• ই-পেপার

ফ্রান্সের হার, স্পেনের ড্র

ইউরোপে ঐতিহাসিক জয় তপুদের

ইউরোপে ঐতিহাসিক জয় তপুদের

ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ। আর এই প্রথমেই ইতিহাস গড়েছেন তপু বর্মণ, হামজা চৌধুরীরা। তপুর জোড়া গোলে সান মারিনোকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে মাথা ছুঁইয়ে তপুই প্রথম বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় সান মারিনো। দ্বিতীয়ার্ধে ফয়সাল আহমেদ ফাহিমের শট পোস্টে লাগে। শেষ পর্যন্ত সেই তপুই এনে দিয়েছেন জয়সূচক গোলটি। এবারও বিশ্বনাথ ঘোষের ভলিতে মাথা ছুঁইয়ে ঐতিহাসিক জয়ের নায়ক বনেছেন এই ডিফেন্ডার। এই জয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে টমাস ডুলির অভিষেকটাও হয়েছে রঙিন। ছবি : বাফুফে

 

 

টিভিতে

টিভিতে

ক্রিকেট

ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট, তৃতীয় দিন

সরাসরি, বিকেল ৪টা, সনি স্পোর্টস ১

ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, বেলজিয়াম-তিউনিশিয়া

সরাসরি, সন্ধ্যা ৭টা, ডিএজেডএন

পর্তুগাল-চিলি,সরাসরি, ১১-৪৫ মিনিট, টেন ২

রুমানিয়া-ওয়েলস, সরাসরি, ১১-৪৫ মিনিট, টেন ১

জার্মানি-যুক্তরাষ্ট্র, সরাসরি, রাত ১২-৩০ মিনিট, ডিএজেডএন

ব্রাজিল-মিসর, সরাসরি, রবিবার ভোর ৪টা, ফ্যানকোড ও ডিএজেডএন

আর্জেন্টিনা-হন্ডুরাস, সরাসরি, রবিবার সকাল ৬টা, ডিএজেডএন

 

টি স্পোর্টস

টি স্পোর্টস

ফুটবল

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভারত, ফাইনাল

সরাসরি, সন্ধ্যা ৭টা

 

নেইমার নেই আবারও

নেইমার নেই আবারও

রিও ডি জেনেইরোতে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ৬-২ গোলে ব্রাজিলের জয়ের ম্যাচে ছিলেন না নেইমার। পায়ের চোটের পুনর্বাসনে থাকা এই তারকাকে ছাড়াই সেদিন ২১ জনকে খেলিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। রবিবার ভোরে ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেও থাকছেন না এই ফরোয়ার্ড। তাই মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে বেড়েছে শঙ্কা। টিওয়াইসি