• ই-পেপার

মানসিক চাপ যেভাবে ব্রণ বা চর্মরোগের সমস্যা বাড়াতে পারে

চুলের যত্নে নতুন ট্রেন্ড ‘দারচিনির পানি’

অনলাইন ডেস্ক
চুলের যত্নে নতুন ট্রেন্ড ‘দারচিনির পানি’
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

ত্বক ও চুলের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহারের প্রবণতা নতুন কিছু নয়। মেথির পানি, চিয়ার পানি, জিরার পানি—এই তালিকায় এবার নতুন সংযোজন ‘দারচিনির পানি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে এই ঘরোয়া পানীয়টি কেশচর্চার একটি সহজ উপায় হিসেবে ব্যাপক আলোচনায় এসেছে।

বিভিন্ন রিল ও পোস্টে দাবি করা হচ্ছে, দারচিনির পানি নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাস্থ্য উন্নত হতে পারে এবং চুল পড়া কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে চুল পাতলা হয়ে যাওয়া ও অতিরিক্ত চুল ঝরার সমস্যা বাড়ায় এই ধরনের ঘরোয়া সমাধানের প্রতি আগ্রহও বাড়ছে।

কী উপকারের দাবি করা হচ্ছে?

দারচিনির পানিতে থাকা প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহনাশক উপাদান মাথার ত্বকের জন্য উপকারী হতে পারে বলে অনেকে মনে করছেন। বলা হচ্ছে, এটি মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াকে সক্রিয় রাখতে সহায়তা করতে পারে।

এছাড়া দাবি করা হচ্ছে, এটি মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে এবং চুলে কিছুটা উজ্জ্বলতা আনতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব উপকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত।

কিভাবে তৈরি করবেন দারচিনির পানি?

ঘরেই খুব সহজে তৈরি করা যায় এই মিশ্রণ।
দুটি দারচিনির টুকরো দুই কাপ পানিতে নিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিতে হয়। এরপর পানি ঠাণ্ডা হলে ছেঁকে একটি পরিষ্কার স্প্রে বোতলে সংরক্ষণ করা যায়। ব্যবহার করার আগে সম্পূর্ণ ঠাণ্ডা হওয়া জরুরি।

ব্যবহার পদ্ধতি

দারচিনির পানি সরাসরি মাথার ত্বক ও চুলে স্প্রে করা যায়, অথবা তুলার সাহায্যে লাগানো যেতে পারে। এরপর হালকা করে ৫ মিনিট ম্যাসাজ করে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে বলা হচ্ছে।

তবে এটি ব্যবহারের পর যদি কোনো ধরনের জ্বালা, চুলকানি বা অস্বস্তি দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে পানি দিয়ে ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
 

বাজারের জুস নয়, ঘরেই বানান স্বাস্থ্যকর ফলের পানীয়

অনলাইন ডেস্ক
বাজারের জুস নয়, ঘরেই বানান স্বাস্থ্যকর ফলের পানীয়
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

গরমের সময় শিশুদের মধ্যে ম্যাঙ্গো জুস সহ নানা ধরনের ফলের জুস খাওয়ার প্রবণতা বেড়ে যায়। কিন্তু বাজারে পাওয়া প্যাকেটজাত ফলের জুস কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। বিশেষজ্ঞদের মতে, এসব জুস নিয়মিত খাওয়া ছোটদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য করার জন্য প্যাকেটজাত জুসে সাধারণত বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ মেশানো হয়। পাশাপাশি পানীয়কে আকর্ষণীয় দেখাতে কৃত্রিম রং ব্যবহার করা হয়, আর স্বাদ বাড়াতে যোগ করা হয় কৃত্রিম ফ্লেভার ও অতিরিক্ত চিনি। ফলে এসব জুসে প্রাকৃতিক পুষ্টিগুণ অনেকটাই কমে যায়।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সোডিয়াম বেঞ্জোয়েট ও পটাশিয়াম সরবেটের মতো কিছু প্রিজারভেটিভ দীর্ঘদিন নিয়মিত গ্রহণ করলে শিশুদের ক্ষেত্রে পেটের সমস্যা, অ্যালার্জি এবং কিছু ক্ষেত্রে রক্তচাপজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই ছোটদের জন্য এসব প্যাকেটজাত পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

