• ই-পেপার

হজের প্রাক-নিবন্ধন করতে যা প্রয়োজন, জানাল মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল : ইয়াও ওয়েন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল : ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন‍্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়।

এ সময় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।

১০ জুলাই ঢাকা মেডিক্যাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
১০ জুলাই ঢাকা মেডিক্যাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী : স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে ঢাকা মেডিক্যালের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
মন্ত্রী বলেন, আশা করি, ঢাকা মেডিক্যালের চিত্রই বদলে যাবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা বাড়তে পারে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার নির্ণয় আরো নিখুঁত ও আধুনিক করতে ঢাকা মেডিক্যালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ আরো সহজ ও নির্ভুল হবে।

এবারের বাজেট জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

অনলাইন ডেস্ক
এবারের বাজেট জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনেক যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে। ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাজেটের ওপর আলোচনার জন্য বিরোধীদলকে ৩১ শতাংশ সময় দেওয়া হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, সরকারের দেওয়া বাজেটকে গ্রহণ করেছে বিরোধীদলও। তাই এ বাজেট বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।

নূরুল ইসলাম মনি বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যেন কৃষিকাজে প্রয়োজনীয় পানি পান, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এটি বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাজেটের ওপর কণ্ঠভোট গ্রহণ করে তা পাস করেন। যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার নজরুলবর্ষের উদ্বোধন ঘোষণাকালে এ নির্দেশনার কথা জানান প্রধানমন্ত্রী।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। এ দেশের মানুষও তাকে হৃদয়ে ধারণ করেছে। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে প্রধান দিশারি তিনি। দেশের সব আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টি প্রধান প্রতিপাদ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নজরুল প্রাসঙ্গিক।

নানা আয়োজনের মাধ্যমে এটিকে কাজে লাগিয়ে সারা দেশে জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছরজুড়ে সফলভাবে পালন করা জরুরি বলে জানান প্রধানমন্ত্রী।

এ সময় অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা চালালেও ঐক্যবদ্ধ থাকাই চিরায়ত বাঙালির চরিত্র—এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তাই নয় কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সরকার সেটি নিশ্চিত করতে চায়। সবার সহযোগিতা প্রয়োজন।