• ই-পেপার

ভাইভা অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের হামলা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন?

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আশরাফ রহমান। তিনি ৪৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৭২৫ কর্মকর্তা

৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৭২৫ কর্মকর্তা
ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সাতটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭২৫ জন অফিসার (জেনারেল) নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পরীক্ষা হবে সমন্বিত পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে। আবেদনের শেষ তারিখ ২ জুলাই ২০২৬। সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে, ৪৭১ জন।

 

কোন ব্যাংকে কত পদ

রূপালী ব্যাংক—৮০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক—১৬টি, বেসিক ব্যাংক—১৩টি, বাংলাদেশ কৃষি ব্যাংক—৪৭১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক—৪৭টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন—২২টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ—২টি, কর্মসংস্থান ব্যাংক—৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক—২টি।

 

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

নিয়োগপ্রক্রিয়ার প্রথম ধাপে হবে এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষা। এই পরীক্ষায় বাংলা (২৫), ইংরেজি (২৫), সাধারণ গণিত (২০), সাধারণ জ্ঞান (২০) ও কম্পিউটার জ্ঞানের (১০) ওপর প্রশ্ন করা হয়। সব মিলিয়ে মান ১০০। নেগেটিভ মার্কিং থাকবে কি না সেটি পরীক্ষার শুরুতেই প্রশ্নপত্রে ভালো করে খেয়াল করে নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র দেখতে পারেন। বাসায় মডেল টেস্টও দিতে পারেন বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে। বিগত পরীক্ষাগুলোতে বাংলায় ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন এসেছে এবং সাহিত্য থেকে তুলনামূলক কম প্রশ্ন এসেছে। বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য ‘ভাষা শিক্ষা’ বইটি সহায়ক হবে। ইংরেজি বিষয়ে গ্রামার ও ভোকাবুলারি থেকে প্রশ্ন এলেও ইংরেজি সাহিত্য থেকে তেমন প্রশ্ন আসে না বললেই চলে। ইংরেজিতে প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন অনুশীলনের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে লাইভ মডেল টেস্টে অংশ নিতে পারেন। গণিতে ভালো করতে হলে অবশ্যই পাটিগণিত টাইপের অঙ্কে বেশি জোর দিতে হবে এবং জিআরই/জিম্যাটের গণিত অংশ সহায়ক হতে পারে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সমসাময়িক বিষয়ের ওপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ে আধুনিক প্রযুক্তি ও কম্পিউটার বিষয়ে বিশদ জ্ঞান রাখতে হবে।

 

বেতন

অফিসার (জেনারেল) পদটি দশম গ্রেডের। বেতন স্কেল—১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এর সঙ্গে থাকছে নির্ধারিত সুযোগ-সুবিধা।

 

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বয়সসীমা—১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ২১ থেকে ৩২ বছর।

 

আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি : https://erecruitment.bb.org.bd

 

♦ চাকরি আছে ডেস্ক

 

 

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ

৫২ ধরনের পদে এক হাজার ৪৮৫ জন কর্মী নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস)। রাজস্ব খাতের স্থায়ী ও অস্থায়ী এই পদগুলো ১৩ থেকে ২০তম গ্রেডের। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে অফিস সহায়ক (৪৭৮টি), সমাজকর্মী—ইউনিয়ন (৩১২টি) ও কারিগরি প্রশিক্ষক—উপজেলা (১৫৭টি) পদে। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ
ছবি : সংগৃহীত

কিছু কিছু পদে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। পদভেদে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক। তবে বেশ কিছু পদে কম্পিউটার ও কারিগরি কাজে সংশ্লিষ্ট দক্ষতাও চাওয়া হয়েছে। অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান ও সমাজকর্মী (ইউনিয়ন) পদে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

 

সমাজকর্মীর কাজ কী?