এর পরিবর্তে ঘরে তৈরি টাটকা ফলের জুসকে সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তাজা ফল দিয়ে সহজেই তৈরি করা যায় পুষ্টিকর ও সুস্বাদু জুস, যেখানে কোনো ধরনের কৃত্রিম উপাদান যোগ করার প্রয়োজন পড়ে না।

কিছু সহজ ফলের জুসের রেসিপি

ম্যাঙ্গো জুস
পাকা ও কাঁচা আম একসঙ্গে ব্যবহার করে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু ম্যাঙ্গো জুস। আম সেদ্ধ করে ব্লেন্ড করে পিউরি বানিয়ে চিনি, পানি ও সামান্য লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিলেই তৈরি হয়ে যায় এই পানীয়। পরিবেশনের আগে ঠান্ডা করে পুদিনা পাতা ছড়িয়ে দিলে স্বাদ আরও বাড়ে।

আনারস জুস
আনারসের টুকরো ব্লেন্ড করে ছেঁকে নিতে হয়। এরপর রসের সঙ্গে পানি, চিনি ও সামান্য বিট লবণ মিশিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয় টক-মিষ্টি স্বাদের আনারস জুস। ঠান্ডা করে পুদিনা পাতা যোগ করলে এটি আরো সতেজ লাগে।

লিচু-লেবু জুস
খোসা ছাড়ানো লিচু পানিসহ ব্লেন্ড করে ছেঁকে নিতে হয়। এরপর সেই রসের সঙ্গে পানি, চিনি বা মিছরি এবং লেবুর রস মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করা হয়। এটি শিশুদের জন্য হালকা ও পুষ্টিকর একটি পানীয় হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, গরমের দিনে ঘরে তৈরি ফলের জুস শুধু শরীর ঠান্ডা রাখে না, বরং প্রাকৃতিক পুষ্টিও নিশ্চিত করে। তাই শিশুদের খাদ্য তালিকায় প্যাকেটজাত পানীয়ের বদলে ঘরোয়া ফলের জুস রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
 

প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়?

অনলাইন ডেস্ক
প্রতিদিন হাঁটলে শরীরের কী কী উপকার হয়?
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে ডায়াবেটিস, ওবেসিটি (স্থূলতা) ও কম বয়সেই হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এমনকি কিশোর বয়সেই অনেকে ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত ও অলস জীবনযাপনের কারণেই এই ক্রনিক রোগগুলো শরীরে বাসা বাঁধছে। তবে কোনো ওষুধ ছাড়াই শুধু নিয়মিত হেঁটে এই সব জটিল রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’সহ একাধিক সংস্থার গবেষণা বলছে, সুস্থ থাকতে হলে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটতে হবে।

রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হাঁটাহাঁটি ওষুধের মতোই কাজ করে। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, আপনি যত বেশি হাঁটবেন, তত বেশি সুফল পাবেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন মাত্র ১০ মিনিট হাঁটলেও অকাল মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

নিয়মিত হাঁটলে সারা শরীরে রক্ত সঞ্চালন সচল থাকে এবং প্রতিটা অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। এটি শরীরের বাড়তি ওজন কমাতে ও বিপাক প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলেই হার্ট ও রক্তনালী সুস্থ থাকে, যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

হাঁটা শুধু শরীরের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও এক দারুণ ব্যায়াম। হাঁটার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়। এতে স্মৃতিশক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক চাপ, বিষণ্ণতা ও অবসাদ দূর হয়। চিকিৎসকদের মতে, পর্যাপ্ত ঘুম ও সুষম খাবারের পাশাপাশি এই সামান্য হাঁটার অভ্যাসই মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে।

