• ই-পেপার

আশা জাগিয়ে হারল বাংলাদেশ

চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন পারেদেস

ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন পারেদেস

চোট সমস্যায় বিশ্বকাপের প্রথম ম্যাচ নামাতে পারেনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাবেন তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। 

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে  খেলেননি পারেদেস। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে তিনি খেলার সুযোগ পেতে চলেছেন। 

ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এডুলের জানিয়েছেন, পারেদেস অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলার সুযোগ পাবেন, সম্ভবত দ্বিতীয়ার্ধে।

দলের বাকি সদস্যদের সাথে পরপর বেশ কয়েকটি স্বাভাবিক প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন করেছেন তিনি ।

ম্যানেজার লিওনেল স্কালোনি ম্যাচের দিন পর্যন্ত তার অগ্রগতি মূল্যায়ন করবেন। কিন্তু সমস্ত লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে, ডালাসে মাঠে নেমে মিডফিল্ডের মূল স্তম্ভ হিসেবে খেলবেন।

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে মেসি

ক্রীড়া ডেস্ক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে মেসি

বিশ্বকাপের অফিশিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের দুর্দান্ত জয়ের প্রথম রাউন্ড শেষে ফিফা এই তথ্য প্রকাশ করে। 

বিশ্বকাপের প্রথমে ম্যাচে শেষে মেসির দুর্দান্ত পারফরম্যান্স তালিকার শীর্ষে পৌঁছে দেয়। পাওয়ার র‍্যাংকিংয়ের ডাটা-চালিত পারফরম্যান্স ইনডেক্সিং মডেল অনুযায়ী, খেলোয়াড়দের ডাটাকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণভাগে ভাগ করেছে ফিফা।

মেসি আক্রমণভাগে ১০ এর মধ্যে টুর্নামেন্ট সেরা ৮.১৩ রেটিং পেয়ে সবার উপরে আছেন।

নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় এবং আইভরি কোস্টের আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ এবং ৭৬ মিনিটে গোল করে মেসি তাঁর ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক হ্যাটট্রিক করলেও, বিশ্বকাপে এটিই তাঁর প্রথম হ্যাটট্রিক।

এই ৩ গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬। ফলে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন।

মেসির বাবাকে নিয়ে ভুল সংবাদ প্রচার, সমালোচনায় পদত্যাগ করলেন উপস্থাপক

মেসির বাবাকে নিয়ে ভুল সংবাদ প্রচার, সমালোচনায় পদত্যাগ করলেন উপস্থাপক

বিশ্বকাপ ধরে রাখার মিশনে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারায় আলবেসেলিস্তারা। হ্যাটট্রিক করেন মহাতারকা লিওনেল মেসি। জয়ে ফুরফুরে মেজাজে ছিলেন মেসি। এরই মাঝে বাবা হোর্হে মেসি মারা গেছেন এমন মিথ্যা খবর প্রকাশ চাউর হয়। আর্জেন্টিনার ‘লুজু টিভি’ এক অনুষ্ঠানে এই তথ্যটি জানায় উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা। এমন ভুল খবরে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেন উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গেল বৃহস্পতিবার আর্জেন্টিনার চ্যানেল ‘লুজু টিভি’র ‘এল শো দেল ভেরানো’ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা হোর্হে মেসির স্বাস্থ্য নিয়ে মিথ্যা খবরটি দেন। 

লাইভে অনুষ্ঠানে উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মারা গেছেন। বিশ্বকাপের মাঝেই এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে।

লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার ওই কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মেসির পরিবার থেকেই জানানো হয়, হোর্হে মেসি অসুস্থ হলেও জীবিত আছেন, মারা যাননি। উপস্থাপিকার এমন খবর প্রচার নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

এরপর তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং লুজু টিভির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, আমি মেসি পরিবারকে এই ভয়াবহ ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি গভীরভাবে লজ্জিত যে এই কষ্টের অংশ হয়েছি।

তিনি দাবি করেন, লাইভ শো চলাকালীন তাকে তথ্যটি যাচাইকৃত বলে জানানো হয়েছিল এবং তিনি প্রযোজনা দলের ওপর বিশ্বাস করেছিলেন। তবে তিনি নিজের ভুলের দায় স্বীকার করে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চ্যানেলটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে এবং জানায় যে দায়ীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মেসির বাবার অসুস্থতা নিয়ে এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।এমন সময়ে আমরা সবার দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিকতা আশা করি। কোনো মানুষের স্বাস্থ্য বা তার পরিবারের মানসিক শান্তি কখনোই মুখরোচক খবর বা দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার বিষয় হতে পারে না।

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলারকে

ক্রীড়া ডেস্ক
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলারকে

২৪ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বলে রায় দিয়েছেন ফরাসি আদালত। শুক্রবার (১৯ জুন) ফরাসি আপিল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়,  ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হাকিমিকে বিচারের মুখোমুখি করার আদেশ দেন নিম্ন আদালত।  এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে হাকিমির আইনি দল। আপিল খারিজ করে বিচার শুরুর আদেশ বহাল রাখল আপিল বিভাগ।

 এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ২৪ বছর বয়সী তরুণী অভিযোগ করেন যে, হাকিমি তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে তার সম্মতি ছাড়াই শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেছেন।

প্যারিস সেন্ট-জার্মেইয়  এবং মরক্কো জাতীয় দলের অধিনায়ক বর্তমানে বিশ্বকাপে মরক্কোর হয়ে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আজ স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তার দল। তার আগে পেল হাকিমি পেলেন একটি খারাপ সংবাদ।