• ই-পেপার

ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ভুল : স্পেনের কোচ

সৌদির জালে ৩ গোল দিয়ে বিরতিতে স্পেন

ক্রীড়া ডেস্ক
সৌদির জালে ৩ গোল দিয়ে বিরতিতে স্পেন
সংগৃহীত ছবি

চলতি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর অবস্থানে থাকা সৌদি আরব। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

তবে শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমতে থাকে। এক পর্যায়ে ১০ মিনিটের মাথায় সৌদির জালে বল পাঠায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা লামিন ইয়ামালের পাস থেকে প্রথম গোলের দেখা পায় দলটি।

অথচ ইয়ামাল দলে থাকবে কিনা, সেই নিশ্চয়তা ছিল না। সব অনিশ্চয়তা দূর করে শেষ পর্যন্ত শুরুর একাদশেই দলে জায়গা পান তিনি। গোল করে তার উপর রাখা আস্থার প্রতিদানও দিলেন ইয়ামাল।

এদিকে সৌদি আরবও পাল্টা গোল দিতে মরিয়া হয়ে উঠে। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে দুই দলের লড়াই। একপর্যায়ে ২১ মিনিটে মিকেল ওইয়ারসাবাল সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন। এতে ২-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এর ৩ মিনিট পর ২৪ মিনিটে আবারও সৌদি জালে বল পাঠায় স্পেন। এবারও গোল করেন মিকেল ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।

অল্প সময়ের ব্যবধানে এটি ওইয়ারসাবালের দ্বিতীয় গোল। সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে স্পেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে সৌদি আরবকে গোলের মালা পরাল স্পেন

ক্রীড়া ডেস্ক
প্রথমার্ধে সৌদি আরবকে গোলের মালা পরাল স্পেন
বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়েছেন ইয়ামাল। ছবি: ফিফা

স্পেন ৩-০ সৌদি আরব (প্রথমার্ধ শেষে)

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। স্পেনও পায়নি গোলের দেখা। কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার বীরত্বে গোলশূন্য ড্র হয় ম্যাচটা। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল না পাওয়ার হতাশা আজ যেন সুদে-আসলে মিটে নিচ্ছে স্পেন। ইয়ামাল শুরুর একাদশে ফিরতেই চেনা ছন্দে ফিরেছে স্প্যানিশরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে সৌদি রক্ষণভাগের নাভিশ্বাস তুলে ছাড়ে স্পেন। ২৪ মিনিটেই তারা পেয়ে যায় ৩ গোল। 
১০ মিনিটে প্রথম গোলটা করেন দলের প্রাণভোমরা ইয়ামাল। ২১ ও ২৪ মিনিটে পরের দুটি গোল করেন মিকেল ওইয়ারজাবাল। 

কেপ ভার্দের বিপক্ষে এই ওইয়ারজাবাল প্রথম ৩০ মিনিট বলেই স্পর্শ করতে পারেননি। ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরু করার পর প্রথম খেলোয়াড় হিসেবে এমন বিব্রতকর রেকর্ড গড়েন তিনি। 

সেই ওইয়ারজাবাল আজ ৩৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু বক্সের বাঁ পাশ থেকে নেওয়া তার শটে বল বারে ফেরায় নিজের তৃতীয় গোলটা পাওয়া হয়নি। 

দ্বিতীয়ার্ধে স্পেন আরো কয়টি গোল করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরতে চাওয়ায় সমালোচিত বেলজিয়াম তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরতে চাওয়ায় সমালোচিত বেলজিয়াম তারকা

বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করে এমনি বিপাকে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ইরানের। এরই মধ্যে আবার প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছাড়তে চেয়েছে তারকা উইঙ্গার জেরেমি ডোকু। দলের এমন সময়ে বিশ্বকাপ থেকে বাড়ি ফিরতে চাওয়ায় ব্যাপক সমালোচনার শিকার ২৪ বছর বয়সী এই উইঙ্গার।

বিসিসির প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের এই তারকার স্ত্রী শিরিনের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সন্তান প্রসবের কথা রয়েছে। বিশ্বকাপে টিকে থাকলে  জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কোয়ার্টারে থাকবে রেড ডেভিলসরা।

 

ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘এটা আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব’।

তবে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরার পরিকল্পনায় তীব্র সমালোচনা করেন ‘লা কিপ’ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন। 

উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন সমালোচনার পর স্যোশাল প্ল্যাটফর্মে ডোকুকে সমর্থন দিয়েছেন সাবেক স্বর্ণ জয়ী বক্সার ব্রাহিম আসলুম। তিনি লেখেন, ‘একটি শিশু আপনার পুরো জীবন। বিশ্বকাপ যখন শেষ হয়, তখনই তা শেষ।’

গত শনিবার পিয়েরন সমালোচনার জন্য নিজের এক্সে এক পোস্টে ক্ষমা চান।

ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। শুভমান গিলের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে এক দিনের সিরিজে খেলবে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে চোট কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে দলে ফিরেছেন দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহও।

আগামী ১৪ জুলাই এজবাস্টনে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। বিসিসিআইয়ের নির্বাচন কমিটির ঘোষিত এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে উইকেটকিপার হিসেবে থাকছেন কেএল রাহুল ও ইশান কিষাণ। তবে ফিটনেসজনিত সমস্যার কারণে এই ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

বিসিসিআইয়ের এই দল ঘোষণার মধ্য দিয়ে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো আরো স্পষ্ট হয়ে উঠল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তরুণ গিলের ওপর ভরসা রেখেছে নির্বাচক কমিটি। 

ঠিক তেমনই অভিজ্ঞদের ফিরিয়ে ভারসাম্য বজায় রাখা হয়েছে। সেই সাথে দলে জায়গা পেয়েছেন তরুণ উদীয়মান তারকারাও। দলে আছেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা ও  গুরনুর ব্রার। ফলে পূর্ণ শক্তির দল ওডিআই দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের ওডিআই স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদী সিং, গুরনুর ব্রার।

এর পাশাপাশি বিসিসিআই জানিয়েছে, আইপিএল ২০২৬ চলাকালীন বাঁ পায়ে চোট পাওয়া স্পিনার বরুণ চক্রবর্তী আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। তিনি বর্তমানে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে সুস্থতার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।