• ই-পেপার

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া স্প্যানিশ তারকা এখন সংগীতশিল্পী

সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোলোৎসব

ক্রীড়া ডেস্ক
সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোলোৎসব
হিউস্টন আজ নেদারল্যান্ডসের গোলোৎসব দেখেছে। ছবি : রয়টার্স

তিউনিশিয়ার জালে গোলোৎসব করে বিশ্বকাপ শুরু করেছিল সুইডেন। আজ হিউস্টনে মুদ্রার উল্টো পিঠ দেখল। তিউশিয়ার বিপক্ষে যত ব্যবধানের জয় পেয়েছিল সুইডেন আজ নেদারল্যান্ডসের কাছে ঠিক ৫-১ ব্যবধানেই হেরেছে তারা।

ডাচদের দুই ঝড়ে উড়ে গেছে সুইডেন। প্রথম ঝড়ের নায়ক ব্রায়ান ব্রবি। ১২ মিনিটের ব্যবধানে দলকে জোড়া লিড এনে দেন এই ফরোয়ার্ড। তাতে পুরো গ্যালারিতে কমলা রংয়ের ঢেউ ওঠে। শুরুটা হয় ম্যাচের ৫ মিনিটে। বাঁ প্রান্ত থেকে কোডি গাকপোর বাড়ানো পাসে শুধু জালের পথ দেখিয়ে দেন স্যান্ডারল্যান্ডের ফরোয়ার্ড। 

ব্রবি প্রায় একই রকম গোল করেন ১৭ মিনিটেও। এবার ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে গোল করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে শুরুতেই হারের শঙ্কা জেঁকে বসে সুইডেনকে।

বিরতির পরপরেই গাকপোর আরেক ঝড়ে তাদের হার যেন কাগজে-কলমেই নিশ্চিত হয়। এবারেরটি আরও কম সময়ের। মাত্র ৭ মিনিটে আবারও জোড়া গোল হজম করে সুইডিশরা।

দ্বিতীয়ার্ধের কিক অফের ২ মিনিটের মাথায় সতীর্থ ডামফ্রিসের বাড়ানো বলে দারুণ ফিনিশিং করেন গাকপো। অন্যদিকে ম্যাচের ৫৪ মিনিটের গোলটি করেন বদলি নামা ক্রিসেনসিও সামারভিলের অ্যাসিস্টে।

সামারভিল অবশ্য অ্যাসিস্ট করেই সন্তুষ্ট হননি। ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটা মারেন তিনি। আরেক বদলি নামা মেম্ফিস ডিপাইয়ের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরাল শটে স্কোরশিটে নাম তুলেন তিনি।

এর আগে ম্যাচে ফিরতে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সুইডেন। আলেক্সজান্ডার ইসাকের পাস থেকে গোলটি করেন অ্যান্থনি এলেঙ্গা। আজ অবশ্য ভাগ্যকেও খুব একটা পাশে পায়নি সুইডেন। নিজেরা তো সুযোগ মিস করেছেনেই, সঙ্গে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। পুরো ম্যাচে ৭টি দুর্দান্ত সেভ দিয়েছেন ২৩ বছর বয়সী গোলরক্ষক। তার বীরত্বের রাতের জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস।

ব্রবির জোড়া গোলে এগিয়ে বিরতিতে ডাচরা

ক্রীড়া ডেস্ক
ব্রবির জোড়া গোলে এগিয়ে বিরতিতে ডাচরা
ছবি : রয়টার্স

ব্রায়ান ব্রবির জোড়া গোলে ২-০-তে এগিয়ে বিরতিতে গেল নেদারল্যান্ডস। এর আগে, বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় ফিফা বিশ্বকাপে হিউস্টনের মাঠে শুরু থেকেই দারুণ গতিতে শুরু হয় নেদারল্যান্ডস ও সুইডেনের ম্যাচ। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায়ই গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

দ্রুত গড়ে ওঠা আক্রমণে ব্রবিকে বল দেন তিজ্জানি রেইনডার্সকে। রেইনডার্স তাৎক্ষণিকভাবে পাস বাড়ান বাম দিকে থাকা কোডি গাকপোর কাছে। লিভারপুল তারকা গাকপো সামনে এগিয়ে মাথা তুলে বক্সে নিচু ক্রস পাঠান, আর সেখানে অপেক্ষায় থাকা ব্রায়ান ব্রবি নিখুঁত সাইড-ফুট শটে বল জালে পাঠান। এর ১২ মিনিট পর খেলার ১৭ মিনিটে ফের গোল করেন ব্রায়ান ব্রবি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ফলে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সিতে এটি ব্রায়ান ব্রবি তৃতীয় গোল।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে শীর্ষে ছিল সুইডেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে এশিয়ান দল জাপানের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
বাংলাদেশের মেয়েদের উইকেট উদযাপন। আজ সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে। ছবি: আইসিসি

লক্ষ্য ১২৪ রান। সেটা তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলেছিল পাকিস্তান নারী দল। 

এই অবস্থা থেকে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যাবে, তখন কি কেউ ঘুণাক্ষরেও ভেবেছিলেন?

তবে সবাইকে চমকে দিল সেই কাজই করে দেখাল বাংলাদেশ নারী দল। অবিশ্বাস্যভাবে ঘুরিয়ে পাকিস্তানকে ২৩ রানে হারাল লাল-সবুজের প্রতিনিধিরা।

সাউদাম্পটনের রোজ বোলে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে করতে পেরেছে ১০০ রান। 

দুই ওপেনার মুনিবা আলী ও গুল ফিরোজার দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান। নাহিদা-মেঘলাদের দুর্দান্ত বোলিংয়ে দলটি ৩৫ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে।

টানা তিন হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ল পাকিস্তান। আর আজকের জয়ে সেমিফাইনালে খেলার আশাও জিইয়ে রাখল তারা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক রকম অসহায় আত্মসমর্পণ করে নিগার সুলতানা জ্যোতির দল। তবে আজ পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিল বাংলাদেশ।

দুই লিভারপুল সতীর্থের দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব

ক্রীড়া ডেস্ক
দুই লিভারপুল সতীর্থের দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব
বাঁয়ে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ও ডানে ডাচ ডিফেন্ডার ফন ডাইক

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও সুইডেনের মধ্যকার ম্যাচটি হবে দারুণ উপভোগ্য। বৈশ্বিক এই আসরের মহারণে দুই লিভারপুল সতীর্থের এক জমজমাট দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব।

ডাচ ডিফেন্ডার ও লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক মুখোমুখি হচ্ছেন লিভারপুল সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের মাঠে রাতে মুখোমুখি হবে দল দুটি। 

প্রথম ম্যাচে সুইডেন তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। যেখানে ইসাক দারুণ ফর্মে থেকে ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে।

ডাচ রক্ষণভাগের প্রধান স্তম্ভ ছিলেন ভ্যান ডাইক এবং সুইডেনের হয়ে দলের আক্রমণভাগ সামলান ইসাক। লিভারপুলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বাধা হয়ে দাঁড়াবেন। 

ইসাক সাধারণত প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। লিভারপুলের ক্লাব সতীর্থ হওয়ায় ফন ডাইক তাঁর খেলার ধরন আগে থেকেই খুব ভালো জানেন।

তাই ফন ডাইকের শারীরিক শক্তি এবং পজিশনিংয়ের বিপক্ষে ইসাকের গতি ও ড্রিবলিংয়ের দারুণ এক ট্যাকটিক্যাল লড়াই দেখবে বিশ্ব।