• ই-পেপার

এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে খেলবে রাজশাহী স্টার্স এফসি

আর্জেন্টিনাকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স
ছবি : এআই দিয়ে বানানো

আর্জেন্টিনার সমর্থকদের জন্য খবরটা আনন্দের নাকি বেদনার?

বিশ্বকাপ চলাকালীনই আর্জেন্টিনাকে দুইয়ে নামিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেল ফ্রান্স। এই তথ্য আলবিসেলেস্তে ভক্তদের জন্য দুঃখের। 

কিন্তু যদি বলা হয়, র‌্যাংকিংয়ে দুইয়ে নেমে গিয়েই বরং এক ‘অভিশাপ’ থেকে মুক্তি মিলল আর্জেন্টিনার; তাহলে অনেকেরই খুশি হওয়ার কথা। 

ইতিহাস বলছে, ফিফা র‌্যাংকিংয়ের চূড়ায় থাকা অবস্থায় কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এই ‘অভিশাপ’ তাই এবার ফ্রান্সের ওপর গিয়ে পড়ল।

আর্জেন্টিনা এবার ১ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল। ফ্রান্স ছিল দুইয়ে। গ্রুপ পর্বে দুই দলই সব ম্যাচ জেতায় র‌্যাংকিংয়ে কোনো তারতম্য হয়নি। 

তবে গত পরশু রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় ওঠার পর ফিফা লাইভ র‌্যাংকিংয়ে সবার ওপরে উঠে এসেছে ফ্রান্স। বর্তমানে এমবাপ্পে-ওলিসে-দেম্বেলেদের রেটিং পয়েন্ট ১৯১৬.২৪; মেসি-মার্তিনেজদের রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। 

আর্জেন্টিনা তাই ফ্রান্সের চেয়ে পিছিয়ে থেকে নকআউট পর্ব খেলতে নামবে। তবে আগামী শনিবার ভোরে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারাতে পারলে আবারো চূড়ায় উঠে আসতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ফিফা লাইভ র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের শেষ তিন দল স্পেন (১৮৭৯.৫৮ রেটিং পয়েন্ট), ইংল্যান্ড (১৮৫০.৯৭ রেটিং পয়েন্ট) ও ব্রাজিল (১৮০৪.৯২ রেটিং পয়েন্ট)। 

উইম্বলডন

প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক

ক্রীড়া ডেস্ক
প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক
ছবি : পিএ

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিস্কোভাকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। সেন্ট্রাল কোর্টে অনুষ্ঠিত ম্যাচে চেক টেনিস রানিকে ৬-১, ৬-৩ সেটে হারিয়ে জয়লাভ করেছেন এই পোলিশ তারকা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গোড়ালির চোটে ক্যারিয়ার শেষই ধরে নিয়েছিল ৩৪ বছর বয়সী প্লিসকোভার। চোট কাটিয়ে দুর্দান্তভাবে ফেরেন টেনিশ কোর্টে। খেলে বেশ কিছু শক্তিশালী শট। যা দক্ষতার সঙ্গে সামলে প্রথম রাউন্ডেই নিয়ন্ত্রণ নিয়ে নেন সিওনতেক।

তথাকথিত ‘চ্যাম্পিয়নের অভিশাপ’ ভেঙে এক দশকের মধ্যে প্রথম নারী হিসেবে উইম্বলডন শিরোপা ধরে রাখার লক্ষ্যে থাকা সিওনতেক বেশ চটপটে ছিলেন। মাত্র  ২৫ মিনিটে প্রথম সেট জিতে নিলেও পরে তাঁকে কিছুটা বেশ ঘাম ঝরাতে হয়েছে ক্যারোলিনা তীব্র প্রতিরোধে। 

দ্বিতীয় সেটের শুরুতে চেক তারকা ২-০ ব্যবধানে লিড নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে পরপর ডাবল ফল্ট করে তিনি সার্ভিস ব্রেক উপহার দেন, যার পূর্ণ সুযোগ নেন সিওনতেক।

প্রথম রাউন্ডে টেইলর টাউনসেন্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর, দ্বিতীয় রাউন্ডে সিওনতেক শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত টেনিস খেলেন।  মাত্র ৭০ মিনিটে ম্যাচটি নিজের করে নেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে টানা ২৬ বার তৃতীয় রাউন্ডে পৌঁছানোর অনন্য মাইলফলক স্পর্শ করেন।  ওপেন এরাতে মার্টিনা নাভ্রাতিলোভা এবং কোনচিটা মার্টিনেজের পর তৃতীয় নারী হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন। 

তৃতীয় রাউন্ডে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে ইগা সিওনতেক মুখোমুখি হবেন ফিলিপাইনের ২৯তম বাছাই অ্যালেক্সান্দ্রা ইয়ালার।

ব্রাজিল ম্যাচের আগে খেলোয়াড়দের ‘ক্লান্তি’ উদ্বেগ বাড়াচ্ছে নরওয়ে কোচের

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল ম্যাচের আগে খেলোয়াড়দের ‘ক্লান্তি’ উদ্বেগ বাড়াচ্ছে নরওয়ে কোচের
ছবি : রয়টার্স

