• ই-পেপার

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

হিটলারের নাম ব্যবহার করায় শিক্ষার্থীর জেল

কালের কণ্ঠ ডেস্ক
হিটলারের নাম ব্যবহার করায় শিক্ষার্থীর জেল

রাশিয়ায় একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় অ্যাডলফ হিটলার নাম ব্যবহার করে পিত্জা অর্ডার করায় এবং অনলাইনে নিষিদ্ধ প্রতীক শেয়ার করার অভিযোগে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত তরুণ একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় খাবার অর্ডার করার সময় হিটলারের নাম ব্যবহার করেন। পরবর্তী সময়ে নাৎসি প্রতীক প্রচার ও উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, ওই শিক্ষার্থী তাঁর কলেজের ডেস্কে নিষিদ্ধ নাৎসি প্রতীক এঁকেছিলেন এবং সেই ছবিগুলোর আলোকচিত্র তুলে একটি অনলাইন চ্যাট গ্রুপে শেয়ার করেছিলেন।

স্থানীয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনার তদন্তে নামে। সূত্র : সামা টিভি

 

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত জেলেনস্কির

কালের কণ্ঠ ডেস্ক
পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত জেলেনস্কির
ভোলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাঁকে দেওয়া পোল্যান্ড সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ঈগল ফেরত দিয়েছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি গত শুক্রবার জেলেনস্কিকে দেওয়া তাঁর দেশের সর্বোচ্চ এই সম্মাননা বাতিল করার ঘোষণা দেন। এর পরদিন গতকাল শনিবার জেলেনস্কি পদক ফেরত দেওয়ার কথা জানান। ২০২৩ সালে তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ঈগল প্রদান করেছিলেন। সূত্র : রয়টার্স

 

আমিরাতে ১৫ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ

কালের কণ্ঠ ডেস্ক
আমিরাতে ১৫ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম আরব দেশ হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞা চালু করল দেশটি। সম্প্রতি অনুমোদিত নতুন আইন অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। তবে ১৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে অভিভাবকদের কড়া নিয়ন্ত্রণ ও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি দেওয়া হবে। শিশু-কিশোরদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো কয়েকটি দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে। কানাডা ও পর্তুগালও এই উদ্যোগ নিতে যাচ্ছে। সূত্র : রয়টার্স

 

 

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন
কলম্বিয়ার রাজধানী বোগোটায় গতকাল প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে অংশ নিতে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন। নির্বাচনের এই চূড়ান্ত ধাপে দেশটির ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া ও বামপন্থী প্রার্থী ইভান সেপেদার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ছবি : রয়টার্স