• ই-পেপার

বিশ্বকাপ ইতিহাসের দরজা খুলে...

  • ফিফা জাদুঘর সুইজারল্যান্ডের জুরিখেই। সেখান থেকেই বিশ্বকাপ ইতিহাসের নানা স্মারক এনে এই রকফেলার সেন্টারের অস্থায়ী বিশ্বকাপ জাদুঘর সাজানো হয়েছে। তাতে এই মার্কিন মুলুকেও খুলে গেছে ইতিহাসের দরজা। যে দরজা দিয়ে আগামী ১৯ জুলাই পর্যন্ত ঢুকে পড়া যাবে। ১৯৩০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত হওয়া প্রতিটি বিশ্বকাপের নানা স্মারকের সজ্জা নিয়েছে জাদুঘরটি। উরুগুয়েতে হওয়া ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের সময়কার স্থিরচিত্র এবং পোস্টার আছে এখানে।

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

আর্জেন্টিনা-আলজেরিয়া

সরাসরি, সকাল ৭টা

অস্ট্রিয়া-জর্দান

সরাসরি, সকাল ১০টা

পর্তুগাল-ডিআর কঙ্গো

সরাসরি, রাত ১১টা

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ২টা

ঘানা-পানামা

সরাসরি, বৃহস্পতিবার ভোর ৫টা

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া, প্রথম টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ২টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

‘আমি মডেল নই’

‘আমি মডেল নই’

পরিচিতরা ‘এল লোকো’ বা ‘পাগলাটে’ বলেই ডাকেন তাঁকে। স্বভাবে আত্মকেন্দ্রিক মার্সেলো বিয়েলসা বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বকাপ মঞ্চেও। সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর উরুগুয়ের এই কোচ ফিফার অফিশিয়াল ফটোশুটে ক্যামেরার দিকে না তাকিয়েই বলেছেন, ‘যেভাবে তোলা হয়েছে সেভাবেই চলবে, আমি ব্যাখ্যা দিতে চাই না। আমিতো কোনো মডেল নই।’ বিবিসি

 

 

 

 

আবারও বিশ্বকাপে রেনার্ড

আবারও বিশ্বকাপে রেনার্ড

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিশিয়ার কোচ সাবরি লামুচি হন বরখাস্ত। এখন চলতি বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ হার্ভে রেনার্ড। তাঁর অধীনে জাম্বিয়া (২০১২) ও আইভরি কোস্ট (২০১৫) জিতেছে আফ্রিকা কাপ অব নেশনস। গত বিশ্বকাপে তাঁর অধীনে আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় সৌদি আরব। রয়টার্স

 

কথামালা

কথামালা

ম্যাচ শেষে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা-দাদির কাছে বড় হয়েছি, যাঁরা কয়েক বছর আগে মারা গেছেন। তাঁরা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন। -কেপ ভার্দের গোলরক্ষক, ভোজিনিয়া

 

বিশ্বচ্যাম্পিয়নের তকমা কোনো কিছুরই নিশ্চয়তা দেয় না। আমাদের একইভাবে লড়ে যেতে হবে এবং যা অর্জন করেছি তা আবারও প্রমাণ করতে হবে। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি

 

রিকভারির জন্য সময় পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বলা হয়েছে, টিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে হবে। এই বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে। -ইরান কোচ, আমির গ্যালেনোই

 

বিশ্বের সেরা দুজন ফুটবলার আমাদের দলে আছে। আমরা বিশ্বকাপে শুধু দলের সংখ্যা বাড়াতে আসিনি। জয়টা (বেলজিয়ামের বিপক্ষে) আমাদের হাতেই ছিল। -মিসর কোচ, হোসাম হাসান

 

এটা আমাদের কাজের পরিকল্পনায় ছিল। আমরা সকালে সৈকতে গিয়েছিলাম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমি পুরো বছর ম্যানচেস্টারে খেলে কাটিয়েছি। আবহাওয়ার পার্থক্য বিশাল। -পর্তুগাল ডিফেন্ডার, ম্যাথিয়াস নুনেস

 

দিনশেষে আপনি কেমন অনুভব করছেন, সেটা নিয়ে মানুষের তেমন মাথাব্যথা নেই। তারা শুধু ভালো পারফরম্যান্স আশা করে। আমি এই ঝুঁকি (ব্যথা নিয়েও খেলতে চাওয়া) নিতে পেরে খুশি। -ইংল্যান্ড ফরোয়ার্ড, বুকায়ো সাকা