রাজধানীর শাহবাগ থেকে ৪০ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)। গত শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। নিয়াজ মেহেদী বলেন, শনিবার রাতে মোতালিব প্লাজার পাঁচ তলায় একটি দোকানে কিছু ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন



