বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ আয়োজনে রাজবাড়ীর দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে নানা জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এসব চারা বিরতণ করা হয় ।
বৃক্ষরোপন শেষে আব্দুস সালাম মিয়া বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, ‘বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানটি বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গুলশান আরা মিতার সঞ্চালনায় ও বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি নাছিমা আখতারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসাইন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল হক, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান এবং বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।






