• ই-পেপার

চলচ্চিত্র

ওমর

অন্তর্জাল

গ্রাম চিকিৎসালয়—সিজন ২

গ্রাম চিকিৎসালয়—সিজন ২
‘গ্রাম চিকিৎসালয়—সিজন ২’ সিরিজের দৃশ্য

প্রাইম ভিডিও ইন্ডিয়াতে আজ এসেছে টিভিএফের প্রশংসিত গ্রামীণ কমেডি সিরিজটির দ্বিতীয় কিস্তি। ভাঠকান্ডি গ্রামে এখনো ডা. প্রভাত একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে সচল ও কার্যকর করে তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ তার ওপর আস্থা রাখতে শুরু করেছে। তবু সমস্যার শেষ নেই। নতুন মৌসুমে অমল পরাশারের সঙ্গে ফিরেছেন বিনয় পাঠক, আকাশ মাখিজা, আনন্দেশ্বর দ্বিবেদী, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও গরিমা বিক্রান্ত সিং। নতুন করে যোগ দিয়েছেন দিনেশ লাল যাদব।

টিভি হাইলাইটস

হাউ টু সু দ্য ক্ল্যান

হাউ টু সু দ্য ক্ল্যান

১৯৮০ সালে টেনেসি রাজ্যে পাঁচ কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে আহত করেছিল শ্বেতাঙ্গ আধিপত্যবাদী দল কু ক্লাক্স ক্ল্যানের সদস্যরা। সমষ্টিগত ঘৃণার বিরুদ্ধে করা পাঁচ নারীর ঐতিহাসিক মামলাটি যুক্তরাষ্ট্রজুড়ে আইনি নজির স্থাপন করে। সেই ঘটনা নিয়ে আল-জাজিরার উইটনেস-এর আজকের প্রামাণ্যচিত্র হাউ টু সু দ্য ক্ল্যান, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

 

টিভি হাইলাইটস

রাত গভীর হয়

রাত গভীর হয়
নুসরাত ইমরোজ তিশা ও মোশাররফ করিম

রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক রাত গভীর হয়। রচনা সাজিন আহমেদ বাবু, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, শিল্পী সরকার অপু, আলিফ, আব্দুল্লাহ রানা প্রমুখ। ২০২১ সালের রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল

থাকবে র‌্যাঞ্চো-ফারহান-রাজুর মিড-লাইফ ক্রাইসিস

থাকবে র‌্যাঞ্চো-ফারহান-রাজুর মিড-লাইফ ক্রাইসিস

২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস এখনো দর্শকের কাছে প্রিয় ছবিগুলোর একটি। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ছবিটির সিক্যুয়াল নিয়ে আসবেন নির্মাতা রাজকুমার হিরানি। তবে সেটার অগ্রগতি নিয়ে কিছু জানা যাচ্ছিল না। এবার মুখ খুললেন এই নির্মাতা। এক সাক্ষাৎকারে জানালেন, কলেজ জীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর তরুণ বয়সে আটকে নেই, তারা জীবনের এক অন্য কঠিন সময়ের মুখোমুখি। যেমন হয়ে থাকে বাস্তব জীবনে। এক কথায় আগের চরিত্রগুলোর ২০ বছর পরের ঘটনা নিয়ে হবে ছবিটি।

তিনি আরো বলেন, এবার র‌্যাঞ্চো-ফারহান-রাজুকে মাঝবয়সের সংকট বা মিড-লাইফ ক্রাইসিস এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের যে নতুন চাপ তৈরি হয়, কিভাবে মানুষ সেই চাপ সামলায়, বা নির্বিকার থাকে সেটাই দেখানো হবে। এই ছবি মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করতে চাই না, কোনো সস্তা উপায়ে অর্থ উপার্জনের জন্য নতুন পর্ব বানাব না। এখন চিত্রনাট্যর কাজ চলছে। আমির খানকেও প্রাথমিক খসড়াও দেখানো হয়েছে।