• ই-পেপার

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

জেনারেটর অচল, বিদ্যুৎ গেলে মোমবাতির আলোয় চিকিৎসা

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাব্বিন আহমেদ রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সদর মডেল থানার অভিযানে সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের  কবির মিয়ার ছেলে। 

আরো পড়ুন
গাইবান্ধায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

গাইবান্ধায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন  নিষিদ্ধ ছাত্রলীগ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নি.) শিপু কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় এসআই (নি.) শিপু কুমার দাস বাদী হয়ে করা মামলায় এখন পর্যন্ত ওই মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে চালক নিহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে চালক নিহত

বগুড়ার ধুনট উপজেলায় মালামালবোঝাই চলন্ত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে শুকুল আলী (৭২) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে উঁচু সরু ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুর আলী গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুকুর আলী ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে স্থানীয় বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে লোহার তৈরি সামগ্রী বোোই করে অটোভ্যান চালিয়ে মরিচতলার দিকে রওনা হন শুকুর আলী। পথে নারায়ণপুর গ্রামের ভেতর উঁচু সরু ব্রিজের ওপর ওঠার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই শুকুর আলীর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুকুর আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩
সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের  মণ্ডলপাড়ার (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিলে এ ঘটনা ঘটে৷‎

‎শনিবার সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎অভিযুক্তরা হলেন– লাবু মিয়া (২৫), নিরব মিয়া (২০),  বিপ্লব ওরফে ডিপজল (২৫)। তাদের মধ্যে দুই জনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং বিপ্লব ওরফে ডিপজলের  বাড়ি বোনারপাড়া  ইউনিয়নে ফুটানিবাজার ।

আরো পড়ুন
যেমন থাকতে পারে আগামী ৫ দিনের আবহাওয়া

যেমন থাকতে পারে আগামী ৫ দিনের আবহাওয়া

 



‎স্থানীয়রা ও ভুক্তভোগী  নারী জানান , ভুক্তভোগী নারী রাতে ফোনে কথা বলছিলেন। নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে ঘর থেকে বের হয়ে উঠানে এসে কথা বলা শুরু করেন। এ সময় আগে থেকে প্রস্তুত কয়েকজন যুবক ওই নারীল মুখ চেপে ধরে বুরুঙ্গি বিলের নির্জন জায়গায় নিয়ে পালা ক্রমে ধর্ষণ করেন । এ সময় ভুক্তভোগী নারীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের আটকে রাখে। এরপর পুলিশকে খবর দিলে শনিবার সকালে ওই তিন যুবককে
হেফাজতে নেয়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম  জানান, আমরা খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

যুবদল নেতার ওপর ককটেল হামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
যুবদল নেতার ওপর ককটেল হামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
জাহাঙ্গীর আলম

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলা মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার মতিউর রহমানের ছেলে। সে উপজেলা শ্রমিক লীগের সভাপতি। শুক্রবার রাতে ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্র জানায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০২৫ সালের ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।