• ই-পেপার

চলচ্চিত্র

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না

অন্তর্জাল

স্পাইডার নোয়ার

স্পাইডার নোয়ার
‘দ্য স্পাইডার’রূপে নিকোলাস কেজ

অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে সুপার হিরো সিরিজ ‘স্পাইডার নোয়ার’। এর পটভূমি ১৯৩০-এর দশকের নিউ ইয়র্ক। বাগদত্তা খুন হওয়ার পর সুপার হিরো ক্যারিয়ারকে ইস্তফা দিয়ে প্রাইভেট গোয়েন্দা হিসেবে কাজ শুরু করে রাইলি। নতুন এক রহস্যের জট ছাড়াতে গিয়ে আবারও সুপার পাওয়ার সম্পন্ন ভিলেনের মুখোমুখি হতে হয় তাকে। অভিনয়ে নিকোলাস কেজ, লামরনে মরিস, লি জুন লি, জ্যাক হাসটন প্রমুখ।

 

টিভি হাইলাইটস

ভ্রমণের ভবিষ্যৎ

ভ্রমণের ভবিষ্যৎ

ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিয়েছে প্রযুক্তি। স্মার্টফোন অ্যাপ থেকেই ফ্লাইট, হোটেল ও গাড়ি বুক, দর্শনীয় স্থান খুঁজে বের করছেন অনেকে। পর্যটকদের সেবায় এখন থাকে রোবটও। অনেকে বলছেন, অজানাকে জানার রোমাঞ্চ নষ্ট করছে প্রযুক্তি। এসব নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র ‘দ্য ফিউচার অব ট্রাভেল’, দেখা যাবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

 

 

টিভি হাইলাইটস

হাঁড়ির খবর

হাঁড়ির খবর
‘হাঁড়ির খবর’ নাটকে মোশাররফ করিম

বৈশাখী টিভিতে ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হয়েছিল একক নাটক ‘হাঁড়ির খবর’। আজ রাত ১০টায় পুনরায় দেখানো হবে নাটকটি। খান মো. বদরুলের হাস্যরসাত্মক নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চিত্রলেখা গুহ, সিনথিয়া ইয়াসমিন, আশরাফ সুপ্ত প্রমুখ।

 

পত্রিকা ফুঁড়ে বেরিয়ে এলেন অপূর্ব-ইয়াশ

রংবেরং প্রতিবেদক
পত্রিকা ফুঁড়ে বেরিয়ে এলেন অপূর্ব-ইয়াশ

গোপন এক সত্যের সন্ধানে নামছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর পোস্টারে দুই অভিনেতাকে দেখা গেল পুরনো খবরের কাগজ ছিঁড়ে বেরিয়ে আসছেন তাঁরা। সালেহ সোবহান অনীমের এই সিরিজ মুক্তি পাবে এ মাসেই—২৫ জুন। অপূর্ব-ইয়াশের সঙ্গে অভিনয়ে আরো আছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদকে। পরিচালক বলেন, “নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।”