ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে কাতার যে ভূমিকা পালন করেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রশংসা করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতার আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছিল। এই চুক্তিটি কাতার, পাকিস্তান এবং অন্য ইসলামিক দেশগুলোর সমর্থনে সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফোনালাপে কাতারের আমির শেখ তামিমও এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বাড়াতে কূটনীতি ও সংলাপের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন তিনি। সূত্র : আল জাজিরা


