প্রাইম ব্যাংক : নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকায় নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং নির্মাণ বিল্ডার্সের এমডি রাহাত কামাল। সংবাদ বিজ্ঞপ্তি
বসুন্ধরা সিটিতে প্রথম ডিসপ্লে জোন উদ্বোধন করল হুয়াওয়ে
নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক

অনলাইনে অভিযোগ দায়ের ফি আদায়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে চুক্তি করেছে সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক : অনলাইনে অভিযোগ দায়ের ফি আদায়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে চুক্তি করেছে সোনালী ব্যাংক। গত মঙ্গলবার প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জিএম আকলিমা ইসলাম ও প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান ও সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক : ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী এবং ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেন। সভায় ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো. ফখরুল ইসলামের পুনর্নিয়োগ অনুমোদন এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

