• ই-পেপার

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৪.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৫ডিগ্রি সে.। রংপুর ৩৬.১ডিগ্রি সে.। খুলনা ৩৭.৫ডিগ্রি সে.। বরিশাল ৩৭.১ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৩.০ডিগ্রি সে.। সিলেট ৩০.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন ঢাকা ২৯.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৯ডিগ্রি সে.। রাজশাহী ২৭.২ডিগ্রি সে.। রংপুর ২৭.৩ডিগ্রি সে.। খুলনা ২৯.০ডিগ্রি সে.। বরিশাল ২৮.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.৫ডিগ্রি সে.। সিলেট ২৩.৫ডিগ্রি সে.

 

রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মেয়র শাহাদাত

চাক্তাই খালের বদনাম ঘুচাতে চাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চাক্তাই খালের বদনাম ঘুচাতে চাই

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চাক্তাই খাল একসময় চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিত ছিল। কিন্তু আমরা সেই বদনাম ঘুচাতে চাই। চাক্তাই ডাইভারশন খাল নিয়মিত খনন ও পরিষ্কার রাখা হবে। তবে শুধু সরকারি উদ্যোগে হবে না, নগরবাসীকেও সচেতন হতে হবে। সবাই মিলে খালে ময়লা ফেলা বন্ধ করলে এই এলাকা জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে।

গতকাল শুক্রবার নগরীর চকবাজার ডিসি রোডের মিয়ার বাপের মসজিদসংলগ্ন চাক্তাই খাল ও নির্মীয়মাণ ব্রিজের কাজ পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

পরিদর্শনকালে মেয়র খালের বর্তমান অবস্থা ও ব্রিজের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, বর্ষা মৌসুমের আগেই ব্রিজের কাজ শেষ করে জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে হবে।

মেয়র ডা. শাহাদাত বলেন, বাজারের ব্যবসায়ীরা যেন ফুটপাত ও খালপারে পসরা সাজিয়ে না বসেন, তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত অভিযান চলবে। পুনর্বাসনের পরও যারা খালের জায়গা দখল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামীকাল রবিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় আড়াই হাজার কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, উচ্চশিক্ষা শেষ করার পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী শ্রমবাজারের প্রয়োজনীয় দক্ষতার অভাবে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় সরকার, আইসিটি বিভাগ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করা হয়েছে।

তিনি বলেন, নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এসব বিষয়ে পাঠদান নিশ্চিত করতে এরই মধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাঁদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

ড. আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানবসম্পদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এর আওতায় কলেজগুলোতে ভাষা ক্লাব গড়ে তুলে শিক্ষার্থীদের চীনা, জাপানি, কোরীয়, স্প্যানিশ, ইতালীয় ও আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৪০ লাখ শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিল্প-একাডেমি সংযোগের হার বর্তমানে ১০ শতাংশেরও কম। ২০৩০ সালের মধ্যে তা ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

যমুনা সেতুর ঢাকামুখী লেনে দিনভর তীব্র যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা সেতুর ঢাকামুখী লেনে দিনভর তীব্র যানজট

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে গতকাল শুক্রবার দিনভর তীব্র যানজট দেখা গেছে, যা রাতে গিয়ে ধীরগতিতে পরিণত হয়েছে। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে। গতকাল ভোরে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ ও কিছু ত্রুটিপূর্ণ গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়।