• ই-পেপার

হলিউডে সফল হওয়ার মন্ত্র জানালেন আলি ফজল

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা

অভিনেতা জাহের আলভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
অভিনেতা জাহের আলভী কারাগারে
ছবি: কালের কণ্ঠ

স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী।

শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুর দেড়টার দিকে আদালতে আসেন জাহের আলভী। পরে দুপুর ১ টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে  কাঠগড়ায় দাঁড়ান এ অভিনেতা।

শুনানিতে জাহের আলভীর পক্ষে আইনজীবী ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ অনেকেই শুনানি করেন। 
অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদেনের শুনানি করেন।

আলভীর জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার সাথে কোন ভাবেই সম্পৃক্ত নয়। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধুমাত্র ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটির দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। আসামি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি নেপালে অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।  দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। 

আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে; তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

খোলামেলা পোশাকে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে জনপ্রিয় মডেল

বিনোদন ডেস্ক
খোলামেলা পোশাকে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে জনপ্রিয় মডেল
সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। আর সেই গ্যালারির সবচেয়ে আলোচিত মুখের একজন আবারও হাজির হয়েছেন বিশ্বকাপের মঞ্চে। ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও সমর্থক ইভানা নল বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে উড়ে এসে আবারও আলোচনার কেন্দ্রে।

ক্রোয়েশিয়া জাতীয় দলের সবচেয়ে পরিচিত সমর্থক হিসেবে পরিচিত ইভানা ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হয়ে নিজের দলকে সমর্থন জানান। ম্যাচ শুরুর আগেই তার উপস্থিতি দর্শক, আলোকচিত্রী ও গণমাধ্যমের নজর কাড়ে।

1

নিজের পরিচিত স্টাইলেই মাঠে হাজির হন ইভানা। ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাক পরে গ্যালারিতে দেখা যায় তাকে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে তার তোলা ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২২ কাতার বিশ্বকাপেও গ্যালারিতে উপস্থিত থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ইভানা। সেই আসরে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তাকে দেখা গিয়েছিল। এবারও বিশ্বকাপ শুরু হতেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন তিনি।

 

ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালে গ্যালারিতে তার উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্রোয়েশিয়ার ‘সুপার ফ্যান’ হিসেবে উল্লেখ করছেন।

শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, রোমান্টিক মুহূর্ত ভাইরাল

বিনোদন ডেস্ক
শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, রোমান্টিক মুহূর্ত ভাইরাল
সংগৃহীত ছবি

বিয়ের কয়েক মাস পর অবশেষে হানিমুনে গেলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। স্বামী কাউসার মাহমুদের সঙ্গে শ্রীলঙ্কায় কাটানো বিশেষ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। রোমান্টিক সেই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

গত ঈদুল আজহার সময় নীলা জানান, দীর্ঘদিনের বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন তিনি। যদিও তাদের বিয়ে সম্পন্ন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। প্রায় সাত বছরের বন্ধুত্বের পর দুই পরিবারের সম্মতিতে নতুন জীবনের পথচলা শুরু করেন এই দম্পতি।

May be an image of one or more people, beach and ocean

কাজের ব্যস্ততায় বিয়ের পরপরই কোথাও ঘুরতে যেতে না পারলেও সম্প্রতি সময় বের করে হানিমুনের জন্য বেছে নেন শ্রীলঙ্কাকে। সেখানে সমুদ্র, পাহাড়, কুয়াশা আর সবুজ প্রকৃতির মাঝে দুজনকে দারুণ সময় কাটাতে দেখা গেছে।

হানিমুনের স্মৃতি ভাগ করে নিয়ে নীলা ফেসবুকে লিখেছেন, ‘এই ভ্রমণের অনুভূতি অসাধারণ। শুরু হয়েছিল আমাদের হানিমুন হিসেবে, ধীরে ধীরে তা আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠেছে।’

May be an image of one or more people

শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরো লেখেন, ‘সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ পথের গাড়ি ভ্রমণ, নিঃশব্দ মুহূর্ত, আর হাসি—সব মিলিয়ে শ্রীলঙ্কা যেন আমাদের একসঙ্গে অনেক কিছুই উপহার দিয়েছে। আমি ফিরে এসেছি, কিন্তু এখনো সেই রেশটা রয়ে গেছে। মনে হচ্ছে, ঘোরাঘুরির মধ্যেই আছি। ঘোরাঘুরির আরো কিছু মুহূর্ত খুব শিগগির আপনাদের সঙ্গে ভাগাভাগি করব।’

বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণও তুলে ধরেছেন নীলা। তিনি বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু করি। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

May be an image of waterfall

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। এরপর নাটক, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। নীলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

ক্রিশ্চিয়ানো রোনালদো কি সত্যিই বিপাশাকে চুমু খেয়েছিলেন?

বিনোদন ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো কি সত্যিই বিপাশাকে চুমু খেয়েছিলেন?
সংগৃহীত ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিপাশা বসুকে ঘিরে প্রায় দুই দশক ধরে চলে আসা একটি গুঞ্জন আবারও আলোচনায়। ২০০৭ সালে পর্তুগালের লিসবনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল বিশ্ব ফুটবলের তারকা রোনালদো এবং বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। 

সেই সময়ই দাবি ওঠে, দুজনকে নাকি অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। এমনকি তাদের চুম্বনের খবরও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। দীর্ঘদিন পর সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বিপাশা নিজেই।

একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অনুষ্ঠান শেষে সবাই মিলে একটি নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত কোলাহলপূর্ণ।

বিপাশার ভাষ্য, ‘ক্লাবের ভেতর প্রচণ্ড জোরে গান বাজছিল। কান ফাটানো আওয়াজের কারণে কেউ কারো কথা স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছিলাম না।’

তিনি বলেন, রোনালদোর উচ্চতা তার চেয়ে অনেক বেশি হওয়ায় কথা বলার সময় ফুটবল তারকাকে বারবার নিচু হয়ে তার কানের কাছে মুখ এনে কথা বলতে হচ্ছিল। সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও থেকেই ভুল ব্যাখ্যার জন্ম হয়।

বিপাশার দাবি, সংবাদমাধ্যমের একটি অংশ সেই দৃশ্যগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছিল, যার ফলে চুম্বনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বিতর্কের জবাব দিতে গিয়ে অভিনেত্রী প্রশ্নও তোলেন। তিনি বলেন, ‘যদি ক্রিশ্চিয়ানো সত্যিই আমাকে চুমু খেয়েই থাকত, তবে সেই স্পষ্ট ছবিটা কোথায়? বাজারে যে কটা ছবি ঘুরে বেড়াচ্ছে, তার একটাও তো চুম্বনের নয়। সব অন্য মুহূর্তের ছবি।’

উল্লেখ্য, এ বিতর্ক নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সেই সময় গুঞ্জন উঠেছিল, ঘটনাটির পর নাকি জন আব্রাহামের সঙ্গে বিপাশা বসুর দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।