• ই-পেপার

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দারুস সালামে এসএসসি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
দারুস সালামে এসএসসি শিক্ষার্থীকে ছুরিকাঘাত
সংগৃহীত ছবি

রাজধানীর দারুস সালামে ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দারুস সালামের মিরপুর শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের মাঠে এ ঘটনা ঘটে।

আহত মহসিন চাঁদপুর আলগি বাজার থানার দক্ষিণ আলগী গ্রামের নুর আলামিনের ছেলে। সে শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং দারুস সালামে পরিবারের সঙ্গে থাক। 

আহতের স্বজনরা জানিয়েছেন, মহসিন দুপুরে নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেনি। বিকেলে মাঠে বসে থাকা অবস্থায়  তার সমবয়সি ১০-১২ জন যুবক এসে তাকে মারধর করতে থাকে এক পর্যায়ে তার পেটের উপরে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে  শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তবে ছুরিকাঘাতের কারণ সম্পর্কে জানাতে পারেনি স্বজন ও পুলিশরা।

বিষয়টি নিশ্চিত করে ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢামেকর জররি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল।

আরো পড়ুন
কোরআনের বর্ণনায় হজ কবুল হওয়ার ১০ আলামত

কোরআনের বর্ণনায় হজ কবুল হওয়ার ১০ আলামত

 

যেসব মার্কেট বন্ধ থাকবে
ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

অনলাইন ডেস্ক
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া গরমের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। 
 

ঢাকার কিছু এলাকার জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
ঢাকার কিছু এলাকার জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হচ্ছে গতকাল রবিবার (৭ জুন)। এ অধিবেশন ঘিরে শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন নির্বিঘ্নে করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক এবং দূষণীয় দ্রব্য বহন ছাড়াও যে কোনো ধরনের সমাবেশ, মিছিল-শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এলাকাগুলো হলো, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।