নেত্রকোনার কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাসকা ইউনিয়নে মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে কয়েকটি কুকুর হঠাৎ করে শিশুসহ ১০ জনের বেশি মানুষকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. রিফাত জানান, কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উপজেলায় ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।




