• ই-পেপার

গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি

লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

নাঈম রহমান, লালমনিরহাট
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
সংগৃহীত ছবি

পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিকদূষণ রোধে সচেতনতামূলক ‘প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। কর্মসূচিতে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্লাস্টিক জমা দিয়ে গাছের চারা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এন্তাজুর রহমান ও তন্ময় আহমেদ নয়ন, জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান, লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, সহসাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মো. মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক মো. আশিদুল হাবিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্যামা রানী, প্রচার সম্পাদক মাহাবুব রহমান, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক মোমেনা খাতুন সাথী এবং সদস্য আমির হামজা আকাশসহ অন্য স্বেচ্ছাসেবীরা।

বক্তারা বলেন, প্লাস্টিকদূষণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরো বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।

প্লাস্টিক বর্জন করে বৃক্ষকে গ্রহণ

বিশ্ব পরিবেশ দিবসে লালমাইয়ে শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

জহিরুল ইসলাম জহির লালমাই-সদর দক্ষিণ (কুমিল্লা)
বিশ্ব পরিবেশ দিবসে লালমাইয়ে শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

 

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ মিয়াজী বাড়ির সামনে ‘প্লাস্টিক বর্জন করে বৃক্ষকে গ্রহণ’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্লাস্টিকের বিনিময়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের দুই শতাধিক চারা গ্রামের শিশু কিশোরদের মাঝে বিতরণ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। পরে কিছু চারা গ্রামের কাঁচা সড়ক ও দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে রোপণ করা হয়।

দৈনিক কালেরকণ্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি, সাপ্তাহিক লালমাই বার্তার সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সার্বিক তত্বাবধানে এবং বসুন্ধরা শুভসংঘের উপজেলা সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি রিংকু।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন– লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, ব্যবসায়ী আবদুর রহমান, বিএনপি নেতা ফখরে আলম, কন্ট্রাক্টর মিলন, সরকারি চাকরিজীবি আবদুর রশিদ, প্রবাসী রুবেল রানা, কুয়েত প্রবাসী আখতার হোসেন, শিক্ষানুরাগী মাহফুজুর রহমান শাকিল, ছাত্রনেতা মেহেদী মজুমদার, বসুন্ধরা শুভসংঘের ইভেন্ট সম্পাদক ইয়ামিন, অর্থ সম্পাদক মো. সৈকত, সদস্য রশিদুল ইসলাম, রাকিবুল হাসান, মো. রিমন, মাসুদ আলম, আল আমিন, আব্দুল আল নোমান, শাকিব আহম্মেদ, সাফায়াত হোসেন ও মো. ইয়াকুব মজুমদার প্রমুখ। 

প্রধান অতিথি বিএনপি নেতা ওসমান গনি রিংকু বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না বলেন, বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সারিন টেক্সটাইল লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে এবং নিজেদের অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে লালমাই উপজেলায়  বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি দন্ত সেবা, নারী শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য সেবা, অসহায় পরিবারে খাদ্য সহায়তা, হাম সচেতনতায় সেমিনার, বৃক্ষরোপণ, প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ ও এতিমদের সঙ্গে ইফতারসহ অর্ধশতাধিক সামাজিক কমর্সূচি গ্রহণ করেছে। আশা করি আগামীতেও সংগঠনটি প্রতি মাসে আমাদের উপজেলায় কর্মসূচি রাখবেন।

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: কালের কণ্ঠ

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেঁতুলিয়া ও ছাতিয়ানগ্রাম এলাকায় এ বৃক্ষরোপণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু এবং কার্যকরী কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সহসভাপতি আহসান হাবীব তুহিন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার, সমাজ কল্যাণ সম্পাদক সাগর আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তানভীর হাসান সম্রাট, ক্রীড়া সম্পাদক নাইমুল হাসান জিকু, শাকিল হোসেন ও ছায়া আক্তার প্রমুখ।

বৃক্ষরোপণ প্রসঙ্গে হাসিবুল ইসলাম শাকিল বলেন, ‘বৃক্ষ মানুষের পরম বন্ধু। প্রত্যেক ব্যক্তিকে বৃক্ষপ্রেমিক হতে হবে। বিশেষ দিনগুলোকে উপলক্ষ করে বৃক্ষরোপণ করলে সেটা ভালো কাজে দেবে। যেমন সেটা হতে পারে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জন্মদিনে, সন্তানের জন্মদিনে, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিন, বিবাহবার্ষিকীতে, বিখ্যাত ব্যক্তিদের নামে, পরিবারের প্রত্যেক সদস্যের নামে, পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে বা অন্য কোনো বিশেষ কারণে। আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এই উপজেলায় শতাধিক ফলদ ও বনজ গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করি।’
 
বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্বারোপ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ 
 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা বিতরণ

মো. জহিরুল ইসলাম, জীবননগর (চুয়াডাঙ্গা)
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা বিতরণ
সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার উথলী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

আরো পড়ুন
বরিশালে বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

বরিশালে বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল আলম, উথলীর স্বেচ্ছাসেবী ব্যক্তিত্ব নাজমুল হক লাজু, জিল্লুর রহমান, ঝন্টু, ইয়াছিন, শুভসংঘের সদস্য মিরাজুল ইসলাম নিলয়, সাগর ইসলাম ও মনিরুল আলম রানা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা এবং কালের কণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, এটি পাখি ও অন্যান্য প্রাণির আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভসংঘের সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।