• ই-পেপার

কথামালা

৬৪ সেকেন্ডে গোল

৬৪ সেকেন্ডে গোল

মাতিয়াস গালার্সার পেছনে ছুটছেন তাঁর অন্য সতীর্থরা। তুরস্ককে চমকে দিয়ে ৬৪ সেকেন্ডে লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের এই ফরোয়ার্ড। তাঁর এই গোলেই ম্যাচটাও জিতেছে লাতিন আমেরিকার দেশটি। বিশ্বকাপের চলতি আসরে গালার্সারের এই গোলটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম। সব মিলিয়ে বিশ্বকাপের দ্রুততম গোলের তালিকায় অবশ্য এটির অবস্থান অনেক পেছনে। রয়টার্স

 

বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
দারুণ বোলিংয়ে গত রাতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৬ উইকেটে ১২৩ রানে থেমে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। স্কোরবোর্ডে এই সংগ্রহটা এসেছিল শেষ দিকে স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংসে। তবে সাউদাম্পটনে গত রাতে এই রানও তাড়া করতে পারেননি পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করলেও ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশ ম্যাচ জেতে ২৩ রানে। তিন ম্যাচে দুই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মেয়েরা।

দুই স্পিনার নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলার কাছেই মূলত ধরাশায়ী হয় পাকিস্তান। দুজনই তিনটি করে উইকেট নেন। তবে লক্ষ্য তাড়ায় ভালো শুরুই পেয়েছিলেন পাকিস্তানের মেয়েরা। দুই ওপেনার মুনিবা আলি (২৫) ও গুল ফিরোজার (২৩) উদ্বোধনী জুটি থেকেই আসে ৪৯ রান। এরপর বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দুই ওপেনারকে ফেরান নাহিদা। এরপর মেঘলা একই ওভারে আয়েশা জাফর (১১) ও আলিয়া রিয়াজকে (০) আউট করলে বড় ধাক্কা খায় পাকিস্তান। এক পর্যায়ে বিনা উইকেটে ৪৯ রানে থাকা পাকিস্তান মুহূর্তেই ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। এখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। নাহিদা ১৮ রানে তিন উইকেট নেন। তিন উইকেট নিতে সানজিদা খরচ করেন ২১ রান। এ ছাড়া রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট নেন। এর আগে ব্যাটিংয়ে হতাশই করে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন স্বর্ণা। তাঁর ৫ চারের ইনিংসেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। এ ছাড়া নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩৬ রান।

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

ইকুয়েডর-কুরাসাও

সরাসরি, সকাল ৬টা

তিউনিশিয়া-জাপান

সরাসরি, রাত ১০টা

স্পেন-সৌদি আরব

সরাসরি, রাত ১০টা

বেলজিয়াম-ইরান

সরাসরি, রাত ১টা

উরুগুয়ে-কেপ ভার্দে

সরাসরি, সোমবার ভোর ৪টা

মিসর-নিউজিল্যান্ড

সরাসরি, সোমবার সকাল ৭টা

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ২টা

 

ছিটকে গেলেন মন্তিয়েল

ছিটকে গেলেন মন্তিয়েল

পেশির চোটে আর্জেন্টিনার পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল। আগামীকাল রাতে অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই ফুলব্যাক। বাঁ পায়ের চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। বুয়েনস এইরেস টাইমস