বিশ্বকাপের রাউন্ড ১৬-এর ম্যাচের আগে নরওয়ের সমর্থকদের মনে বড় দুশ্চিন্তা তৈরি করেছে। আইভরি কোস্টের বিরুদ্ধে নকআউট পর্বের প্রথম ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয়ের পর, দলের প্রধান তারকা খেলোয়াড়দের তীব্র শারীরিক ক্লান্তি ও দীর্ঘস্থায়ী ধকল ঠিক হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্রাজিল ম্যাচের আগে পুরোপুরি ধকল কাটিয়ে উঠতে পারবে কিনা এই নিয়ে প্রশ্ন জেগেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আইভরি কোস্টের বিপক্ষে ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি করার পর স্ট্রাইকার আর্লিং হালান্ড নিজেই স্বীকার করেন তিনি ‘অনেক ক্লান্ত’ এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে তার পক্ষে খেলা অসম্ভব হতো।

হালান্ড এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ডের মতো আরো অনেক খেলোয়াড়ই গেল মৌসুমে ক্লাবে ব্যস্ত সময় কাটিয়েছেন। এর ফলে তাদের শরীরে এক ধরনের দীর্ঘস্থায়ী ধকল তৈরি হয়েছে, যা মাত্র কয়েক দিনে পুরোপুরি কাটিয়ে ওঠা অসম্ভব। এমনটি চিন্তা করে ফ্রান্সের বিপক্ষে নরওয়ের শেষ গ্রুপ ম্যাচে একাদশের দশজন খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিল কোচ। 

তবে নরওয়ের প্রধান কোচ স্টালে সোলবাকেন বলেছেন, ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই হালান্ড প্রায় শেষ পর্যায়ে ছিলেন, যা ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নরওয়ের সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউএই প্রো লিগের ক্লাব আল নাসরের চিকিৎসক ডম রে জানিয়েছেন,  টুর্নামেন্টের এই পর্যায়ে এসে খেলোয়াড়দের জমানো দীর্ঘস্থায়ী ক্লান্তি ৫ দিনে দূর করা অসম্ভব হলেও, সঠিক বিশ্রামের মাধ্যমে ম্যাচের দিন মাঠে নামার আগে তাদের উল্লেখযোগ্য মাত্রায় চনমনে করে তোলা সম্ভব।

তবে শারীরিক ধকলের সর্বোচ্চ ক্লান্তি সাধারণত ম্যাচ শেষের ৪৮ থেকে ৭২ ঘণ্টার থাকে। যা ৯৬ ঘণ্টা পর অর্থাৎ পঞ্চম দিনে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে যোগ করেন তিনি।

রবিবার (৫ জুলাই) শেষ ১৬-র এই হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার
অস্ট্রেলিয়ার স্ট্রাইকার টেটে ইয়েংগি। ছবি : ফিফা

‘ডি’ গ্রুপে রানার্স আপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে অস্ট্রেলিয়া। আগামীকাল রাতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়ানদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিসর। 

ম্যাচটি খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার টেটে ইয়েংগি দিলেন অজানা এক তথ্য। বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। 

কালবি স্টুডিওসনুজুম স্পোর্টসের সঙ্গে আলাপকালে ইয়েংগি মুসলিম হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, কৌতূহলবশত তিনি নিজ শহর অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ দেখতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায় অস্ট্রেলিয়া সফররত বিশ্বখ্যাত ইসলামী আলোচক মুফতি মেঙ্কের।

মসজিদে উপস্থিত এক ব্যক্তি ইয়েংগির সঙ্গে মুফতি মেঙ্কের পরিচয় করিয়ে দেন। কথোপকথনের এক পর্যায়ে মুফতি মেঙ্ক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কালিমা শাহাদাত (ঈমানের সাক্ষ্য) পাঠ করেছেন কি না। ইয়েংগি উত্তরে বলেন, ‘না, এখনো করিনি।’

এরপর মুফতি মেঙ্ক ইয়েংগিকে মসজিদেই কালিমা শাহাদাত পাঠ করার প্রস্তাব দেন। তখন হাসিমুখে ইয়েংগি বলেন, ‘এতে তো আমি না বলতে পারি না। আমি তার সঙ্গে সেখানেই কালিমা শাহাদাত পাঠ করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সত্যিই এটি আমার জীবনের এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল।’

৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ইয়েংগি গত মৌসুমে স্কটল্যান্ডের ক্লাব লিভিংস্টন থেকে ধারে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ার হয়ে ধারে খেলেছেন।

Yengi
বিশ্বকাপে মাত্র ২২ মিনিট খেলার সুযোগ পেয়েছেন টেটে ইয়েংগি। ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদান ও ইংলিশ বংশোদ্ভূত ইয়েংগি অস্ট্রেলিয়ার কোনো বয়সভিত্তিক দলে না খেলেই জাতীয় দলে সুযোগ পেয়ে যান। গত জুনে নিজের অভিষেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলও পান। 

তবে চলমান বিশ্বকাপে বেশিক্ষণ খেলার সুযোগ পান। তুরস্ক ও প্যারাগুয়ের বিপক্ষে বদলি নেমে মাঠে ছিলেন মোট ২২ মিনিট।