সমাজকর্মী (ইউনিয়ন) পদের কর্মীদের মূলত মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে হয়। দাপ্তরিক কাজেও অংশ নিতে হয়। মাঠ পর্যায়ে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখেন সমাজকর্মীরা। যেমন—

♦ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করা।

♦ মাঠ পর্যায়ের স্থানীয় জনগণের সঙ্গে অধিদপ্তরের সমন্বয় সাধন করা।

♦ পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম, এসিডদগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা।

♦ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি-উপবৃত্তি প্রদানের কাজ পরিচালনা করা।

♦ মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা।

♦ সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলোর কাজ পরিচালনায় সহযোগিতা করা।

♦ শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

 

সমাজকর্মী পদের প্রস্তুতি

সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। এ পরীক্ষায় প্রশ্ন করা হয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর।

বাংলা : ব্যাকরণ—ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরামচিহ্ন, প্রকৃতি-প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। বাংলা সাহিত্য—যুগ বিভাগ, উক্তি, ছদ্মনাম, গুরুত্বপূর্ণ কবি-লেখক-সাহিত্যিক (কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য)।

ইংরেজি : Parts of Speech, Voice Change, Number, Synonym-Antonym, Narration, Phrase and Idioms, Correct Spelling.

গণিত : মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।

সাধারণ জ্ঞান :  মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, আদমশুমারি, সমাজসেবা অধিদপ্তরসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য, জাতিসংঘ, সার্ক, সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি।

 

অফিস সহায়ক পদের প্রস্তুতি

বাংলা : বাংলা ব্যাকরণ, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এককথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, বাক্য সংশোধন, শুদ্ধ-অশুদ্ধ, প্রবাদ-প্রবচন, সাহিত্যিক ও তাঁদের রচনা।

ইংরেজি : Parts of Speech, Tense, Voice Change, Narration, Right Form of Verb, Preposition, Article, Synonym-Antonym, Spelling-Sentence Correction, Translation, Vocabulary, Idioms and Phrases.

গণিত : যোগ-বিয়োগ-গুণ-ভাগ, ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-সমানুপাত, গড়, বয়স, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, দূরত্ব ও গতি, সরল সমীকরণ, সংখ্যা, লসাগু ও গসাগু।

সাধারণ জ্ঞান : বাংলাদেশবিষয়ক—বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভৌগোলিক পরিচিতি, চলতি ঘটনা, খেলাধুলা, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি। আন্তর্জাতিকবিষয়ক—জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ইতিহাস, বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানী, সাম্প্রতিক বিশ্ব ঘটনা, গুরুত্বপূর্ণ চুক্তি, ভূগোল, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক পুরস্কার।

 

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১ ও ৩৬ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের লিংক : https://dss.teletalk.com.bd

 

♦ চাকরি আছে ডেস্ক

 

১ হাজার ৪৮৫ পদে চাকরির সুযোগ

সমাজসেবা অধিদপ্তরের পদের তালিকা

১. প্রধান সহকারী—১৮টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. কম্পিউটার অপারেটর—৪টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর—৫টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. সহকারী শিক্ষক—৩টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. ইনস্ট্রাক্টর—২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স—৩টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. স্টেরিও টাইপিং মেশিন অপারেটর—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৮. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর—৪টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. ফিল্ড সুপারভাইজার—৩০টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১০. গ্র্যাজুয়েট টিচার—১৪টি (স্থায়ী, রাজস্ব) বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১১. প্রজেকশনিস্ট—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১২. ট্রেড ইনস্ট্রাক্টর—২টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

১৩. কেয়ারটেকার—১টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

১৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক—৭৬টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক—৭৬টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৬. ডাটা এন্ট্রি অপারেটর—৩৫টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৭. হিসাব সহকারী—৮টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৮. হিসাব সহকারী—১১টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৯. স্টোরকিপার—৪টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২০. টেলিফোন অপারেটর—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২১. বেঞ্চ সহকারী—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২২. নার্স—৮টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৩. কম্পাউন্ডার—৪৬টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৪. গাড়িচালক—২টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৫. সহকারী প্রজেকশনিস্ট—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৬. ডার্করুম টেকনিশিয়ান—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৭. ওয়াশারম্যান—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৮. ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২৯. কটেজ মাদার—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩০. সমাজকর্মী (ইউনিয়ন)—৩১২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩১. সমাজকর্মী (পৌর)—১২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩২. বড় ভাইয়া—২৫টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৩. খালাম্মা—৩৩টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৪. শিক্ষক—৭টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৫. ট্রেড ইনস্ট্রাক্টর—১৭টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৬. ধর্মীয় শিক্ষক—২টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৭. কেয়ারটেকার—১টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩৮. কেয়ারটেকার—১টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