সূত্র : এই সময়

এক ব্যায়ামেই গলবে পেটের চর্বি, কোমর হবে সরু

অনলাইন ডেস্ক
এক ব্যায়ামেই গলবে পেটের চর্বি, কোমর হবে সরু
সংগৃহীত ছবি

মেদহীন পেট, ছিপছিপে কোমর আর সুগঠিত নিতম্ব— এমন চমৎকার দেহাকৃতির শখ কম-বেশি সবারই থাকে। কিন্তু বর্তমানের ব্যস্ত জীবনে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে শরীরচর্চা করার সময় সুযোগ হয়ে ওঠে না অনেকেরই। তাই বিশেষজ্ঞরা এমন কিছু ব্যায়ামের পরামর্শ দেন, যা অল্প সময়ে শরীরের একাধিক পেশিতে একসঙ্গে কাজ করতে পারে।

ইদানীং সমাজমাধ্যমে ঠিক তেমনই একটি নির্দিষ্ট ব্যায়াম নিয়ে বেশ চর্চা হচ্ছে। দাবি করা হচ্ছে, এই একটিমাত্র ব্যায়ামেই পেটের মেদ কমে যাবে এবং শরীরের ‘কোর’ পেশিগুলো দারুণভাবে সক্রিয় হবে।

কী এই ব্যায়াম?

এটি ‘গ্লুট ব্রিজ’ বা নিতম্ব উত্তোলনের অনুশীলন নামে পরিচিত। এই ব্যায়ামটি শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অংশে একসঙ্গে কাজ করে। সঠিক পদ্ধতিতে নিয়মিত এই অনুশীলন করলে শরীরের কেন্দ্রীয় অংশ বা ‘কোর’ শক্তিশালী হয়। এর পাশাপাশি কোমরের অংশ সরু করতে, বাহুর মেদ ঝরাতে এবং শরীরের সঠিক ভঙ্গি ধরে রাখতে এটি সাহায্য করে।

জেনে নিন ধাপে ধাপে অনুশীলনের নিয়ম—

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই বিশেষ ব্যায়ামটি ঘরে বসেই সহজে করা সম্ভব। নিচে এর ধাপগুলো তুলে ধরা হলো—

শুরুর প্রস্তুতি : প্রথমে একটি ইয়োগা ম্যাটের উপর পিঠ ঠেকিয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন। এবার হাঁটু দুটি ভাঁজ করে পায়ের পাতা মেঝেতে রাখুন।

রোলারের ব্যবহার : এই ব্যায়ামের জন্য একটি ফোম রোলার প্রয়োজন হবে। রোলার না থাকলে দু’টি তোয়ালে একসঙ্গে রোল করে মাদুরের ওপর রেখে ব্যবহার করতে পারেন।

শরীরের অবস্থান : পিঠের উপরের অংশ সেই রোলারের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন। এই অবস্থায় কেবল দুটি পায়ের পাতা মাটিতে থাকবে এবং শরীরের বাকি অংশ মাটি থেকে শূন্যে তুলে ফেলতে হবে।

হাত ও পায়ের সমন্বয় : এবার ডান হাত নিচে নামিয়ে বাঁ পায়ের হাঁটু ছুঁতে হবে। একই সঙ্গে বাঁ পায়ের হাঁটুও বুকের কাছাকাছি টেনে আনতে হবে। এরপর হাত আবার উপরে উঠে যাবে এবং হাঁটু সোজাসুজি সামনের দিকে প্রসারিত হবে। এভাবে ছন্দ মিলিয়ে বারবার করতে হবে।

দিক পরিবর্তন : ডান হাত ও বাঁ পায়ের পর্ব শেষ হলে, ঠিক একইভাবে উল্টো দিকের হাত (বাঁ হাত) ও পায়ের (ডান পা) ব্যায়ামটি করতে হবে।

ওজন ব্যবহার (ঐচ্ছিক) : ব্যায়ামের কার্যকারিতা আরেকটু বাড়াতে চাইলে হাতে এবং পায়ে এক কেজির হালকা ডাম্বেল বা ভার বেঁধে নিতে পারেন।

  • কতবার করবেন?

প্রতি দিকে ১৫ বার করে মোট ৪টি সেটে এটি অভ্যাস করতে হবে। প্রতি সেট শেষ হওয়ার পর যখন বিরতি নেবেন, তখন ৪ বার জোরে জোরে গভীর দীর্ঘশ্বাস নিতে হবে।

নিয়মিত ও সঠিক নিয়মে এই একটি ব্যায়াম করলেই মিলতে পারে কাঙ্ক্ষিত ও সুগঠিত শরীর।