• ই-পেপার

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২ শিশু

ঝিনাইদহ

শ্মশানের পাশে আমগাছে বাঁধা রশিতে ঝুলছিল নারীর নিথর দেহ

ঝিনাইদহ সংবাদদাতা
শ্মশানের পাশে আমগাছে বাঁধা রশিতে ঝুলছিল নারীর নিথর দেহ
সংগৃহীত ছবি

ঝিনাইদহের নয়াহাটি গ্রামে গাছ থেকে লক্ষ্মী রানী (৬২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার সূরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশানঘাটের একটি আমগাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে নয়াহাটি শ্মশানঘাট সংলগ্ন নদীপাড়ের একটি আমগাছে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তার থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্য পাঠায়। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এ কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

আরো পড়ুন

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

 

পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন। পরদিন, ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কমলগঞ্জে ইয়াবা বিক্রির সময় আটক ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ইয়াবা বিক্রির সময় আটক ২
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে স্থানীয় জনতার হাতে দুই ইয়াবা কারবারি আটক হয়েছে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের মধ্যে একজনকে ছয় মাসের কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়। এবং অপরজনকে পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) রাতে আদমপুর বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আদমপুর বাজারে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনতা দুই কারবারিকে হাতেনাতে আটক করে। আটকরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের রুয়েল মিয়া এবং ৫ নম্বর পৌর এলাকার মানিক মিয়া ওরফে মেম্বার।

আটকের পর স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আটক রুয়েল মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২০০ (দুই শ) টাকা জরিমানা এবং ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর মাদক কারবারি মানিক মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় তাকে কমলগঞ্জ থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ মাহমুদ বলেন, ‘রাতে এলাকাবাসী দুজন মাদক কারবারি আটক করে। দুজনের মধ্য একজনের কাছে ২ পিস ইয়াবা পাওয়ায় দণ্ড প্রদান করা হয়েছে অপর জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।’

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সরাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকা-সিলেট হাইওয়ে দিয়ে মাধবপুরের দিকে যাচ্ছিল। বাড়িউড়া নামক স্থানে পৌঁছলৈ বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। 

আরো পড়ুন
বগুড়ায় অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

 

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। ওলি মিয়ার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।