৩৯. ফটোকপি অপারেটর—২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৪০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা)—১৫৭টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৪১. হেল্পার—২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪২. ফিডার অ্যাটেনডেন্ট—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৩. আয়া—৫টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৪. অ্যাটেনডেন্ট—২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৫. দারোয়ান—৪টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৬. নিরাপত্তা প্রহরী—১৫টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৭. বাবুর্চি—২০টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৮. সহকারী বাবুর্চি—২টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪৯. মালি—১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫০. পরিচ্ছন্নতাকর্মী—৪টি (অস্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫১. অফিস সহায়ক—৪৭৮টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫২. বার্তাবাহক—২১টি (স্থায়ী, রাজস্ব)। বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

 

 

 

 

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

পিএসসির অধীনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা হবে ১৪ জুন ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম গ্রেডের জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল), সহকারী মৎস্য কর্মকর্তা (দশম গ্রেড) এবং সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক (দশম গ্রেড) পদের লিখিত পরীক্ষা হবে ১৪ জুন ২০২৬। পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষার কেন্দ্র—পিএসসির মাল্টিপারপাস হল ও শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও আবেদনসংশ্লিষ্ট ওয়েবসাইট

(http://bpsc.teletalk.com.bd) থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট ডাউনলোড করা যাবে।

 

দরকারি তথ্য

♦ লিখিত পরীক্ষায় বাংলায় ৪০, ইংরেজিতে ৪০, সাধারণ জ্ঞানে ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে (ইলেকট্রিক্যাল/প্রাণিবিদ্যা) ৮০ নম্বর অর্থাৎ মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে।

♦ যেসব প্রার্থী সহকারী মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক—উভয় পদেই আবেদন করেছেন, তাঁরা যেকোনো একটি পদের পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার দিন শুধু সেই পদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

♦ যেসব প্রতিবন্ধী প্রার্থী পরীক্ষার জন্য শ্রুতিলেখক চান, তাঁদের ৪ জুনের মধ্যে অফিস চলাকালীন পিএসসির ইউনিট-৮-এর পরিচালক বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

♦ পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে ঢুকতে দেওয়া হবে না।

♦ পরীক্ষাকেন্দ্রে বই, ব্যাগ, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

 

♦ চাকরি আছে ডেস্ক

 

 

ভাইভা অভিজ্ঞতা

সিভিল সার্ভিস কর্মকর্তার কী কী গুণ থাকা উচিত?

খুলনা মেডিক্যাল কলেজে পড়াশোনা করেছেন ডা. সৌমিত্র রায়। তিনি ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে অষ্টম হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

সিভিল সার্ভিস কর্মকর্তার কী কী গুণ থাকা উচিত?
ডা. সৌমিত্র রায়

আমার বিসিএস ক্যাডার পছন্দক্রমে প্রথমেই ছিল প্রশাসন। ভাইভা বোর্ডে ছিলাম ১০ মিনিটের মতো।
চেয়ারম্যান : আপনি কোথায় পড়াশোনা করেছেন?

স্যার, খুলনা মেডিক্যাল কলেজে।

আপনিও ডাক্তার! আগের জন কি আপনার ব্যাচমেট?

জি স্যার।

আপনি কোথায় চাকরি করছেন?

একটি বেসরকারি মেডিক্যাল কলেজে প্যাথলজির লেকচারার হিসেবে আছি।

৪৪ ও ৪৮তম বিসিএসে আপনার ফল কী ছিল?

স্যার, আমি ৪৪তম আর ৪৮তম দুটি বিসিএসেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ৪৮তম বিসিএসে আপনার বোর্ডেই ভাইভা দেওয়ার সৌভাগ্য হয়েছিল।

প্রথম পছন্দ কী?

স্যার, বিসিএস প্রশাসন।

(একটু হেসে) আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই ক্যাডারে আসতে চাচ্ছেন নাকি?

স্যার, আপনারাই আমার অনুপ্রেরণা। আমি যখন থেকে বিসিএস দেব ঠিক করেছি, তখন থেকেই আমার অ্যাডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন। ৪৫তম বিসিএসে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।

একজন সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে আপনার কী কী গুণ থাকা উচিত?

