• ই-পেপার

বাড়ল বিদ্যুতের দাম, ইউনিটপ্রতি যত

ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগিরই ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক
ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগিরই ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী
সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করেন।

শুক্রবার (৫ জুন) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করছেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

এদিকে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের মধ্য দিয়ে স্বাধীনতার ৫৫ বছরে এই প্রথম সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার করে পাঠাচ্ছে দিল্লি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

অনলাইন ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তাদের সঙ্গে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম দুই জাতির সম্পর্ক হিসেবে অভিহিত করা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় উভয় পক্ষই আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।

বিরোধীদলীয় নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার সরকারকে রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরো কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি তাদের বাংলাদেশ সফরের জন্য পুনরায় উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

অবৈধ বাংলাদেশিদের নিয়ে যে বার্তা দিলেন রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক
অবৈধ বাংলাদেশিদের নিয়ে যে বার্তা দিলেন রণধীর জয়সওয়াল
ফাইল ছবি

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভারত তা আরো শক্তিশালী করে এগিয়ে নিতে চায়।

শুক্রবার (৫ জুন) দিল্লিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে ও সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

রণধীর জানান, সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। এ প্রক্রিয়া দ্রুত শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম আরো ‘মসৃণ ও কার্যকরভাবে’ সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ইতোমধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা বা মেকানিজম বিদ্যমান রয়েছে।

জয়সওয়ালের ভাষ্য, যাদের ফেরত পাঠানোর বিষয় রয়েছে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য আমরা এসব মামলা বাংলাদেশের কাছে পাঠাই। বাংলাদেশ যখন তাদের নাগরিকত্ব নিশ্চিত করে, তখন আমরা পরবর্তী ধাপে বহিষ্কার বা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাই।

তিনি জানান, এ ধরনের একাধিক অনুরোধ এরই মধ্যে বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। তবে এর অনেকগুলোর যাচাই প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। আমরা প্রত্যাশা করি, এসব প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে, যাতে অবৈধভাবে ভারতে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম মসৃণ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।

ভারত ও বাংলাদেশের সম্পর্কের ওপর চলমান ‘পুশ-ইন’ বা সীমান্ত দিয়ে লোক ঠেলে পাঠানোর ঘটনাগুলোর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না- এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করা ও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে ভারত।

সকাল ৯টার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সকাল ৯টার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
সংগৃহীত ছবি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৬ জুন) সকাল ৯টার মধ্যে দেশের ৭টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮টি বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
 
বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে।