• ই-পেপার

মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করছে কিউবা

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

কালের কণ্ঠ ডেস্ক
২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

২০১১ সালের ভয়াবহ তোহুকু ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।

বিজ্ঞানীদের মতে, ৯ মাত্রার সেই ভূমিকম্পের ফলে সৃষ্ট একটি অত্যন্ত শক্তিশালী ভূকম্পন তরঙ্গ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ৮০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্রে আঘাত করে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আবারও পৃষ্ঠে ফিরে আসে। এই প্রত্যাগত তরঙ্গের ধাক্কাতেই গোটা দেশ আচমকা পূর্ব দিকে সরে যায়।

ভূমিকম্পটির দৃশ্যমান ধ্বংসলীলা ছিল স্থানীয়ভাবে কয়েক মিটার ভূমির স্থানচ্যুতি কিংবা ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি গলিয়ে দেওয়া ৪০ মিটার উঁচু সুনামির মতো ঘটনাগুলো। সেই তুলনায় জাপানের পাঁচ মিলিমিটার আন্দোলনকে হয়তো সামান্য মনে হতে পারে। কিন্তু এই সামান্য স্থানচ্যুতি ঘটেছে প্রায় তিন হাজার কিলোমিটার এলাকাজুড়ে, যা ভূমিকম্পের মূল ফাটল রেখার চেয়ে প্রায় সাত গুণ বড় এবং ইতিহাসে রেকর্ড করা যেকোনো ভূত্বকীয় বিচ্যুতির চেয়ে দীর্ঘ।
সূত্র : নিও সায়েন্টিস্ট

কাতারের প্রশংসায় পেজেশকিয়ান

কালের কণ্ঠ ডেস্ক
কাতারের প্রশংসায় পেজেশকিয়ান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে কাতার যে ভূমিকা পালন করেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রশংসা করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতার আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছিল। এই চুক্তিটি কাতার, পাকিস্তান এবং অন্য ইসলামিক দেশগুলোর সমর্থনে সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফোনালাপে কাতারের আমির শেখ তামিমও এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বাড়াতে কূটনীতি ও সংলাপের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন তিনি। সূত্র : আল জাজিরা

 

তুরস্কে মেয়রসহ গ্রেপ্তার ৩৭

কালের কণ্ঠ ডেস্ক
তুরস্কে মেয়রসহ গ্রেপ্তার ৩৭

তুরস্কে দুর্নীতির অভিযোগে গতকাল শুক্রবার ইস্তাম্বুল ও দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে আদলারের মেয়র আলী এরকান আকপোলাতসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলসের (সিএইচপি) ওপর চাপ বাড়াচ্ছে সরকার। দলটির বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও অপরাধ চক্র চালানোর অভিযোগ আনা হয়েছে। সিএইচপির দাবি, ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের দলকে হারানোর পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে দলটি নেতৃত্ব সংকটে ভুগছে। মে মাসে আদালত দলটির ২০২৩ সালের অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করে সাবেক চেয়ারম্যান কামাল কিলিকদারোগুকে পুনর্বহাল করেন। সূত্র : আরব নিউজ

 

সরকারি নীতিমালার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ

সরকারি নীতিমালার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ
ইন্দোনেশিয়ার জাকার্তায় গতকাল সরকারি নীতিমালার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছবি : রয়টার্স