সব সিগনাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
সলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত শনিবার (২০ জুন) সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন কুমিল্লার সদর দক্ষিণের বল্লভপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল আহমেদ খোকন তালুকদার। তবে আজ বুধবার দুপুরে মামলা দায়েরের খবর প্রকাশ্যে আসে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকা বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করেন। তবে মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি যুবদলের কোনো স্তরেরই সদস্য নন।

কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এ ছাড়া একটি ফেইসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগত ভাবে মোকাবেলা করব।’

মামলা দায়েরের বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার জানান, তিনি যুবদলেরই কর্মী এবং কুমিল্লা মহানগর ২৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এই মামলাটি করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। এর বাইরে মন্তব্য করতে চাই না।’

দামুড়হুদা

ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

গত ৮ জুন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ অনুমোদন দেওয়া হলেও মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি প্রকাশ পায়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

কমিটির সভাপতি করা হয়েছে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)-কে। সদস্য হিসেবে রয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি), উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং দর্শনার মো. সাহিকুল আলম অপু।

কমিটির সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুবুর রহমান বাচ্চু। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার কমিটি অনুমোদনের চিঠি পান বলে জানান তিনি।   

এদিকে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদনের খবরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন কমিটির উদ্যোগে উপজেলার ক্রীড়া কার্যক্রম আরো গতিশীল হবে এবং তরুণ খেলোয়াড়দের বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভাঙনকবলিত তিস্তা সেতুরক্ষা বাঁধ পরিদর্শনে এলজিইডি প্রতিনিধিদল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
ভাঙনকবলিত তিস্তা সেতুরক্ষা বাঁধ পরিদর্শনে এলজিইডি প্রতিনিধিদল
ছবি: কালের কণ্ঠ

উজানের পাহাড়ি ঢলে ভাঙনের কবলে পড়া রংপুরের গঙ্গাচড়ার তিস্তা সেতুরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৪ জুন)  দুপুরে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, ভবন ব্যবস্থাপনা ও সেতু বাস্তবায়ন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবাদত আলী এবং নির্বাহী প্রকৌশলী তাপস চক্রবর্তী উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বাঁশের পাইলিং দিয়ে নির্মিত স্পার এবং নৌকাযোগে তিস্তা নদীর বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তারা নদীর গতিপ্রকৃতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) উম্মে মাহফুজা হক, রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মূসা, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী এবং উপজেলা বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান মাবুসহ অন্যরা।

পরিদর্শন শেষে এলজিইডির কর্মকর্তারা জানান, দ্রুত বিশেষজ্ঞ দলের মতামত নিয়ে তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় চলমান ভাঙন ঠেকাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবাদত আলী বলেন, ‘গত বছর বুয়েটের এক প্রকৌশলীর পরামর্শে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে বাঁধ সুরক্ষার কাজ করা হয়েছিল। সীমিত ব্যয়ের এ উদ্যোগ চলতি বছরের তীব্র স্রোতের মধ্যেও বাঁধকে কিছুটা সুরক্ষা দিয়েছে। তবে এবারও ভাঙন দেখা দেওয়ায় আমরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করছি।’

তিনি আরো বলেন, ‘আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে বুয়েটের নদী বিশেষজ্ঞদের নিয়ে এলাকা পরিদর্শন করা হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে ভাঙন রোধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও কাজ চলছে।’

এদিকে উজানের ঢল কমে আসায় তিস্তা নদীর পানিও কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বুধবার বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।