• ই-পেপার

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

বরিশালে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বরিশালে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি

বরিশালে নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ড্রেনের কাজ করায় দেয়ালচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নগরীর পুলিশ লাইনস এলাকার ওয়াই ডব্লিউ সি এ গলিতে এ ঘটনা ঘটে। 

মৃত শ্রমিক জোবায়ের ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজও তারা ড্রেন নির্মাণের কাজ করছিল। হঠাৎ পাশে থাকা একটি দেয়াল পড়ে যেতে শুরু করে। ওই মুহূর্তে অন্য ২ শ্রমিক সরে যেতে পারলেও নিহত শ্রমিক জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনে পড়ে যান। আর তার পিঠে পড়ে দেয়ালটি। সঙ্গে সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

মৃত্যুর ঘটনাটি স্বীকার করে ঠিকাদার অভি বলেন, প্রায় সাড়ে ৩ ফুট গভীরতায় ড্রেন করা হয়েছে। তবে দেয়ালটি পড়ার সম্ভাবনা ছিল না। কেন হঠাৎ ভেঙে পড়ল তা বুঝতে পারছি না।  

দামুড়হুদায় মাঠে চাষাবাদের সময় বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় মাঠে চাষাবাদের সময় বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামে নাজমুল (৩২) নামে এক যুবক বজ্রাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার রুদ্রনগর মাঠে এ ঘটনা ঘটে।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নাজমুল কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত রাসেল, সহায়তার আবেদন

অনলাইন ডেস্ক
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত রাসেল, সহায়তার আবেদন
সংগৃহীত ছবি

মো. রাসেল আকন। কিছুদিন আগে তার ব্লাড ক্যান্সারে ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন, দ্রুত চিকিৎসা করা গেলে রাসেল বেঁচে যেতে পারেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করা যাচ্ছে না। 

বেঁচে থাকার লড়াইয়ে রাসেল ও তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

রাসেল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মো. জলিল আকনের ছেলে।

রোগ : ব্লাড ক্যান্সার
চিকিৎসা : কেমোথেরাপি ও সংশ্লিষ্ট অন্যান্য চিকিৎসা।
প্রয়োজনীয় আনুমানিক ব্যয় : প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা (চিকিংসার ধাপ ও সময় অনুয়ায়ী পরিবর্তিত হতে পারে)।

সাহায্য পাঠাতে পারেন: 
বিকাশ : ০১৯৪৫৩৯১৩৭৮ (পার্সোনাল)
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট: মো. রাসেল আকন, ১১০১৫১০১০৮৭৩৫, ধানমন্ডি শাখা।

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা : একজনের মৃত্যুদণ্ড, খালাস ৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা : একজনের মৃত্যুদণ্ড, খালাস ৯
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বর্তমান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন হাফিজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলা ছাড়াও আজিজ বিভিন্ন বোমা হামলা ও জঙ্গি হামলা মামলার আসামি। এসব মামলায় তিনি প্রায় ২০ বছর ধরে জেল খাটছেন। আরিফ সুরঞ্জিত সেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার রায়ে আজিজ নাঈম নামের একজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের খালাস দেওয়া হয়েছে।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেন, ‘মামলায় মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। এর মধ্যে তিনজনের আগেই অন্য মামলায় মৃত্যুদণ্ড হয়েছে। বাকি ১০ জনের মধ্যে ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। শুধু আসামি হাফিজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ ওরফে নিমুর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে। পরে আদালত ৩০২ ধারায় তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন।’

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে গত ৭ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য নেওয়া হয়। ওই সময় তারা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ নাঈমের ভাই সৈয়দ মারুফ আহমদ বলেন, ‘আমার ভাইকে ফাঁসানো হয়েছে। সে এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।’

রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় আসামি আজিজ নাঈমকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খালাস পাওয়া বিএনপির তিন নেতা।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘রাজনৈতিক হয়রানির জন্য গত ফ্যাসিস্ট সরকার আমাদের এ মামলায় আসামি করে। মামলার এজাহারে আমাদের নাম ছিল না। পরে সম্পূরক চার্জশিটে নাম ঢুকানো হয়। আজকের রায়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী না দেওয়ায় আমাকে একের পর এক মামলায় ফাঁসানো হয়। আমি দীর্ঘদিন কারাবন্দি ছিলাম।। যারা আমাকে হয়রানি ও নির্যাতন করেছে তারা পালিয়েছে। আমরা খালাস পেয়েছি।’

হুইপ জিকে গৌছ বলেন, ‘এই মামলায় আমাকে দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন বন্দি থাকতে হয়। আজকে রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।’

এর আগে সকালে জামিনে থাকা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকারদলীয় হুইপ জি কে গউছ এবং সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর আদালতে হাজির হন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় স্থানীয় যুবলীগের এক কর্মী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। সুরঞ্জিত সেনগুপ্তও ওই হামলায় আহত হলেও প্রাণে বেঁচে যান।

ঘটনার পর দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২২ অক্টোবর মামলায় লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আদালত সূত্র জানা যায়, মামলার বিচারকালে ১২৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় দুই দশক ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।