ধন্যবাদ, স্যার। একজন সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে আমি মূলত পাঁচটি প্রধান গুণকে প্রাধান্য দেব—

​১. কার্যকর নেতৃত্ব : মাঠ পর্যায়ে একটি বড় টিমকে কার্যকর করতে এবং উৎসাহ জোগাতে সামনে থেকে দিকনির্দেশনা।

২. সততা ও নৈতিকতা : যেকোনো প্রলোভন বা চাপের মুখে নিজের নৈতিকতায় অবিচল থেকে সরকারি আমানত রক্ষা।

৩. জনসেবার মানসিকতা : নিজেকে জনগণের শাসক নয়, বরং সেবক মনে করা এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল থাকার চেষ্টা।

৪. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা : জটিল বা জরুরি পরিস্থিতিতে আইন ও যুক্তির ভিত্তিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস।

৫. পেশাদারি ও নিরপেক্ষতা : ব্যক্তিগত আবেগ বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রীয় আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন।

আপনি বললেন লিডারশিপের কথা। আপনি কি আপনার মেডিক্যাল লাইফে কোনো লিডারশিপে জড়িত ছিলেন? কোনো ক্লাবের সদস্য ছিলেন?

স্যার, আমি সন্ধানীর সক্রিয় সদস্য ছিলাম।

ব্লাড ডোনেট করেছেন?

জি স্যার, আমি ১০ বারের মতো ব্লাড ডোনেট করেছি।

গাজা (ফিলিস্তিন) শান্তিচুক্তিতে কয়টি দফা আছে?

স্যার, ২০টি।

কী কী গ্রিনহাউস গ্যাস আছে?

গ্রিনহাউস গ্যাস হলো বায়ুমণ্ডলের সেসব গ্যাস, যা পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে বায়ুমণ্ডলকে উষ্ণ রাখে। এর মধ্যে প্রধান হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন এবং বিভিন্ন ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)।

 

এক্সটার্নাল-১ : ধরুন, একজন কর্মকর্তা হিসেবে আপনি জানতে পারলেন অফিসের একজন ঘুষ খায় এবং একজন দেরি করে আসে। আপনি কী ব্যবস্থা নেবেন?

একজন সিভিল সার্ভিস কর্মকর্তা হিসেবে এ ধরনের পরিস্থিতিতে আমাকে নীতিগতভাবে কঠোর কিন্তু পদ্ধতিগতভাবে কৌশলী হতে হবে। আমি দুটি সমস্যাকে ভিন্নভাবে সমাধান করব—

​এক. ঘুষ বা দুর্নীতির ক্ষেত্রে—দুর্নীতির বিষয়ে আমি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করব। যেহেতু এটি একটি গুরুতর অপরাধ ও অসদাচরণ, তাই আমি সরাসরি অ্যাকশনে যাব। প্রথমে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ (যেমন—দালিলিক প্রমাণ বা ভুক্তভোগীর সাক্ষ্য) সংগ্রহ করব। প্রমাণ পাওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়া শুরু করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি লিখিতভাবে জানাব। দুর্নীতি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। তাই এখানে আপস করব না।

​দুই. দেরিতে আসা মূলত শৃঙ্খলাজনিত সমস্যা। এ ক্ষেত্রে আমার প্রথম পদক্ষেপ হবে কাউন্সেলিং। আমি তাকে ডেকে ব্যক্তিগতভাবে কথা বলব, দেরিতে আসার কারণ জানার চেষ্টা করব। যদি কোনো যৌক্তিক পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা থাকে, তবে তাকে নির্দিষ্ট সময়ের জন্য ছাড় দিয়ে মূলধারায় ফেরার সুযোগ দেব। তবে সতর্ক করার পরও যদি অভ্যাসের পরিবর্তন না হয়, তবে অফিসের হাজিরা খাতায় ‘লাল কালি’ দেওয়া বা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো দাপ্তরিক পদক্ষেপ নেব।

 

এক্সটার্নাল-২ : Why Communication skill is important in cadre service?

In cadre service, communication skill is indispensable as it acts as the vital bridge between government policies and the general public. A cadre officer must possess the ability to simplify complex legal or administrative orders for citizens, ensuring transparency and building public trust. Furthermore, during crises or emergencies, precise and authoritative communication is essential for maintaining law and order and coordinating between various departments.

In which article of constitution duty of a civil service officer is written?

21.

Can you describe?

(আমি ২১ নম্বর অনুচ্ছেদটি ইংরেজিতে বললাম। এরপর স্যার আমাকে কাগজ নিয়ে চলে যেতে বললেন। ৪৮তম বিসিএসেও এই স্যারের বোর্ডে ভাইভা দিয়েছিলাম। স্যার খুব হাসিখুশি ও বন্ধুসুলভ। তিনি সাধারণত কম সময়েই ভাইভা শেষ করেন।)